ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পল্টনের আবাসিক হোটেল থেকে বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার


পল্টনের আবাসিক হোটেল থেকে বাবুর্চির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে একটি আবাসিক হোটেল থেকে বাবুর্চি শুভ্র রোজারিও (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পল্টনের ক্যাপিটাল আবাসিক হোটেলের ৫১৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর নিহতের স্বজনদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। নিহত শুভ্র রোজারিও ওই হোটেলের বাবুর্চি ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাইতান গ্রামের মৃত রঞ্জন রোজারিওর সন্তান। বর্তমানে তিনি ক্যাপিটাল আবাসিক হোটেলে বসবাস করতেন। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁওয়ে ওয়াগন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


তেজগাঁওয়ে ওয়াগন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

রাজধানীর তেজগাঁও এলাকার মধ্যে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিঘ্নিত ছিল প্রায় তিন ঘণ্টার বেশি সময়। তবে, এর পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।

রবিবার (৩১ মে) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান। তিনি বলেন, বিকেল ৩টার সময় তেজগাঁওয়ে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। তার পর থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে।

এর আগে, রবিবার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারের কাজ শুরু হয়।

ঢাকা রেলওয়ে থানার পক্ষ থেকে তখন জানানো হয় যে, দুইটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এগুলো দ্রুত উঠিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তারা উল্লেখ করেন যে, দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। উত্তর অঞ্চলের দিকে যেসব ট্রেন ঢাকায় আসছে, সেগুলো ঢুকতে পারছে কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে আপাতত যেতে পারছে না। বগিগুলো উঠিয়ে ফেললে দ্রুতই আবার চলাচল শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:১৯ এম


শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে যুবদল নেতাসহ কয়েকজন আহত হয়েছেন। রবিবার (৩১ মে) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ গেট এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘটিত হয়, ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকা কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম. এ. হান্নান। অনুষ্ঠান চলাকালীন উপজেলা পরিষদ গেট এলাকায় ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী একটি পক্ষের সমর্থকদের সঙ্গে এম. এ. হান্নানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনি (২৬) আহত হন। পাশাপাশি আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশীদের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেট এলাকায় অবস্থান নেওয়ার সময় কয়েকটি সাউন্ড ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পুরো পরিস্থিতিকে তীব্র করে তোলে এবং এর পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এম. এ. হান্নান এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘পুলিশের উপস্থিতিতেই সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে কঠোর অবস্থান নেওয়া হবে।’ ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এই ঘটনার সম্পর্কে বলেন, ‘উপজেলা পরিষদ মিলনায়তনে একটি রাজনৈতিক কর্মসূচি চলছিল। কিন্তু কর্মসূচির বাইরে সড়কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজরাটকে উড়িয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:২৭ এম


গুজরাটকে উড়িয়ে দিয়ে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

আইপিএলে প্রথম শিরোপার জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অপেক্ষা ছিল দীর্ঘ ১৭ বছরের। গত মৌসুমে সেই গেঁড়ো খোলার পর এবার আরেকটি শিরোপা জিতে নিল বেঙ্গালুরু।

ব্যাট হাতে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতালেন কোহলিই।

আহমেদাবাদে রবিবারের ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়েছে বেঙ্গালুরু। লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে ১৫৫ রানের বেশি করতে পারেনি গুজরাট। জবাবে ১২ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় রজত পাটিদারের নেতৃত্বাধীন দল।

টুর্নামেন্টের ১৯ বছরের ইতিহাসে বেঙ্গালুরুর এটি দ্বিতীয় শিরোপা। আর তিনবার ফাইনালে উঠে দুবারই হেরে গেল মাত্র পাঁচ বছর বয়সী গুজরাট। পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই সুপার কিংস (২০১০ ও ২০১১) ও মুম্বাই ইন্ডিয়ান্সের (২০১৯ ও ২০২০) পাশে বসল বেঙ্গালুরু।

ফাইনালে ঝড়ো ব্যাটিং করে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১১০তম ফিফটি ও চলতি আইপিএলের ষষ্ঠ পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেন কোহলি।

তার ব্যাট থেকে আসে ৯ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস।

লক্ষ্য তেমন বড় না হলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে বিধ্বংসী শুরুই করেন কোহলি। মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদার বলে তাণ্ডব চালিয়ে মাত্র ৩.৩ ওভারে ৫০ রান পূর্ণ করে ফেলেন বেঙ্গালুরুর দুই ওপেনার।

পঞ্চম ওভারে ১৬ বলে ৩২ রান করা আইয়ারকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সিরাজ। পরে দেবদূত পাডিক্কালও বেশিক্ষণ টিকতে পারেননি।

পাটিদার কিছুক্ষণ কোহলিকে সঙ্গ দিলেও বড় কিছু করতে পারেননি। একই ওভারে পাটিদার ও ক্রুনাল পান্ডিয়াকে ফেরান রশিদ খান।

বিস্তারিত আসছে ...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ বাহিনীর হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ এম


রুশ বাহিনীর হামলায় একদিনে ইউক্রেনের ১৩ শতাধিক সেনা নিহতের দাবি

গত ২৪ ঘণ্টায়, রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১ হাজার ৩২০ সদস্য নিহত হয়েছেন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরিচালিত অভিযানে ইউক্রেনের ব্যাপক জনবল ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ‘নর্থ’ যুদ্ধগোষ্ঠীর দায়িত্বাধীন এলাকার অভিযান থেকে প্রায় ২০০ জন, ‘ওয়েস্ট’ যুদ্ধগোষ্ঠীর অভিযানে ১৮০ জনের বেশি, ‘সাউথ’ যুদ্ধগোষ্ঠীর এলাকায় ৮৫ জনের বেশি, ‘সেন্টার’ যুদ্ধগোষ্ঠীর এলাকায় ৩৪০ জনের বেশি, ‘ইস্ট’ যুদ্ধগোষ্ঠীর অভিযানে ৪৫৫ জনের বেশি এবং ‘দনেপ্র’ যুদ্ধগোষ্ঠীর দায়িত্বাধীন এলাকার অভিযান থেকে আরও ৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া, মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১০টি নির্দেশনানিয়ন্ত্রিত আকাশ বোমা, যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এবং ৩৫২টি স্থির-পাখাবিশিষ্ট ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার দাবি অনুযায়ী, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৬৭১টি যুদ্ধবিমান, ২৮৪টি হেলিকপ্টার, ১ লাখ ৫৩ হাজার ৬৮৪টি ড্রোন, ৬৬১টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৯ হাজার ৫৫০টি ট্যাংক ও সাঁজোয়া যান, ১ হাজার ৭২২টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ৩৫ হাজার ১৩৬টি কামান ও মর্টার এবং ৬২ হাজার ৮৭৪টি বিশেষ সামরিক যান ধ্বংস করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায়, দেশটির সামরিক বিমানঘাঁটি এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে সমন্বিত হামলা চালানোর কথাও জানায় মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, রাশিয়ার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার প্রতিক্রিয়ায় দূরপাল্লার উচ্চ-নির্ভুলতাসম্পন্ন স্থল ও আকাশভিত্তিক অস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত সামরিক বিমানঘাঁটি, জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%