০৮:২৫ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং বিবিএ ১ম বর্ষের অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন উপাচার্যের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি আবেদন কার্যক্রমের উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহা. আলী নূর, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুব, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ভর্তি কার্যক্রম-সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য কম উপস্থিতিতে পরীক্ষা দেওয়ার নিষেধাজ্ঞা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.jnu.ac.bd এবং https://jnuadmission.com এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন