ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা চান বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তার


অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা চান বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক শীর্ষ কর্মকর্তা। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সম্প্রতি নেতানিয়াহু এলে তাকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তার সে কথারই প্রতিধ্বনি করল আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি।

অ্যামনেস্টির গবেষণা, অ্যাডভোকেসি, পলিসি ও ক্যাম্পেইন বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, "যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের উচিত মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো।"

এর আগে নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তার প্রশাসনের আইন বিভাগ বিষয়টি সক্রিয়ভাবে পর্যালোচনা করছে। মামদানির স্পষ্ট কথা, "আমি বিশ্বাস করি, নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী।"

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের গণহত্যা চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।

তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এই পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছিলেন। মেয়র মামদানির সাম্প্রতিক বক্তব্যকেও "নিছক রাজনৈতিক নাটক" বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। কারণ, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন মামদানির এই গ্রেপ্তার-হুমকি নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও নিশ্চিত করেছেন, নেতানিয়াহু নিউইয়র্কে আসবেন এবং গর্বের সঙ্গে সাধারণ পরিষদে ভাষণ দিয়ে ইসরায়েলের সত্য ও আত্মরক্ষার অধিকার তুলে ধরবেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মাসুদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সাব্বির গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২৬ এম


ভৈরবে মাসুদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি সাব্বির গ্রেপ্তার

ভৈরবে আলোচিত মাসুদ মিয়াকে হত্যা করার ঘটনায় মেঘনা নদীতে লাশ গুমের চেষ্টার মামলার প্রধান ও পলাতক আসামি মো. সাব্বির মিয়া (৩২)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের কুলিয়াচর বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মাসুদ মিয়া (৪৫) বাজিতপুর উপজেলার মাইজচর শ্যামপুরপাড়া এলাকার একজন বাসিন্দা ছিলেন। র‌্যাবের তথ্যমতে, সাব্বির মিয়া ও তার সহযোগীদের সঙ্গে মাসুদ মিয়ার দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছে। সেই বিরোধের প্রেক্ষিতে অভিযুক্তরা মাসুদের বাড়িতে গিয়ে তার স্ত্রী মোছা. হাছনারা (৩৯)-এর সামনে থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে মাসুদ নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর মাসুদের স্ত্রী বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘনা নদীতে মাসুদ মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. হাছনারা বাদী হয়ে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামি সাব্বির মিয়া আত্মগোপনে ছিলেন। র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সিনেটে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২৭ এম


মার্কিন সিনেটে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব বাতিল

ইরানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হলেও তা উচ্চকক্ষে সিনেটে বাতিল হয়ে গেছে। এই প্রস্তাবটি ডেমোক্র্যাটদের দ্বারা আনা হয়েছিল। সিনেটে ভোটাভুটিতে ৪৭-৪৯ ভোটের মাধ্যমে প্রস্তাবটি আটকে যায়।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স দলের সিদ্ধান্ত ভেঙে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদ ২১৪-২০৮ ভোটে ডেমোক্র্যাট প্রতিনিধি প্রমিলা জয়পালের উপস্থাপিত এই যুদ্ধক্ষমতা প্রস্তাবটি গ্রহণ করেছিল। যেখানে দেখা যায়, চারজন রিপাবলিকান প্রতিনিধি দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের সমর্থন জানিয়েছেন।

প্রস্তাবটিতে উল্লেখ রয়েছে যে, কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন ছাড়া ইরান থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে সরিয়ে নিতে হবে। চলতি মাসের শুরুতে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে, জর্ডান ও ইরাকে ইরানি হামলায় চার মার্কিন সেনার মৃত্যু হলে মোট প্রাণহানি ১৮ জনে পৌঁছায়। এই বিষয়টি মার্কিন রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।

ওয়াশিংটনে ডেমোক্র্যাট নেতারা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অসাংবিধানিক ও অনুমোদনহীন যুদ্ধ বলে আখ্যা দিলেও, রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে শেষ পর্যন্ত সিনেটে এই আইনি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনি প্রতিশ্রুতি পালন করায় দৃঢ় সংকল্প প্রণয়ন করেছে সরকার: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:২৯ এম


নির্বাচনি প্রতিশ্রুতি পালন করায় দৃঢ় সংকল্প প্রণয়ন করেছে সরকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে, সরকার তা পালনে বদ্ধপরিকর।

তিনি শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এসব কথাগুলো বলেন।

মির্জা ফখরুল বলেন, গোটা বিশ্বে গণতন্ত্র এখন অনেকটা হুমকির মুখে রয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস সব সময় গণতন্ত্রের ধারায়। বর্তমান সরকার সব সময় জনগণের কাছে দায়বদ্ধ।

তিনি আরও বলেন, বিশ্বে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা চলমান। সরকারের উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন, সচল রয়েছে বাব আল-মান্দেব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ এম


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন, সচল রয়েছে বাব আল-মান্দেব

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, কিন্তু বাব আল মান্দেব এখনও সচল রয়েছে।

অনলাইন ডেস্ক এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে একটি বড় ধরনের প্রভাব পড়েছে। সাম্প্রতিক শিপট্র্যাকিং ডেটা বা জাহাজ চলাচলের সর্বশেষ তথ্য থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার শুধুমাত্র একটি ট্যাংকারই সফলভাবে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয়েছে। ৭ মে তারিখের পর এটি হরমুজ প্রণালিতে পার হওয়া ট্যাংকারের সর্বনিম্ন সংখ্যা।

কেপলারের দেওয়া তথ্যমতে, ‘নিউ জায়ান্ট’ নামের অপরিশোধিত তেলবাহী এই ট্যাংকারটি বৃহস্পতিবার হরমুজ প্রণালি থেকে বের হয়েছে। এটি আগামী আগস্টের মাঝামাঝি সময়ে চীনের রিঝাও বন্দরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই কোনো জাহাজই হরমুজ প্রণালিতে প্রবেশ করেনি।

যদিও হরমুজ প্রণালিতে স্থবিরতা বিরাজমান, তবে বাব আল মান্দেব প্রণালির পরিস্থিতি কিছুটা ভিন্ন। তথ্য অনুযায়ী, ২৩ জুলাই এই জলপথ দিয়ে ৩২টি ট্যাংকার সফলভাবে পার হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৬টি ছিল।

এদিকে, এলএসইজির ডেটা অনুযায়ী, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে চীনের দুটি সুপারট্যাংকার ভদ্রভাবে বাব আল মান্দেব প্রণালি পার হয়েছে। ইয়েমেনের হুতিরা এই জলপথে সৌদি তেলের চালানের ওপর অবরোধ ঘোষণা করার পর ট্যাংকারগুলোতে সকলের নজর ছিল।

বৃহস্পতিবার হরমুজ প্রণালী পার হওয়া দুটি জাহাজ হলো—সিঙ্গাপুরের পতাকাবাহী ‘শিন লং ইয়াং’ এবং চীনের পতাকাবাহী ‘কসনিউ লেক’। এলএসইজির তথ্যে আরও জানা যায় যে, চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের ইয়ানবু বন্দরে জাহাজ দুটিতে তেল তোলা হয়। সেগুলোতে যে চীনা নাবিকরা রয়েছেন, তা জাহাজগুলোর ট্রান্সমিটারের মাধ্যমে আগেই স্পষ্ট করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%