০৯:০৩ এম
কুরাসাও ইকুয়েডরের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে আসা দলটির জন্য এটি প্রথম পয়েন্ট। এবং তাদের এই পয়েন্ট অর্জনের নায়ক হিসেবে জ্বলে উঠেছেন কুরাসাওয়ের গোলকিপার এলয় রুম।
দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর আজ কুরাসাওয়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করেছে। কিন্তু এলয় রুমের বীরত্বে প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭ গোল খাওয়া কুরাসাও কোনও গোল হজম করেনি।
প্রথম হাফের পর দ্বিতীয় হাফেও রুম অসাধারণ কিছু সেভ করেছেন। তাঁর মধ্যে কিছু সেভ এমন ছিল যা নিশ্চিত গোল হত। এই ম্যাচে রুম ১৫টি সেভ করেছেন, যা বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের গোলকিপার হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
এদিকে, ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে এলয় রুম ১৫টি সেভ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন, যা ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়া অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলকিপারের সর্বোচ্চ সেভের রেকর্ড।
এলয় রুম খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি এফসি'তে। তবে এটি মেসির দল ইন্টার মায়ামি নয়, মায়ামি এফসি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের দল। ২০২৫ সাল থেকে রুম এই ক্লাবে খেলছেন। ২০১৫ সালে কুরাসাওয়ের জার্সিতে এলয় রুমের অভিষেক ঘটে। আজ তাঁর বয়স ৩৭ হলেও, বয়স যে শুধুই একটি সংখ্যা তা রুম প্রমাণ করে দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন