১০:৫৫ পি.এম
প্রতিটি অকাল শিশুমৃত্যু পরিবারে অন্ধকারের ছায়া ফেলে দেয়, যার পেছনে একটি প্রধান কারণ হলো পানিতে ডোবা। কোমলমতি শিশুদের এই জীবনঘাতী ঝুঁকি থেকে রক্ষা করতে এবং শারীরিক ও মানসিক দিক থেকে একটি চাঙ্গা ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে একটি বৈপ্লবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ পুকুরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জীবনের সুরক্ষায় ‘লাইফ স্কিল’
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনকল্যাণমুখী কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি উল্লেখ করেন, “আমাদের চারপাশে নদী-নালা ও জলাশয়ের প্রাচুর্য। এমন ভৌগোলিক বাস্তবতায় সাঁতার জানা কেবল একটি খেলাধুলা বা শারীরিক ব্যায়াম নয়; এটি প্রতিটি মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী দক্ষতা (খরভব ঝশরষষ)। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ-তাদের নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। সদর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ শিশুদের সুরক্ষায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।”
সমন্বিত তত্ত্বাবধান ও জীবনরক্ষার মিশন হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম এন জামিউল হিকমার নিখুঁত পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে নিরাপদ পরিবেশে শিশুদের সাঁতারের মৌলিক কলাকৌশল এবং পানিতে বিপদের মুহূর্তে করণীয় শেখানো হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান: সানাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাঁতারু ডা. রফিকুল আলম ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন মানিক, সাধারণ সম্পাদক (ফুটবল কমিটি), চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা মো. গোফরান হোসেন, প্রধান শিক্ষক, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি।
এছাড়াও স্থানীয় সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সচেতন অভিভাবক এবং উচ্ছ্বসিত শিশু-কিশোরেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অভিভাবকদের স্বস্তি, শিশুদের উচ্ছ্বাস প্রশিক্ষণ শুরুর পরপরই উপজেলা পরিষদ পুকুর পাড়ে দেখা যায় শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছোট ছোট হাত-পায়ের ঝাপটায় দীর্ঘদিনের অজানা ভয় কাটিয়ে তারা হয়ে উঠছে আত্মবিশ্বাসী।
উপস্থিত অভিভাবকেরা প্রশাসনের এ মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, বাড়ির কাছে এমন নিরাপদ পরিবেশে সন্তানদের সাঁতার শেখানোর সুযোগ পেয়ে তারা দারুণ স্বস্তিবোধ করছেন। উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা জানান, শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও বেশি শিক্ষার্থীকে এই জীবনরক্ষাকারী প্রশিক্ষণের আওতায় আনার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন