ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ

হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার


হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিনটি জয় অর্জনের পর চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ গ্রহণ করেছে বাংলাদেশ এইচপি। অ্যাডিলেড একাডেমির বিরুদ্ধে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ ১৪৩ রানে অলআউট হয়ে যায়। শেষ মুহূর্তে মাত্র ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দলটি ম্যাচ থেকে ছিটকে পড়ে।

বাংলাদেশের হয়ে একমাত্র আরিফুল ইসলামই লড়াই চালিয়েছেন। তিনি ৬৬ রানের ইনিংস খেললেও দলের জয় নিশ্চিত করতে পারেননি।

ডারউইনের মারারা ওভালে ১৬৫ রানের লক্ষ্য তাড়াতে নেমে বাংলাদেশ প্রথম বলেই জিসান আলমকে হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। আরিফুল এক প্রান্তে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে কেউ তাকে দীর্ঘ সময় সহযোগিতা করতে পারেননি।

আরও পড়ুন: সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সাব্বির রহমান ৮ বলে ৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর ৭ বলে ৫ রান করে ফিরে যান। মাত্র ১৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে। এরপর পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ১৮ বলে ১৮ রান করে আউট হলে আবারও ব্যাটিং ধস নামে।

শেষ পর্যন্ত বাংলাদেশ এইচপির ইনিংস ১৪৩ রানে শেষ হয়, যেখানে মাত্র ৮ বলের ব্যবধানে আরও পাঁচ উইকেট হারানো হয়।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে অ্যাডিলেড একাডেমি। চতুর্থ ওভারে কন্নর ক্যারলকে বোল্ড করে জুটি ভাঙেন মিস্ট্রি স্পিনার রুবেল। পরের ওভারেই জের্সিস ওয়াদিয়াকে বোল্ড করেন আবু হায়দার রনি।

বাংলাদেশি বোলারদের চাপে নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন হেনরি হান্ট। তিনি ২৯ বলে ৩৫ রান করেন। শেষদিকে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় অ্যাডিলেড একাডেমির ইনিংস ১৬৪ রানে থামে।

আরও পড়ুন: এনসিপির নতুন কমিটিতে ৩ নেতার পদাবনতি, কারণ অজানা

বাংলাদেশ এইচপির হয়ে আবদুল গাফফার সাকলাইন চারটি, রুবেল তিনটি এবং আবু হায়দার রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন।

এই জয়ে টানা তিন ম্যাচের জয়ের পর প্রথমবারের মতো হারের মুখোমুখি হলো বাংলাদেশ এইচপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি: যুক্তরাষ্ট্র-ইরান কেউই সত্য বলছে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৮ এম


হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি দাবি: যুক্তরাষ্ট্র-ইরান কেউই সত্য বলছে না

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইরান, উভয় পক্ষই পুরো সত্য তুলে ধরছে না। এক পক্ষের বক্তব্য অনুযায়ী, এই পথটি খোলা রয়েছে, অন্য পক্ষের দাবি এটি অবরুদ্ধ। তবে সাবেক মার্কিন কূটনীতিকের মতে, বাস্তবে উভয় পক্ষের দাবিই সম্পূর্ণ সঠিক নয়।

সাবেক মার্কিন কূটনীতিক জোয়ি হুড আল জাজিরাকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি সম্পর্কিত দাবি পুরোপুরি সত্য নয়। একইভাবে, ইরানের যে দাবি এটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেটিও সঠিক নয়। কারণ, মহাসড়কের মতো প্রণালিটি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা ইরানের নেই। বরং, তারা নিরস্ত্র বাণিজ্যিক জাহাজগুলোকে ভয় দেখিয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

তবে, সব জাহাজ এই ভয়ভীতির কাছে নতি স্বীকার করছে না। কিছু জাহাজ রাতের বেলায় সংকেত বন্ধ রেখে ওমানের উপকূলের কাছাকাছি চলাচল করছে। মার্কিন সামরিক বাহিনীও তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

অন্যদিকে, নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে, এর মানে এই নয় যে, পথটি খুলে দেওয়া হচ্ছে।

ইরানি সংবাদপত্র আল-ওয়েফাক-এর প্রধান সম্পাদক মুখতার হাদ্দাদ জানিয়েছেন, তেহরান বিষয়গুলোকে আলাদা করে দেখছে। তিনি উল্লেখ করেছেন, একটি অন্তর্বর্তী চুক্তির পর হয়তো চূড়ান্ত ঘোষণা আসতে পারে; কিন্তু এর মানে নৌপথ খুলে দেওয়া নয়। সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন মেনে না নেওয়া পর্যন্ত ইরানের বর্তমান অবস্থান পরিবর্তন হবে না বলেও তিনি নিশ্চিত করেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


নওগাঁ পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার

অদ্য ২৫/০৮/২০২৬ তারিখ রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক ১৫:৩০ ঘটিকায় স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে পোরশা থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন যে, পোরশা থানাধীন ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামস্থ কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টি পাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি পড়ে রয়েছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানা পুলিশ ফোর্স সহ বিকাল আনুমানিক ১৬:০৫ ঘটিকায় ঘটনাস্থলে কাদা মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে মূর্তিটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম, যার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এসংক্রান্ত পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এবারের আবেদন সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বোর্ডের আওতাধীন ছয় জেলার ৯১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ডের সূত্রে জানা গেছে, ১১ আগস্ট থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং ১৭ আগস্ট রাতে তা শেষ হয়। বর্তমানে আবেদনকারীদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ মন্তব্য করেছেন, ‘এবার ফল পুনঃনিরীক্ষণের আবেদন রেকর্ডসংখ্যক হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কাজ সম্পন্ন করা যায় এবং নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়।’

এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলার এক হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৯৫ হাজার ৩৯৯ জন পাস করেছে, যার ফলে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। এবারে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী।

বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেল করা শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ একাধিক বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। আবার অনেক উত্তীর্ণ শিক্ষার্থী নম্বর বৃদ্ধির আশায় পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ৮৭ স্কোর নিয়ে বিশ্বে ১৯ নম্বরে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ৮৭ স্কোর নিয়ে বিশ্বে ১৯ নম্বরে ঢাকা

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজ (বুধবার, ২৬ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে।

ঢাকার বায়ুমান স্কোর ৮৭। সকালে বৃষ্টির পর বাতাসের এই অবস্থার মানকে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়েছে।

সুইজারল্যান্ডের ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এর সূচক থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

আইকিউএয়ার এর এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি, যার স্কোর ২০৪।

এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৬১। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, যার স্কোর ১৫৭। এরপর উগান্ডার কাম্পালা, কাতারের দোহা এবং মালয়েশিয়ার শহর কুচিংয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

আইকিউএয়ার এর মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%