ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝ-ড়ের শঙ্কা


সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝ-ড়ের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৭২ ঘণ্টায় আসামি গ্রেফতার করিয়ে দেয়ার কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানে ৭২ ঘণ্টায় আসামি গ্রেফতার করিয়ে দেয়ার কথা বলে সাংবাদিক পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

 
পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে মামলার আসামিকে গ্রেফতার করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাংবাদিক পরিচয়ে একটি মামলার বাদীর কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আবু রায়হান সোহেলের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, কথিত সংবাদকর্মী মো. আবু রায়হান সোহেল পুলিশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার সখ্যতা রয়েছে এমন কথা বলে ওই টাকা নেয়া হয়েছে।
 
সোমবার (৩১ আগস্ট) সকালে টাকা নেয়ার একটি সিসিটিভি ফুটেজ 'ভয়েজ অফ নেছারাবাদ'পেইজে আপলোড করা হয়। আপলোডের সাথে সাথে ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
 
ভুক্তভোগী মামলার বাদী মো. জাহাঙ্গীর মোল্লার অভিযোগ, গত ২৩ মে তার স্ত্রী ঘরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় গত ১ আগস্ট তিনি নেছারাবাদ থানায় বাদী হয়ে মামলা করেন। জাহাঙ্গীরের দাবি, মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার করিয়ে দেওয়ার কথা বলে পূর্বপরিচিত কথিত সাংবাদিক আবু রায়হান সোহেল তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। নিজেকে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে সোহেল তাকে আশ্বস্ত করেন যে, পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে পলাতক আসামিদের গ্রেফতার করিয়ে দিতে পারবেন। একই সঙ্গে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।
 
এ আশ্বাসে বিশ্বাস করে জাহাঙ্গীর উপজেলার ইন্দেরহাট এলাকার একটি বিকাশের দোকান থেকে আবু রায়হান সোহেলকে ২৪ হাজার টাকা দেন বলে জানান। তবে টাকা দেওয়ার প্রায় এক মাস পার হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। বরং বিষয়টি নিয়ে সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।
 
ভুক্তভোগীর ভাগ্নে মো. রাইসুল ইসলাম বলেন, আসামিদের ধরতে থানায় টাকা দেওয়ার কথা বলে আবু রায়হান সোহেল আমাদের কাছ থেকে ২৪ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। কারণ জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আমাদের ধারণা, পুলিশের নাম ভাঙিয়ে তিনি হয়তো আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।
 
অভিযোগের বিষয়ে মো. আবু রায়হান সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ভুক্তভোগীর কাছ থেকে টাকা এনে আমি পুলিশকে দিয়েছি। আমি যে কথা দিয়েছি, সেই অনুযায়ী কাজ করছি। এখন পুলিশ আসামি না ধরলে আমি কী করব?
 
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আবু রায়হান নামে কথিত এক সংবাদকর্মী একটি মামলার আসামিকে গ্রেফতার করিয়ে দেবেন বলে বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন, এমন একটি বিষয় শুনেছি। পুলিশের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের চাঁদাবাজি করলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম মোস্তফা। তিনি বলেন, মূলধারার সাংবাদিকতার সঙ্গে চাঁদাবাজ ও হলুদ সাংবাদিকদের কোনো সম্পর্ক নেই। সাংবাদিকতার নামে কেউ চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি রক্ষা এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাস্টন ভিলা ছেড়ে আল হিলালে ইংলিশ ফরোয়ার্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


অ্যাস্টন ভিলা ছেড়ে আল হিলালে ইংলিশ ফরোয়ার্ড

অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা অলি ওয়াটকিন্স এবার সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। সৌদি ক্লাবটি ৩০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে তিন বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে।

দলবদলের আর্থিক বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দলবদলটি প্রায় ৫ কোটি ১০ লাখ পাউন্ডে সম্পন্ন হয়েছে।

আল হিলালে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন ওয়াটকিন্স। দলবদল নিয়ে আলোচনা চলাকালীন সময়ে অ্যাস্টন ভিলার মৌসুমের প্রথম ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানান তিনি। পরে ভিলা কোচ উনাই এমেরি জানান, তিনি এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। শেষ পর্যন্ত, চুক্তির আরও দুই বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন ওয়াটকিন্স।

বিদায়বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন ওয়াটকিন্স। তিনি বলেন, "অ্যাস্টন ভিলায় তার সময়টা এভাবে শেষ হবে, তা কখনো কল্পনাও করেননি।" একই সঙ্গে ক্লাবটিতে কাটানো ছয় বছরের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ওয়াটকিন্স ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ৯১ গোল করেছেন, যা ভিলার ইতিহাসে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা ১০৮টি। গত মৌসুমে ২১ গোল করার পাশাপাশি ইউরোপা লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ভিলায় থাকাকালীন সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ওয়াটকিন্সের অভিষেক ঘটে। দেশের হয়ে তিনি এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলেছেন।

ওয়াটকিন্সের বিদায়ে আক্রমণভাগে একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। তবে তার সম্ভাব্য বিকল্প হিসেবে চেলসি থেকে নিকোলাস জ্যাকসনকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি এখন দীপ্তি

নারী টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা অর্জন করেছেন তিনি, থাইল্যান্ডের স্পিনার টিপাচা পুটায়ংকে পিছনে ফেলে।

এই কীর্তি রবিবার উইমেনস এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে গড়েন দীপ্তি। ম্যাচের শুরুতে পুটায়ংয়ের উইকেট সংখ্যা ছিল ১৬৯টি, আর দীপ্তির ১৬৮টি।

থাইল্যান্ডের ইনিংসে পুটায়ং চার ওভার বল করে ৩৭ রান দিয়ে ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌরের উইকেট তুলে নেন। এরপর ভারতের বোলিংয়ে ১.১ ওভার বল করার সুযোগ পান দীপ্তি। এই সময় তিনি কোনো রান না দিয়ে তিন উইকেট দখল করেন।

এই তিন উইকেটের ফলে দীপ্তির মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭১, যেখানে পুটায়ংয়ের উইকেট সংখ্যা ১৭০। এর মাধ্যমে নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন ভারতীয় অফ স্পিনার।

তবে দীপ্তি এই রেকর্ডটি গড়েছেন পুটায়ংয়ের তুলনায় বেশি ম্যাচ খেলে। তিনি ১৪৭ ইনিংসে বোলিং করে ১৭১ উইকেট নিয়েছেন, অন্যদিকে পুটায়ং ১০৬ ইনিংসে ১৭০ উইকেট শিকার করেছেন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রুয়ান্ডার হেনরিয়েটে ইশিমুয়ে, যার উইকেট সংখ্যা ১৬৪টি। ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ১৫৪ উইকেট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।

দীপ্তির তিন উইকেট থাইল্যান্ডের বিরুদ্ধে বিরল এক কীর্তির অংশ। নারী ক্রিকেটে শূন্য রানে তিন উইকেট নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ২০ বার ঘটেছে।

দীপ্তির অসাধারণ বোলিংয়ের পর ভারত থাইল্যান্ডকে মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয়। পরে ১৫৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে ম্যাচটি ৯৪ রানে জিতে নেয় ভারত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ৪

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে ত্রিশালগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় সিএনজির চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত ফয়জুল (৩৪) ও রুবেলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতরা হলেন হৃদয় (২২) ও নাবিল (২২)।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%