ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে: রাসিক প্রশাসক


ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে: রাসিক প্রশাসক

রাজশাহী, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন শুক্রবার জানান, রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

আজ শুক্রবার বিকেলে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পূর্বে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছিলেন। দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের মধ্যে এর অনেকগুলো বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান সরকার দেশের জনগণের কল্যাণে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক

রাসিক প্রশাসক হাইটেক পার্ক সংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিং রুম, সুইমিং পুলসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. বজলুর রহমান রতন। এ সময় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আল মামুন বাবু, দপ্তরের দায়িত্বে মঈদুর রহমান মঈদ এবং স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কিশোর ফুটবল একাডেমি আয়োজিত প্রীতি ম্যাচে সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকাকে ৩-০ গোলে পরাজিত করে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাসিক প্রশাসক।

আরও পড়ুন: কুড়িগ্রামে ট্রাকচাপায় ৫ মৃত্যুর ঘটনায় আত্মগোপনে থাকা চালক গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার ১০ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার ১০ পিস ইয়াবা

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মাদক মামলার আসামি রয়েছেন, একজন নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অপরজন চুরি মামলার আসামি।

গ্রেপ্তারকৃতদের নাম হলো- কলারোয়ার তুলসীডাঙ্গার মৃত হাজী আনোয়ার হোসেনের ছেলে মাদক মামলার আসামি মো. বজলুর রহমান, যিনি বাপ্পী নামে পরিচিত (৩৬)। ঝিকরার মৃত আমির চাঁদ গাজীর ছেলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. আহসান উল্লাহ (৪৩)। এবং গয়ড়ার শহিদুল ইসলামের ছেলে চুরি মামলার আসামি মো. আমিরুল ইসলাম (৩০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক ও অপরাধ দমনে কলারোয়া থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমারখালীতে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


কুমারখালীতে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদান

ভারতের কলকাতায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে কুষ্টিয়ার কুমারখালীতে একটি আবেগঘন স্মরণসভা আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভার পর প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইন-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত ১৯ আগস্ট ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি এবং তাঁর পরিবার নিহত হন। স্মরণসভায় দেবাশীষ দত্তের বাবা দিলীপ কুমার দত্ত এবং তাঁর ছয় বছর বয়সী শিশুকন্যা মহিমা দত্ত উপস্থিত থাকায় পুরো মিলনায়তনে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

স্মৃতিচারণ পর্বে অংশ নিয়ে সহকর্মী ও অতিথিরা বলেন, দেবাশীষ দত্ত ছিলেন একজন অত্যন্ত দায়িত্বশীল, সাহসী ও মানবিক গণমাধ্যমকর্মী।

তিনি এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তাঁর লেখনীর মাধ্যমে নিপুণভাবে তুলে ধরতেন। কর্মনিষ্ঠা ও সদালাপী আচরণের কারণে তিনি খুব অল্প সময়েই সবার কাছে আপন হয়ে উঠেছিলেন। বক্তারা উল্লেখ করেন যে, তাঁর এই আকস্মিক বিদায় সাংবাদিক সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এ সময় অনেক সহকর্মী তাঁকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী, সভাপতি লিপু খন্দকার, সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার প্রয়াত সাংবাদিকের বাবা দিলীপ কুমার দত্ত ও কন্যা মহিমা দত্তের হাতে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা যেকোনো প্রয়োজনে শোকসন্তপ্ত এই পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদের ৩ উইকেট, গ্লস্টারশায়ার অলআউট ২২৯ রানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


খালেদের ৩ উইকেট, গ্লস্টারশায়ার অলআউট ২২৯ রানে

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৫৩তম ম্যাচে গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ৩৭ রানে ৩ উইকেট দখল করেছেন কেন্টের বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। তার অসাধারণ বোলিংয়ের সাথে সাথে আরেক পেসার ম্যাট মিলনেসের ৪ উইকেট শিকারের ফলে গ্লস্টারশায়ার প্রথম দিনেই ২২৯ রানে অলআউট হয়ে যায়।

প্রথম দিনের শেষে ১ উইকেটে ৭১ রান সংগ্রহ করেছে কেন্ট। তারা ৯ উইকেট হাতে রেখে ১৫৮ রানে পিছিয়ে রয়েছে।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে গ্লস্টারশায়ার ১৪৪ রানে পঞ্চম উইকেট হারায়। এই সময় খালেদ কোনো উইকেট পাননি।

ইনিংসের ৪৯তম ও নিজের ষষ্ঠ ওভারে এসে প্রথম উইকেটের দেখা পান খালেদ। ৪ রান করা ডারিউশ আহমেদকে বোল্ড করে তিনি প্রথম উইকেট লাভ করেন। এরপর শাই কিশোরকে রানের খাতা খুলতে দেননি তিনি।

গ্লস্টারশায়ারের লোয়ার অর্ডার ব্যাটার চি সিমন্সকে ৪ রানে বোল্ড করেন খালেদ। ১১ ওভার বল করে ৩৭ রানে ৩ উইকেট দখল করেন তিনি। মিলনেস ৫৫ রানে ৪ উইকেট শিকার করেন।

এর আগে, কেন্টের হয়ে খালেদ দুই ম্যাচ খেলেছেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে ৩ এবং ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে দুই ইনিংসে যথাক্রমে ৫ ও ৩ উইকেট নিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের প্রেক্ষাপটে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেছেন।

যদিও জমকালো আনুষ্ঠানিকতা ও আড়ম্বরে বৈঠকটি সম্পন্ন হয়েছে, তবে দুই দেশের মধ্যে নতুন কোনো বড় ধরনের প্রকাশ্যে চুক্তির ঘোষণা আসেনি। যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে আজ দুই শীর্ষ নেতার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, “অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। অদূর ভবিষ্যতে বেশ কিছু দারুণ ঘটনা ঘটতে যাচ্ছে।”

কথোপকথনের এক পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে আলোচনা করেন ট্রাম্প। তিনি জানান, চীন প্রধানসহ উপস্থিত প্রায় সকলেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘এআই’ না বলে ‘সুপার ইন্টেলিজেন্স’ ডাকার প্রস্তাবে সায় দিয়েছেন। ট্রাম্পের ভাষায়, “অত্যন্ত ভুল ও দুর্বলভাবে নাম দেওয়া ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর বদলে আরও সঠিক ও গুরুত্বপূর্ণ শব্দ ‘সুপার ইন্টেলিজেন্স’ নামটি সবাই পছন্দ করেছেন। এটি সত্যিই অসাধারণ হতে যাচ্ছে।”

এদিকে, বিশ্বজুড়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা এআই খাতের ওপর আইনি নিয়ন্ত্রণ ও নীতিমালা জোরদার করার আহ্বান জানালেও, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে এই খাতে কঠোর নীতিমালার বিরোধিতা করে আসছে। এর মাঝেই এআই-এর পুনর্নামকরণের এই বক্তব্য সামনে এলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%