ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত


সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য নূরুল ইসলাম এবং আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।”

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

বৈঠকে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলেও সভায় উল্লেখ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও সভায় জানানো হয়।

মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে সভায় মত প্রকাশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় দিনব্যাপী মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে পরোয়ানাভুক্ত নয়জন, নিয়মিত মামলায় নয়জন এবং অন্যান্য অপরাধে তিনজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ বলেন, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

কক্সবাজারের ‎মহেশখালীতে অভিযান চালিয়ে আটটি অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শনিবার রাতে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুই ব্যক্তিকে।

আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।

জব্দ করা অস্ত্রের মধ্যে আছে দেশে তৈরি দুইটি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি।

‎থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছিল। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।

‎মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়

রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় পূর্ণিমা সন্ধ্যায়

 

বিশ্বসাহিত্য কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে পূর্ণিমার রাত উদযাপনের জন্য একটি বিশেষ আয়োজন করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রতিবছরের মতো এবারও ‘পূর্ণিমা সন্ধ্যা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ছাদ থেকে স্থানান্তরিত হয়ে কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর আয়োজনে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ড. অণিমা রায়।

‘আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা ভরপুর ছিলো বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়াম।

ড. অণিমা রায় জানান, দুই ঘণ্টা ধরে গান পরিবেশন চলাকালীন অডিটরিয়াম শ্রোতাদের দ্বারা পূর্ণ ছিল।

 

রবীন্দ্রনাথের গান মানুষের মধ্যে কতটা জনপ্রিয়, তা গতকাল আবার প্রমাণিত হলো।

শিল্পীর পরিবেশনায় রবীন্দ্রনাথের ২০টি কালজয়ী গান অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে– চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে, খেলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, ⁠আমার প্রাণের পরে চলে গেলো, ⁠আগুনরে পরশমনি ইত্যাদি।

অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন- বাঁশিতে গাজী আব্দুল হাকিম, কি-বোর্ডে কৌশিক আহমেদ অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির ও অক্টোপ্যাডে প্রদীপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৫১৮ কোটি টাকা

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

দিন শেষে ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৬ হাজার ৮১৭ টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ দশমিক ২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১২২ দশমিক ২৩ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারদর বেড়েছে, ৩০৯টির কমেছে এবং ৩৪টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, শাইন ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মালেক স্পিনিং, এমএল ডায়িং ও আইপিডিসি।

দর বৃদ্ধির শীর্ষে ছিল সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, সেনা ইন্স্যুরেন্স, মুন্নো ফেব্রিকস, সোনালী আঁশ, আরএন স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিমেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইস্টার্ন টেক্সটাইল।

অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জেএমআই সিরিঞ্জেস, সিকদার ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, শাইন ইন্ডাস্ট্রিজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%