ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

তেঁতুলঝোড়া ইউপিতে দালালি করছেন স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা, অভিযোগ


তেঁতুলঝোড়া ইউপিতে দালালি করছেন স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা, অভিযোগ

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) ট্রেড লাইসেন্স, জন্ম ও মৃত্যুনিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং ওয়ারিশ সনদসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে বহিরাগত হিসেবে স্থানীয় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হস্তক্ষেপ করছেন এবং দালালের ভূমিকায় কাজ করছেন।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদে সচিব, গ্রাম পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে থাকলেও, বহিরাগত এসব ব্যক্তি সেবাপ্রার্থীদের কাগজপত্র যাচাই, বিভিন্ন পরামর্শ দেওয়া এবং দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছেন। এভাবে প্রশাসনিক স্বচ্ছতা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে সরেজমিনে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, মূল ফটক দিয়ে প্রবেশের পরই কয়েকজন যুবক সেবাপ্রার্থীদের কাগজপত্র দেখে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। সচিবের কক্ষের সামনেও তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: ঝালকাঠিতে ওসির বদলি আদেশের প্রতিবাদে থানার সামনে মানববন্ধন

এ সময় নিজেকে ছাত্রদলকর্মী পরিচয় দিয়ে জনি নামের এক যুবক বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদকে পরিষদের কার্যক্রম দেখভালের দায়িত্ব দিয়েছেন। আমরা শামীম আহমেদের পক্ষ থেকে সেবাপ্রার্থীদের সহযোগিতা করছি।’

তবে একাধিক সেবাপ্রার্থী অভিযোগ করেন, ওই যুবকেরা দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। তাদের মাধ্যমে কাজ না করলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় বলেও অভিযোগ করেন তারা।

এছাড়া ট্রেড লাইসেন্সের ফি কমিয়ে দেওয়ার নামে সুবিধা নেওয়ারও অভিযোগ রয়েছে।

স্থানীয় শাপলা হাউজিং এলাকার বাসিন্দা শাহিদা বেগম বলেন, ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র নিতে এসে কয়েকজন যুবক তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তার কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগে ভৈরবে নারীর সংবাদ সম্মেলন, সামাজিক ও পারিবারিক সংকটে তানিয়া

মেইটকা গ্রামের বাসিন্দা লিয়াকত আলী বলেন, বাবার মৃত্যুর পর ওয়ারিশ সনদ নিতে এসে তিনি নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগের মুখে পড়েন। পরে বিষয়টি ছাত্রদলের নেতা-কর্মীদের জানালে, তাদেরও অর্থ দিলে দ্রুত কাজ করে দেওয়ার কথা বলেন বলে দাবি করেন।

অভিযোগের বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ বলেন, ‘আমরা কারো কাছ থেকে অর্থ নেয়নি। বরং আগে যারা দালালি করতো, তাদের পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

নিরাপত্তা ঝুঁকি ও দুর্নীতি রোধে পরিষদে বহিরাগতদের উপস্থিতি সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও কীভাবে ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে সরকারি ফাইল পরিচালনা ও খবরদারি করছে, এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আনিছুর রহমান বলেন, ‘এখন থেকে আমিই সবকিছু দেখবো। গ্রাহকদের যেন ভোগান্তি না হয় এবং বহিরাগতরা যেন খবরদারি করতে না পারে, সে জন্য আগামীকাল থেকে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে।’

তবে এরপরই তিনি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শামীম আহমেদ ও তার সম্পাদককে কাল থেকে তার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: তিস্তায় অভয়াশ্রম নেই, হারিয়ে যাচ্ছে দেশি মাছ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


কুড়িগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে। এটি অনুষ্ঠিত হয়েছে সোমবার (৬ জুলাই) কুড়িগ্রামের জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়।

এই দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেই একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রুটিন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, বিআরডিবির উপপরিচালক গোলাম রব্বানী, উপপ্রকল্প পরিচালক মোঃ শামসুদ্দোহা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন মিয়া এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে, বিআরডিবির সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই সময়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণও ঘটে।

এসময় বক্তারা উল্লেখ করেন, দেশের ইতিহাসে এবারের জাতীয়ভাবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপন হচ্ছে। গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ কার্যকর করা হচ্ছে। বক্তারা এসব উদ্যোগ সফল করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুগ্ম পুলিশ কমিশনার সিটিটিসি-এর সাথে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


যুগ্ম পুলিশ কমিশনার সিটিটিসি-এর সাথে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনানের সঙ্গে।

সাক্ষাতটি সোমবার (০৬ জুলাই) সিটিটিসি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের বিভিন্ন সংস্থার নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে গভীর আলোচনা হয়।

এই সাক্ষাতে জাতিসংঘ বাংলাদেশের ফিল্ড সিকিউরিটি কনসালটেন্ট মিয়া কুতুবুর রহমান চৌধুরীসহ সিটিটিসি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে দেশীয় পিস্তলসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাজধানীতে দেশীয় পিস্তলসহ আটক ১

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন গজনবী এলাকা থেকে দেশীয় পিস্তলসহ ছিনতাইয়ের অভিযুক্ত মো. টিপুকে (২৭) আটক করেছে র‌্যাব-২।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ছিনতাইয়ের প্রস্তুতির সময় র‌্যাব তাকে আটক করে।

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস আজ এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক মো. টিপু সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার নম্বর মোহাম্মদপুর থানার ২৭।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার, মামলা ৬০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার, মামলা ৬০

রাজধানী এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৬০ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে অর্ন্তভুক্ত হয়েছে রমনা বিভাগের ২০ জন, লালবাগ বিভাগের ২১ জন, ওয়ায়ী বিভাগের ৪৯ জন, মতিঝিল বিভাগের ৬৩ জন, তেজগাঁও বিভাগের ৫০ জন, মিরপুর বিভাগের ৬৯ জন, গুলশান বিভাগের ৪১ জন, উত্তরা বিভাগের ৪২ জন এবং গোয়েন্দা বিভাগের ৮ জন। এই সময় তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৮৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৭ হাজার ৯৭৭ পিস ইয়াবা, ৫টি চাকু, ১টি কাঁচি, ২টি এসএস পাইপ এবং ৩টি লাঠি।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%