ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খাচ্ছে যুবক, ভাইরাল ভিডিও


ভারতে সড়ক দুর্ঘটনায় মৃত কুকুরের মাংস খাচ্ছে যুবক, ভাইরাল ভিডিও

ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত কুকুরের মাংস খেতে দেখা গেছে এক যুবককে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মানেস্বর চকের কাছে একটি গাড়ির ধাক্কায় কুকুরটি মারা যায়। মৃত কুকুরটি রাস্তার পাশে পড়ে ছিল। এক পর্যায়ে স্থানীয়রা লক্ষ্য করেন, একজন ব্যক্তি কুকুরটির পাশে বসে সেটির শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।

ওই ব্যক্তির শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থার মধ্যে আছেন। তার এমন আচরণ থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, তিনি তীব্র ক্ষুধার সম্মুখীন এবং মৌলিক সহায়তা থেকে বঞ্চিত।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

হৃদয়বিদারক এই ঘটনার পর, রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্যের সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে ভারতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওর দৃশ্যটি অনেককে হতবাক করেছে, তবে প্রশ্ন উঠছে, কোন পরিস্থিতিতে একজন মানুষ এমন চরম কাজ করতে বাধ্য হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ এম


ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার খবরটি সংগঠনটি নিশ্চিত করেছে। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।

সামির আবু ইউনুসের পূর্বে রাফাহ ব্রিগেডের দায়িত্ব পালন করেছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত এই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত হন। তার মৃত্যুর পর সামির আবু ইউনুস দায়িত্ব গ্রহণ করেছিলেন।

এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের দাবি অনুযায়ী, হামলায় হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া অন্যান্য যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন নিহত হয়েছেন। হামলাটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি একে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে। হামাসের বক্তব্য, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দাবি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী, চিকিৎসাকেন্দ্রগুলো সুরক্ষিত।

এর আগে হামাস এক বিবৃতিতে বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%