ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গৌরীপুরে স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা


গৌরীপুরে স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বজনরা প্রতীকীভাবে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্কাউটের সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজনের সহ-সভাপতি একেএম মাহফুজুর রহমান এবং মো. ফিরোজ মিয়া।

এছাড়া বক্তব্য রাখেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, ফয়জুর নাহার লিয়া, স্বজন মাজহারুল ইসলাম, অলকেশ পণ্ডিত এবং যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৭ পুলিশ সদস্যের নামে মামলা

সিআইডির প্রতিবেদন নিয়ে নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


সিআইডির প্রতিবেদন নিয়ে নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরের রায়পুরে সাতজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেছেন। বাদী সিআইডির চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানালে আদালত এই আদেশ দেন।

রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এই নির্দেশনা দেন।

বিকালে বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, রায়পুরে আটকের পর আবদুর রহিম রনি নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় তার স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর আদালতে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—রায়পুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ, নুরুল ইসলাম, মো. আবু হানিফ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সফিক মিয়া, সাখাওয়াত হোসেন, কনস্টেবল আতিক উল্যা ও ইউসুফ ঢালি।

ভুক্তভোগী রনি রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

আদালত ও বাদীর আইনজীবী সূত্রে জানা যায়, আদালত প্রথমে মামলাটি তদন্তের জন্য জেলা পুলিশকে নির্দেশ দেন। পুলিশ প্রতিবেদন জমা দিলে ২০২৪ সালের ১৫ জানুয়ারি বাদী নারাজি দেন। পরবর্তীতে আদালত মামলাটি তদন্তের জন্য নোয়াখালী পিবিআইকে দায়িত্ব দেন। পিবিআই প্রতিবেদন জমা দেওয়ার পরও বাদী ফের নারাজি দাখিল করেন। এরপর একই বছরের ৯ জুলাই আদালত অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের দায়িত্ব দেন।

চলতি বছরের ২ জুলাই সিআইডি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। গত ১৭ আগস্ট বাদী সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধেও আদালতে নারাজি আবেদন জানান। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করে মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

বাদীর আইনজীবী আবদুল আহাদ শাকিল পাটওয়ারী মন্তব্য করেন যে, তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিষয়ে সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে একপেশে প্রতিবেদন দাখিল করেছেন। তিনি বলেন, রায়পুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক জব্দ বা ফরেনসিক পরীক্ষা করা হয়নি। বাদীর সাক্ষীদের জবানবন্দি বিবেচনায় না নিয়ে মনগড়া তথ্য দেওয়া হয়েছে। এজন্য সিআইডির প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেওয়া হয়। আদালত আবেদন মঞ্জুর করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের বর্ডার বাজার এলাকায় রায়পুর-চাঁদপুর সড়ক থেকে রনিকে আটক করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। অভিযোগ রয়েছে যে, ওই সময় তার সঙ্গে থাকা গরু বিক্রির ৯০ হাজার টাকা তারা নিয়ে নেন। পরে তাকে মারধর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে পানি খেতে চাইলে টিউবওয়েলের সঙ্গে তার মাথায় আঘাত করা হয়।

আটকের খবর পেয়ে রনির স্ত্রী রায়পুর থানা, সদর থানা, গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় ও জেলা কারাগারে খুঁজেও স্বামীর কোনো সন্ধান পাননি। পুনরায় রায়পুর থানায় গিয়ে স্বামীর ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পেয়ে সন্ধান চাইলে পুলিশ দুর্ব্যবহার করে। পরে তিনি এসআই হানিফকে কল দিলে রনিকে ছাড়ার জন্য দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানোর হুমকি দেওয়া হয়।

তখন থানা পুলিশ দাবি করেছিল, ১৮ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতিকালে রনিসহ দুজনকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, ১৮০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে তিন শিক্ষক অনুপস্থিত, সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


কিশোরগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে তিন শিক্ষক অনুপস্থিত, সাত দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি যাচাই করতে গিয়ে ব্যত্যয়ের চিত্র লক্ষ্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর। হাজিরা রেজিস্টারে ছয়জন শিক্ষকের স্বাক্ষর থাকলেও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মাত্র তিনজন। অনুপস্থিত শিক্ষকদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুই সহকারী শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁদের অনুপস্থিতির বিষয়ে ছুটির অনুমোদন কিংবা কর্তৃপক্ষকে আগাম অবহিত করার কোনো তথ্য পরিদর্শন বহিতে পাওয়া যায়নি।

রবিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও মাখন চন্দ্র সূত্রধর ধনপুর ইউনিয়নের সহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এ চিত্র দেখতে পান। পরিদর্শন বহিতে লিপিবদ্ধ পর্যবেক্ষণ অনুযায়ী, অনুপস্থিত তিন শিক্ষক হলেন প্রধান শিক্ষক মো. ফজলুল হক এবং সহকারী শিক্ষক আনোয়ারা পারভীন ও সজল। তাঁদের অনুপস্থিতির কারণ, হাজিরা রেজিস্টারে স্বাক্ষর থাকা এবং কর্তৃপক্ষকে আগাম অবহিত না করার বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

পরিদর্শনের পর প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে কিশোরগঞ্জে অবস্থান করছেন। তিনি দাবি করেন, সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরে চলে এসেছেন। তবে পরিদর্শনের সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা রেজিস্টারে তাঁর স্বাক্ষর থাকার বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

