০১:১২ পি.এম
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় কথিত ইয়াবা, গাঁজা ও কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএমপি জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ, গ্রিন ও ক্লিন সিটির প্রশংসা
অভিযানে ৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২১ পুরিয়া গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫৬ বোতল WINCEREX (Codeine Phosphate) নেশাজাতীয় মাদকদ্রব্যসহ আরও দুজনকে আটক করা হয়েছে।
পুলিশের অভিযানে গ্রেপ্তারদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত ও পূর্বের মামলাসহ নয়জন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে একজন রয়েছেন।
সব মিলিয়ে অভিযানে ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে কৃষক মোহাম্মদ আবুল কালাম আজাদকে ছুরিকাঘাতে হত্যা
মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন