ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল


নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল

নারী মরদেহের পোস্টমর্টেম (ময়নাতদন্তে) নারী ডোম নিয়োগের নির্দেশনার বিষয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে, বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।

আরও পড়ুন: কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত, বরখাস্ত লে. কর্নেল ফারুখ হোসেন

তিনি আদালতে জানালেন, আগামী দুই সপ্তাহের মধ্যে রিটের বিবাদীদের (রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ জুলাই, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে হাইকোর্টে এ রিটটি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা মেয়র মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


নিউইয়র্কে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা মেয়র মামদানির

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, সেই বিষয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছেন শহরটির মেয়র জোহরান মামদানি। গত শনিবার ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

সাক্ষাৎকারে মামদানি পুনর্ব্যক্ত করেন যে গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গন্তব্য হওয়া উচিত হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত)। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। গত কয়েক বছর ধরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই আমার মতো এই একই মত পোষণ করেন।’

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার এবং ডেমোক্রেটিক সোশালিস্ট নেতা মামদানি তার মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও অঙ্গীকার করেছিলেন যে নেতানিয়ানাহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু তখন অনেকেই তার এই প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

মামদানি জানান, নেতানিয়াহু নিউইয়র্ক ভ্রমণে এলে তাকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার মেয়রের আছে কি না, এ বিষয়ে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। মামদানির মতে, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা ঠিক তা-ই করব। তবে এজন্য আমরা নিজস্ব কোনো আইন তৈরি করব না।’

নেতানিয়াহুর প্রতিক্রিয়ায়, গ্রেপ্তারের আহ্বানের ক্ষেত্রে তিনি সিড রোজেনবার্গ নামের এক মার্কিন রেডিও ব্যক্তিত্বকে জানিয়েছেন, তার মনে হয় মামদানি মনে মনে ‘আমেরিকাকে ঘৃণা করেন’। তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন যে গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাছ মানুষের পরম বন্ধু: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


গাছ মানুষের পরম বন্ধু: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের ফল, ছায়া দেওয়া সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। রবিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম মাঠে “একটি শিশু একটি গাছ” কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যটন মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হলে সারা দেশ সবুজায়ন হবে। বিপদের সময় গাছ মানুষের পরম বন্ধু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাই একটি গাছ লাগানো শুধুমাত্র একটি চারা রোপণ নয়। এটি একটি অঙ্গীকার। এটি একটি দায়িত্ব। এটি আগামী প্রজন্মের জন্য একটি উপহার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের নাম নয়। উন্নয়ন তখনই অর্থবহ, যখন প্রকৃতি সুরক্ষিত থাকে। পরিবেশ নিরাপদ থাকে। মানুষ সচেতন হয়।

অনুষ্ঠানে তিনি সবাইকে কমপক্ষে একটি গাছের চারা রোপণ করার আহ্বান জানান। মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেফতার, দায়ের ৫৪ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৭২ জন গ্রেফতার, দায়ের ৫৪ মামলা

রাজধানীর গুলশান, রমনা, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় পুলিশ মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ডিএমপি আজ রবিবার জানিয়েছে যে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একই সময়ে মামলা হয়েছে ৫৪টি।

গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ থেকে ২৭, ওয়ারি থেকে ৮৭, মতিঝিল থেকে ৫৪, তেজগাঁও থেকে ৫৮ এবং মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ডিএমপির গুলশান বিভাগের আওতায় ৪৫ জন এবং উত্তরা থেকে ৪৬ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা ৪ জনকে গ্রেপ্তার করেছেন।

তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ টেবিল এবং বিদেশি শাড়ি ও থ্রি পিস।

ডিএমপি জানায়, অভিযানে একজন ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’ তবে পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ইংল্যান্ডের কাছে হারের দায় নিজের কাঁধে নিলেন দেশ্যম

 ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হতাশাজনক হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম।

তিনি স্বীকার করেছেন, বিরতির আগে দলের বাজে পারফরম্যান্সই শেষ পর্যন্ত পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে, যদিও তার দল দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছে।

ম্যাচের একপর্যায়ে ফ্রান্স ৪-০ গোলে পিছিয়ে পড়ে। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনের চেষ্টা তারা করে এবং ব্যবধান কমিয়ে আনে। রোমাঞ্চকর লড়াইয়ে সমতায় ফেরারও হুমকি সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬-৪ গোলের জয় নিশ্চিত করে এবং তৃতীয় স্থান দখল করে।

হারের পর ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশ্যম প্রথম ৪৫ মিনিটে দলের পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন এবং এটিকেই ম্যাচের ফল নির্ধারণে সবচেয়ে বড় কারণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি একটি হার। আমরা ৪-০ গোলে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমরা ভীষণ বাজে খেলেছি। তবে এরপর আমরা লড়াই করার মানসিকতা দেখিয়েছি এবং কিছু বিষয় ভালোও করেছি।”

ফরাসি কোচ স্বীকার করেছেন, বিরতির পর তার খেলোয়াড়রা ইতিবাচকভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

দেশ্যম বলেন, "৪-৪ সমতা ফেরানোর জন্য আমাদের দুটি সুযোগ ছিল। এরপর আমরা আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলাম। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।"

৫৭ বছর বয়সী এই কোচ ধীরগতির শুরুর দায়ও নিজের ওপর নেন। তার মতে, ম্যাচের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত ছিল।

তিনি মন্তব্য করেন, "এটা আমারই দোষ। প্রথমার্ধের জন্য দলকে যেভাবে প্রস্তুত করা দরকার ছিল, আমি তা করতে পারিনি।" তবে দেশের ঘুরে দাঁড়ানোর মানসিকতা থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেও তিনি বলেন, এই হার মেনে নেওয়া কঠিন, "অন্তত আমরা লড়াই করে ফিরে আসার চেষ্টা করেছি, যদিও এই হার কষ্ট দিচ্ছে। অবশ্যই তৃতীয় স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারলে আরও ভালো হতো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%