অন্য দুই সহকারী শিক্ষকের বক্তব্য জানার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের অনুপস্থিতির কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের সার্বিক পাঠদান কার্যক্রম ও শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা। নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের কিন্ডারগার্টেনসহ বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন। তাঁর মতে, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রতি যথাযথ মনোযোগ বাড়ানো গেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি অভিভাবকদের আস্থা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে ইটনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. এহছানুল হক বলেন, বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা রেজিস্টারে উপস্থিতির স্বাক্ষর থাকার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত পাঠদান অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শনে শিক্ষকদের উপস্থিতি নিয়ে যে চিত্র পাওয়া গেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি জানান, সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপস্থিতির কারণ এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে আগাম অবহিত না করার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাঁদের সাত দিনের মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর তা পর্যালোচনা করে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগাছায় সার ডিলার নিয়োগে এমপি রায়হান সিরাজীর অভিযোগ: ‘বানরের পিঠা ভাগের মতো’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


পীরগাছায় সার ডিলার নিয়োগে এমপি রায়হান সিরাজীর অভিযোগ: ‘বানরের পিঠা ভাগের মতো’

রংপুরের পীরগাছায় সার ডিলার নিয়োগে সরকারি নীতিমালা অনুসরণ না করার অভিযোগ করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। তিনি দাবি করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের সৃষ্টি হয়েছে এবং যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। এমপি রায়হান সিরাজী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, এই নিয়োগ পুনর্বিবেচনা করে প্রকৃত হকদারদের সুযোগ দিতে হবে।

রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। সার ডিলার নিয়োগের প্রক্রিয়ায় সমালোচনা করে তিনি বলেন, সরকারি নীতিমালা উপেক্ষা করে "বানরের পিঠা ভাগের মতো" বণ্টন করা হয়েছে।

এমপি রায়হান সিরাজী বলেন, “পীরগাছার বিষয়টা অলরেডি টক অব দ্য কান্ট্রি। একদম খুল্লামখুল্লা। আপনাদের সাংবাদিকদের কাছে সে বিষয়টি আরও স্পষ্ট, আপনারা সবাই জানেন। আমি কী উত্তর দেব? সাংবাদিক-জনগণ এখন সজাগ। ৫ আগস্টের পরে এ জনতা জেগেছে, আগেই জেগেছে। এই জনতাকে কেউ রুখতে পারবে না।”

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “একটাই বক্তব্য বলব, এখানে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়নি। মোটা দাগের বক্তব্য, এটি বানরের পিঠা ভাগ হয়েছে।”

এ ধরনের নিয়োগের মাধ্যমে দেশে আবারও বৈষম্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রায়হান সিরাজী বলেন, বৈষম্য যখন চরম মাত্রায় পৌঁছায়, তখন জনগণ জেগে ওঠে। ইতিহাসে এর প্রমাণ রয়েছে। তিনি চান না যে, নতুন করে এমন পরিস্থিতি তৈরি হোক।

সার ডিলার নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, যাঁদের সঙ্গে সরকারি নীতিমালার শর্ত মেলে এবং যাঁরা প্রকৃতপক্ষে ডিলার হওয়ার যোগ্য, তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অভিজ্ঞ ব্যবসায়ীরা দায়িত্ব পেলে ভবিষ্যতে সারসংকট মোকাবিলা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সহজ হবে বলে তিনি মনে করেন।

তিনি অভিযোগ করেন, যাঁদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের অনেকেরই সার ব্যবসার অভিজ্ঞতা নেই। এমনকি তাঁদের কেউ কেউ চালের ব্যবসাও করেননি বলে মন্তব্য করেন তিনি।

এমপি রায়হান সিরাজী বলেন, “আমরা আশা করছি, সরকার এটা পুনর্বিবেচনা করে জনগণের এই ক্ষোভকে মূলধন মনে করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তা না হলে জনগণ বিক্ষুব্ধ। জনগণ এই বৈষম্য চায় না। জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, জনগণ বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলেদের বরাদ্দের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


চাঁদপুরে জেলেদের বরাদ্দের ৫ টন চাল উদ্ধার, তদন্ত কমিটি গঠন

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় পাঁচ টন চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় উপজেলা প্রশাসনের দ্বারা জব্দ করা হয়েছে। শহরের বিপণীবাগ এলাকা থেকে ৪ হাজার ৯৩০ কেজি চালভর্তি একটি মিনি পিকআপ আটক করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চালগুলো বরাদ্দ করা হয়েছিল। তবে অভিযোগ উঠেছে যে, নির্ধারিত স্থানে বিতরণ না করে চালগুলো গোপনে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। পরে, ওই চাল লাকসামে বিক্রির উদ্দেশ্যে মিনি পিকআপে করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তৎপর হয়।

প্রশাসনের তৎপরতার ফলে চালভর্তি গাড়িটি হাজীগঞ্জ থেকে ঘুরিয়ে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় আনা হয়। সেখানে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৩০ কেজি চালসহ মিনি পিকআপটি জব্দ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।

সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম জানান, জেলেদের জন্য বরাদ্দ করা চাল লক্ষ্মীপুর ইউনিয়নে পৌঁছানোর কথা থাকলেও তা নিয়মবহির্ভূতভাবে অন্যত্র বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযুক্ত লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের বিরুদ্ধে এর আগেও চাল আত্মসাৎ বা অবৈধ বিক্রির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা হচ্ছে। ঘটনার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

জব্দ করা চাল পরে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি গোডাউন) পুনরায় সংরক্ষণ করা হয়েছে। সরকারি এই চাল কীভাবে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে অন্যত্র নেওয়া হলো, তা তদন্তের মাধ্যমে শিগগিরই উদ্‌ঘাটিত হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%