ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সাত মাস ধরে কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই, উদ্বেগে পরিবার


সাত মাস ধরে কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই, উদ্বেগে পরিবার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই পুত্র কাসিম খান ও সুলাইমান খান তাদের বাবার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিগত সাত মাস ধরে পরিবারের সদস্য, আইনজীবী এবং চিকিৎসক কাউকেই ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়নি পাকিস্তানি কর্তৃপক্ষ। আটক হওয়ার তৃতীয় বার্ষিকীতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন ইমরান খানের ছেলেরা। কাসিম ও সুলাইমান বলেন, ‘আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই, কারণ গত সাত মাস ধরে তার পরিবার, ডাক্তার ও আইনজীবীদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকদের দ্বারা দলটির প্রতিষ্ঠাতা ও তার স্ত্রী বুশরা বিবির অবিলম্বে মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে আয়োজিত বিক্ষোভের মধ্যেই এই বিবৃতিগুলো আসে। খান, যিনি ২০১৮ সাল থেকে ২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, দুর্নীতির অভিযোগ এবং সরকারি গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগসহ বেশ কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৩ সাল থেকে তিনি কারাবন্দী রয়েছেন। তবে খানের রাজনৈতিক সহযোগীরা বরাবরই এই দাবিগুলো প্রত্যাখান করে আসছেন। তাদের মতে, ইমরান খানের রাজনৈতিক প্রত্যাবর্তনে বাধা দেওয়ার জন্যই এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, কাসিম ও সুলাইমান দাবি করেছেন যে, যখনই তারা ইমরান খানের কারাবাস নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ভিসা প্রক্রিয়াকরণে বিলম্ব এবং প্রশাসনিক বাধা সৃষ্টি করে প্রতিবন্ধকতা আরও বাড়িয়ে দেয়। তারা আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি, আমরা যেতে চাই, কিন্তু কোনো সাড়া মিলছে না,' কাসিম সিএনএন-কে বলেন। তিনি আরও যোগ করেন, আমাদের ভিসা না পাওয়ার কোনো কারণ নেই। কাসিম ও সুলাইমান সিএনএন-কে জানিয়েছেন যে, তাদের পরিচয়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তা নবায়ন করা হয়নি। এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনার জন্ম দিয়েছে। এই সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তানি কর্তৃপক্ষকে ‘নিঃশর্তভাবে ইমরান খান ও বুশরা বিবি খানের তাদের পরিবার ও আইনজীবীদের সঙ্গে দেখা করার অধিকার ফিরিয়ে দেওয়ার’ আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে মোংলার সুন্দরবননির্ভর জেলেরা: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ এম


প্রথমবারের মতো খাদ্য সহায়তা পেয়ে স্বস্তিতে মোংলার সুন্দরবননির্ভর জেলেরা: পরিবেশ প্রতিমন্ত্রী

বাগেরহাট, ৭ আগস্ট, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ কথা বলেছেন যে, প্রজনন মৌসুমে মাছ ধরার ওপর মৌসুমি নিষেধাজ্ঞার কারণে আয়হীন হয়ে পড়া সুন্দরবননির্ভর নিবন্ধিত জেলেদের জন্য সরকার প্রথমবারের মতো খাদ্য সহায়তা চালু করেছে।

তিনি উল্লেখ করেছেন, এই উদ্যোগের ফলে উপকারভোগী জেলেদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং মাছ ধরা বন্ধ থাকার সময়ে তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে।

সম্প্রতি মোংলায় জেলেদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম আরো বলেন, ‘অতীতে সুন্দরবননির্ভর জেলেদের জন্য নির্দিষ্ট কোনো সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ছিল না। এবারই প্রথম সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি জানান, সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও মোংলা এলাকার জন্য মোট ৮ হাজার ২৭১ জন নিবন্ধিত জেলের জন্য ৬ হাজার ৬৬২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রামপাল এলাকায় নিবন্ধিত জেলের সংখ্যা তুলনামূলক কম থাকার কারণে সেখানে বরাদ্দও কিছুটা কম রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার একদিকে সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে বননির্ভর মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে। ভবিষ্যতে জেলেদের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রতি বছর প্রজনন মৌসুমে সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন জলাশয়ে মাছ, কাঁকড়াসহ বিভিন্ন জলজ সম্পদ আহরণ নিষিদ্ধ থাকে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকারের এ নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও এ সময় বননির্ভর হাজারো জেলে কর্মহীন হয়ে পড়েন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এ বছর প্রথমবারের মতো খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।

খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী জেলেরা। তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় এতদিন পরিবার-পরিজন নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হতো। সরকারের এ উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। তবে তারা ভবিষ্যতে খাদ্য সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার দাবি জানিয়েছেন।

মোংলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, সরকারি নীতিমালা অনুযায়ী সুন্দরবননির্ভর নিবন্ধিত জেলেদের বছরে চার দফায় ৮৪ কেজি, ৭০ কেজি, ৫৬ কেজি ও ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। প্রজনন মৌসুমে মাছ আহরণ বন্ধ থাকায় সুন্দরবনের মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং খাদ্য সহায়তা কর্মসূচির ফলে জেলেরা নিষেধাজ্ঞা আরও আন্তরিকভাবে মেনে চলতে উৎসাহিত হবেন।

তিনি আরো জানিয়েছেন, বন বিভাগ, মৎস্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে সুন্দরবনের নদী-খাল ও বনসংলগ্ন এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণ রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রজনন মৌসুমে মাছ আহরণে নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে বননির্ভর জেলেদের খাদ্য সহায়তার এই দুই উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে সুন্দরবনের মৎস্যসম্পদ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বননির্ভর মানুষের টেকসই জীবন-জীবিকা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


নেত্রকোনায় বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ: ০৮ আগস্ট, ২০২৬ ০০:০৯

নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে বাজারের মজুমদার ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রদ্রির জন্য বার্সেলোনার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ এম


রদ্রির জন্য বার্সেলোনার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি

স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনার দেওয়া প্রথম প্রস্তাব ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি প্রত্যাখ্যান করেছে। তবে দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনো চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই বার্সেলোনা আবার নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় বসবে।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বার্সেলোনা রদ্রির সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছে। এখন কেবল ম্যানচেস্টার সিটিকে রাজি করানোই বাকি। এর আগে রিয়াল মাদ্রিদও কয়েক সপ্তাহ ধরে রদ্রিকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

জানা গেছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের মূল্য ছিল প্রায় ৫০ মিলিয়ন ইউরো। প্রস্তাবে নির্দিষ্ট অর্থের পাশাপাশি বিভিন্ন বোনাসও অন্তর্ভুক্ত ছিল। তবে ম্যানচেস্টার সিটি সেই প্রস্তাব গ্রহণ করেনি। তবুও বার্সেলোনা আশাবাদী রয়েছে। কারণ আগামী গ্রীষ্মে রদ্রির চলমান চুক্তির মেয়াদ শেষ হবে এবং তখন তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন।

বর্তমানে পরিবারের সঙ্গে স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছেন ৩০ বছর বয়সী রদ্রি। এসময় তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রিয়াল মাদ্রিদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, বিভিন্ন সূত্রের দাবি, রদ্রির প্রথম পছন্দ হল বার্সেলোনায় যোগ দেওয়া।

এদিকে, নতুন মৌসুমকে সামনে রেখে দলে শক্তিশালী করার জন্য ব্যস্ত রয়েছে বার্সেলোনা। ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউকে দলে নিয়েছে কাতালান ক্লাবটি। পাশাপাশি জোয়াও ক্যানসেলোকে স্থায়ীভাবে রেখে দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া, রবার্ট লেভানডোভস্কির জন্য সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হুলিয়ান আলভারেজকে দলে নিতে বার্সেলোনা আবারও চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার উন্নয়ন ও জনকল্যাণে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ এম


শিক্ষার উন্নয়ন ও জনকল্যাণে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানালেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী আরও বলেছিলেন, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং জনগণের জন্য যা প্রয়োজন এবং কল্যাণকর মনে হয়, সেটি বাস্তবায়নে কাজ করছি। শুক্রবার (৭ আগস্ট) চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীরা তাদের বিভিন্ন সমস্যা সরাসরি তুলে ধরলে, মন্ত্রী সেগুলো মনযোগসহকারে শুনে, তবে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, কচুয়া বিএনপি ও পৌর বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, পৌর বিএনপির সভাপতির পদে বিল্লাল হোসেন মজুমদার, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজিসহ অন্য স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, শিক্ষামন্ত্রী কচুয়ায় সরকারের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অধীনে একটি মিনি কোল্ড স্টোরেজ বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত সরকারের সময়ে যে নির্যাতন মানুষের ওপর হয়েছে, সেটি মনে রাখা উচিত। জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময়ে নির্বিচারে মানুষ হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এর ভিত্তিতে বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, সরকার মডেল হিসেবে এই কোল্ড স্টোরেজ কার্যক্রম চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা উপকারিতা পাবেন। বাজার সমিতিগুলোতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ বৈষম্যহীন সমাজ গঠনে সকলের অংশগ্রহণের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, কচুয়ার সাচার বাজারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%