০৫:৫৯ পি.এম
রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় পূর্ণিমা সন্ধ্যায়
বিশ্বসাহিত্য কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে পূর্ণিমার রাত উদযাপনের জন্য একটি বিশেষ আয়োজন করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রতিবছরের মতো এবারও ‘পূর্ণিমা সন্ধ্যা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ছাদ থেকে স্থানান্তরিত হয়ে কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর আয়োজনে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ড. অণিমা রায়।
‘আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা ভরপুর ছিলো বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়াম।
ড. অণিমা রায় জানান, দুই ঘণ্টা ধরে গান পরিবেশন চলাকালীন অডিটরিয়াম শ্রোতাদের দ্বারা পূর্ণ ছিল।
আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক
রবীন্দ্রনাথের গান মানুষের মধ্যে কতটা জনপ্রিয়, তা গতকাল আবার প্রমাণিত হলো।
শিল্পীর পরিবেশনায় রবীন্দ্রনাথের ২০টি কালজয়ী গান অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে– চোখরে আলোয়, যদি তোমার দেখা না পাই প্রভু, অমল ধবল পালে লেগেছে, খেলাঘর বাঁধতে লেগেছে, আমার মন মানেনা, তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, আমার প্রাণের পরে চলে গেলো, আগুনরে পরশমনি ইত্যাদি।
অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন- বাঁশিতে গাজী আব্দুল হাকিম, কি-বোর্ডে কৌশিক আহমেদ অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির ও অক্টোপ্যাডে প্রদীপ।
আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন