০৮:০৮ পি.এম
জামালপুরের মেলান্দহে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের নির্মাণকাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু ঘটে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আকরাম হোসেন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারাকান্দি এলাকার খোকন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের মাধ্যমে জানা যায়, নাংলা ইউনিয়ন হরিপুর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজের অংশ হিসেবে সকাল থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের পাইলিংয়ের কাজ করে আসছিলেন আকরাম। দুপুরের দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আকরামের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে এই ঘটনায় জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ তারা পায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন