ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলকে ছাড় দেওয়া হবে না: জাপান কোচ


ব্রাজিলকে ছাড় দেওয়া হবে না: জাপান কোচ

ব্রাজিল ও জাপানের মধ্যে হাইভোল্টেজ মহারণের বাকি রয়েছে আর মাত্র কয়েক ঘণ্টা। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের প্রাক্কালে রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সেলেসাওদের রুখে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট করেছেন ‘ব্লু সামুরাইদের’ কোচ হাজিমে মোরিয়াসু।

জাপানের কোচ বিশ্বাস করেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আরও একটি রূপকথা লেখা সম্ভব। মাঠের লড়াইয়ে ব্রাজিলকে এক চুলও ছাড় না দেওয়ার ওপেন চ্যালেঞ্জও তিনি দিলে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘আমরা ইতিমধ্যে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছি এবং আমাদের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পেয়েছি। এটি আসলে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ারই একটি অংশ। সত্যি বলতে, আসল বিশ্বকাপ তো শুরু হচ্ছে এখন থেকেই। দল এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে, যদিও ম্যাচগুলো বেশ কঠিন ছিল।’

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ব্রাজিলকে যথেষ্ট সম্মান জানালেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জাপান কোচ। তিনি যোগ করেন, ‘সামনে আমাদের জন্য অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ অপেক্ষা করছে। এই ম্যাচে জয় তুলে নিতে হলে আমাদের নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে। একই সঙ্গে আমরা মাঠে আমাদের দলের উন্নতির গ্রাফটাও ফুটিয়ে তুলতে চাই। ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তবে আমরা তাদের ছেড়ে কথা বলব না; মাঠের লড়াইয়ে তাদের সর্বোচ্চ চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত।’

জাপান গ্রুপ 'এফ' থেকে রানার্স-আপ হয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলে ড্র করার পর, দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করে। আর শেষ ম্যাচে সুইডেনের সাথে ১-১ গোলের ড্র করে শেষ বত্রিশ নিশ্চিত করে এশিয়ান পরাশক্তিরা।

সংবাদ সম্মেলনে জাপানের কোচ ব্রাজিলকে গত বছর হারানোর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘গত বছর আমরা ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম এবং সেই ম্যাচে জয়লাভ করেছিলাম। সেটাই ছিল তাদের সাথে আমাদের শেষ দেখা। তবে বিশ্বকাপের ইতিহাস ঘাটলে দেখা যাবে, বিশ্বমঞ্চে ব্রাজিলের বিরুদ্ধে আমরা কখনোই জিততে পারিনি। তবে এখন আমাদের দলের অনেক উন্নতি হয়েছে।’

মোরিয়াসু বলেন, ‘গত বছরের সেই জয়ের কারণে এই ম্যাচ নিয়ে আমাদের ওপর চাপ ও দাবি বৃদ্ধি পেয়েছে। তবে ওই প্রীতি ম্যাচের ব্রাজিলের সাথে এছাড়া বর্তমান ব্রাজিলের মধ্যে অনেক তফাত রয়েছে। তারা যেমন অনুপ্রাণিত, আমরাও তেমনই। দুই দলই জয় ছাড়া কিছু ভাবছে না। আমার ধারণা, মাঠের লড়াইটা আজ চরম উত্তেজনাকর হবে। আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা জিততে পারি, যা প্রীতি ম্যাচে প্রমাণিত হয়েছে। তবে ২৯ জুনের ম্যাচটা অনেক বেশি কঠিন হবে। এবং জয় নিশ্চিত করতে হলে আমাদের দলের শতভাগ দিতে হবে।’

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

বিশ্বকাপ জয়ের ব্যাপারে সংশ্লিষ্ট আত্মবিশ্বাসের কথা জানিয়ে মোরিয়াসু আরও জানান, ‘অনেকে হয়তো ভাবছেন আমরা কেবল ভালো খেলার জন্য খেলার চেষ্টা করছি, কিন্তু আমাদের মনে মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমরা এই বিশ্বকাপ জিততে পারি। অবশ্যই প্রতিপক্ষ যখন ব্রাজিল—যারা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের অন্যতম শীর্ষ দল—তখন অনেকের কাছে আমরা আন্ডারডগ হিসেবে গণ্য হব। আমরা প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মাঠে নামবো, তবে গত বছরের জয়কে সামনে রেখে এবারও জেতার পূর্ণ বিশ্বাস নিয়েই লড়বো। মানুষ যেন আমাদের এমন একটি দল হিসেবে দেখে, যারা বিশ্বসেরাদের হারানোর সামর্থ্য রাখে—এটি খুবই জরুরি।’

ডু অর ডাই ম্যাচের আগে জাপানি শিবিরে বড় ধাক্কার খবর নিশ্চিত করেছেন মোরিয়াসু। দলের অন্যতম তারকা তাকেফুসা কুবো এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ডান প্রান্তের এই উইঙ্গার চোট পেয়ে ছিলেন।

কুবোর বর্তমান অবস্থা নিয়ে কোচ জানান, ‘ও দলের সঙ্গে মূল অনুশীলনে অংশ নিতে পারেনি, কেবল একা একা কিছুটা রানিং করেছে। ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে ও খেলছে না। আমরা আশা করছি ও দ্রুত সেরে উঠবে এবং মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছে।’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪২ এম


একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদক লাভকারী মুস্তাফা মনোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৯ জুন) সকালে সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সূত্র বলছে, মুস্তাফাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে গত ১৪ জুন চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে ভুগছিলেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রোস্টেট ক্যানসারের কারণে মুস্তাফা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেবার তিনি লাইফ সাপোর্টে ছিলেন এবং চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ফিরেছিলেন। কিন্তু দুই বছর পর আবার নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

মাগুরা জেলার নাকোল গ্রামে ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রাম তাঁর পৈতৃক নিবাস। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে মুস্তাফা মনোয়ার চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসাধারণ অবদান রেখে দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। শিল্প ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত সীমান্তে এক ঘণ্টায় তিন দফা ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪৪ এম


ভারত সীমান্তে এক ঘণ্টায় তিন দফা ভূমিকম্পের আঘাত

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের তিনটি এলাকায় পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে এসব ভূকম্পন আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) জানায়, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে মণিপুরের কাংপোকপি এলাকায় ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।

পাঁচ মিনিট পর, বাংলাদেশ সময় ভোর ৪টা ১৮ মিনিটে অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এলাকার ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল মাত্র ৭ কিলোমিটার গভীরে।

এরপর বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় এলাকায় ২ দশমিক ৯ মাত্রার তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়। এটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে রোববার (২৮ জুন) রাত ৯টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হালকা’ শ্রেণির এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা (অক্ষাংশ ২১.৫৭ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.৫৯ ডিগ্রি পূর্ব)। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল দক্ষিণ-পূর্ব দিকে ৩৩৪ কিলোমিটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ ষোলোয় কারা এগিয়ে, জানাল অপ্টা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪৫ এম


শেষ ষোলোয় কারা এগিয়ে, জানাল অপ্টা

বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পরে শুরু হয়েছে নকআউট পর্বের উত্তেজনা।

৩২ দলের এই প্রতিযোগিতায় একটি হারের ফলে বিদায় নিতে হবে। এই অবস্থায় ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছে রাউন্ড অব ৩২-এর সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস।

২৫ হাজারবার নকআউট পর্বের সিমুলেশন চালিয়ে অপ্টা হিসাব করেছে কোন দলের জয়ের সম্ভাবনা কত। এই তালিকায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে রয়েছে।

কেপ ভার্ডের বিরুদ্ধে লিওনেল স্ক্যালোনির দলের জয়ের সম্ভাবনা ৮৭.৮৭ শতাংশ হিসেবে ধরা হয়েছে, যা এই রাউন্ডের সর্বোচ্চ সম্ভাবনা।

আর্জেন্টিনার পরই রয়েছে ফ্রান্স ও স্পেন। সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ, অন্যদিকে অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের জয়ের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ।

ডিআর কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ এবং প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ। এই সব দলও স্পষ্ট ফেবারিট হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া, স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে এগিয়ে রেখেছে সুপার কম্পিউটার।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ হিসাবে দেখানো হয়েছে। অন্যদিকে, ঘানার বিপক্ষে কলম্বিয়ার সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ।

তবে সব ম্যাচ একপেশে হতে চলেছে বলে মনে করছে অপ্টা।

ব্রাজিল-জাপান ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ, যা জাপানের চমক দেখানোর সুযোগও সৃষ্টি করে। পর্তুগাল-ক্রোয়েশিয়া, নরওয়ে-আইভরি কোস্ট এবং সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচেও লড়াই জমার আভাস রয়েছে।

সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বেলজিয়াম-সেনেগাল ও মিশর-অস্ট্রেলিয়া ম্যাচে। তবে অপ্টার দেওয়া এই পূর্বাভাস কেবল পরিসংখ্যানের হিসাব অনুযায়ী। নকআউটে একটি মুহূর্ত, একটি ভুল কিংবা একজন খেলোয়াড়ের অসাধারণ পারফরম্যান্স পুরো ম্যাচের গল্প পাল্টে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সম্মত, কাতারে বৈঠক মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:৪৭ এম


হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সম্মত, কাতারে বৈঠক মঙ্গলবার

যুক্তরাষ্ট্র এবং ইরান সাময়িকভাবে একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে। একই সঙ্গে দুই দেশ হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনা নিরসনের উদ্দেশ্যে আগামী মঙ্গলবার কাতারে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি এই তথ্য জানিয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল। যদিও গত ১৭ জুন উভয় দেশ একটি সমঝোতা স্মারকে সই করেছিল, এর উদ্দেশ্য ছিল সংঘাতের অবসান ঘটানো। গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়ে।

ওই সমঝোতার আওতায়, ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার ব্যাপারে রাজি হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে রোববার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ‘আমরা সব ধরনের সামরিক হামলা বা ‘কাইনেটিক অ্যাক্টিভিটি’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

অ্যাক্সিওসকে আরেক মার্কিন কর্মকর্তা জানান, ‘আপাতত উভয় পক্ষই সামরিক হামলা থেকে বিরত থাকবে। ফলে জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে।’ তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র মঙ্গলবার কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে।

এদিকে, ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা একই ধরনের তথ্য জানিয়ে সিএনএনকে জানান, ‘আপাতত উভয় পক্ষই সামরিক অভিযান থেকে বিরত থাকবে।’ তিনি আরও জানান, পরবর্তী আলোচনা এগিয়ে নিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ইরান আবার হামলা শুরু করে এবং যুক্তরাষ্ট্রকে পুনরায় যুদ্ধে ফিরতে বাধ্য করে, তবে ‘ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’ তবে এই বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%