ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন


ব্রাহ্মণবাড়িয়ায় ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন

শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস বৃদ্ধির পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলায় উৎসবমুখর পরিবেশের মধ্যে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিক্ষার্থীদের সাথে বই পড়ার উপকারিতা ও স্বপ্ন পূরণের নানান দিক নিয়ে আলোচনা করেছেন এবং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী মহোদয়ের ‘বই পড়ি, দেশ গড়ি’ নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের পরিচালনায় এবং বই পড়ুয়াদের সংগঠন ‘অ আ ক খ’ এর সহযোগিতায় এই কর্মসূচি কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুন: পানির মধ্যেই ঢালাই, বের হয়ে গেছে রড: কাঠালিয়ায় বিএডিসির স্লুইসগেট নির্মাণে অনিয়ম

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু সাঈদ শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য, ইতিহাস ও বিজ্ঞান বিষয়ক বই পড়া শিক্ষার্থীদের মেধা বাড়াতে, সৃজনশীলতা উন্নীত করতে এবং স্বপ্ন বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব কর্মসূচির বিস্তারিত চিত্র তুলে ধরেন।

এছাড়াও, ‘অ আ ক খ’ সংগঠনের প্রতিনিধিত্বকারী শেখ ফাতিমা পাপিয়া সাহিত্যের মাধ্যমে সৌহার্দ্য ও মানবিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে তিনটি বিভাগে (ক, খ ও গ) এই প্রতিযোগিতা পরিচালিত হবে। বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান ও জীবনীর বই পড়ার পর মোট ৫০ নম্বরের (লিখিত ২০, মৌখিক ১০ এবং বই উপস্থাপনা ও বিশ্লেষণ ২০) মূল্যায়নের মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সেরা ১৫ জন শিক্ষার্থীকে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে।

আরও পড়ুন: মীরসরাইয়ে স্বজনদের তিন দিনব্যাপী বইপড়া উৎসব শেষ

বিভাগভিত্তিক চ্যাম্পিয়নসহ প্রথম ও দ্বিতীয় রানার-আপদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, জেলা পর্যায়ের সব অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের অধীন ৭টি বিশেষ উপ-কমিটি পুরো কার্যক্রম পরিচালনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ এম


বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সবাই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। এভাবে তারা পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন।

আজ মঙ্গলবার রাজধানীর রামপুরার হাতিরঝিলে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। এখানে সবাই স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করবেন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে হিন্দু সম্প্রদায় যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়েছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

মো. শফিকুল ইসলাম খান বলেন, আগামী নির্বাচনে তিনি নির্বাচনে মনোনয়ন পান বা না পান, প্রধানমন্ত্রী যাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি তার আহ্বান থাকবে সেই প্রার্থীর পাশে দাঁড়িয়ে তাকে বিজয়ী করতে। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তিনি সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা যখনই সিটি করপোরেশনে কোনো প্রয়োজনে তার কাছে এসেছেন, তিনি সাধ্যের মধ্যে সহযোগিতা করার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ির নিরাপত্তায় তারা পাশে ছিলেন এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবার। এখানে কোনো বৈষম্যের স্থান নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছেন। সেই উদ্যোগ সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান জানিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বলেন, মন্দির ও বাসাবাড়ির বর্জ্য নির্ধারিত স্থানে রাখলে সিটি করপোরেশনের কর্মীরা তা নিয়মিত অপসারণ করবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৩ এম


যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র

যমুনা সেতু এলাকায়, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেয়ার অনুমোদন দিয়েছে। এটি দেশের যোগাযোগ অবকাঠামোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা ৩ আগস্ট সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড চেয়ারম্যান শেখ রবিউল আলম। বোর্ড সদস্যরা সশরীরে এবং ভার্চ্যুয়ালি সভায় অংশ নিয়ে উন্নয়নমূলক প্রস্তাবের ওপর মতামত প্রদান করেন।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, যমুনা সেতু সাইটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) ১২০ একর জমি ইজারা দেয়া হবে। সেখানে ৫৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। এর ফলে কার্বন নিঃসরণ কমিয়ে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

সভার প্রারম্ভে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বোর্ডের আলোচ্যসূচি এবং পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। পরে বোর্ড সদস্যরা সৌরবিদ্যুৎ প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্যালোচনা করে অনুমোদন করেন।

সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়ন, সবুজ জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।’ তিনি যোগ করেন, ‘অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি সময়ের দাবি এবং এ ধরনের প্রকল্প সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

মন্ত্রী বোর্ডের গৃহীত সব সিদ্ধান্ত দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষকে আন্তরিকতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানেশ্বর্দী ম্যাবস ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তালেব, সম্পাদক মনিরুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৬ এম


বানেশ্বর্দী ম্যাবস ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তালেব, সম্পাদক মনিরুজ্জামান

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুলের (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে মো. আবু তালেব ও সাধারণ সম্পাদক পদে মো. মনিরুজ্জামানকে মনোনিত করা হয়েছে। সোমবার বিকেলে দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান।

কমিটির অন্যান্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মো. পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং চারজন সদস্য রফিকুল ইসলাম, সোমাইয়া আক্তার শিমু, লূৎফর রহমান ও লান্সি বেগম।

এর আগে কমিটি গঠন ও ফলাফল প্রকাশ উপলক্ষে রবিবার উপজেলার গনপদ্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃষি বিপণন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা, প্রকল্পের (পার্টনার এপিসিইউ-ডিএএম) সিনিয়র মার্কেটিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী। এছাড়া কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি লূৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভায় ম্যাবস কি, স্কুল গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও মার্কেট এক্টরস বিজনেসস্কুল গঠনের জন্য বিভিন্ন অ্যাক্টর নির্বাচনের মানদন্ড। ম্যাবস-এর অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য। ম্যাবসের মৌলিক মূল্যবোধ এবং নীতিমালার নিয়ম কানুন। ম্যাবসের কার্যপরিধি ও ম্যাবস ব্যবস্থাপনা কমিটির কাঠামো ও কাজের ধরন। ম্যাবস গঠনের জন্য এলাকা নির্বাচন, সভার স্থান নির্বাচন, সাধারণ নিয়ম ও বিধি, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগণের তদারকি এবং ম্যাবস গঠনের সম্ভাব্য ফলাফল বিষয়াবলীর উপর আলোচনা করেন বক্তারা।

উল্লেখ্য, এদিন উপজেলার গনপদ্দি, নকলা, উরফা ও বানেশ্বরদী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুল (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। এরপরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান সকল কমিটির অনুমোদন প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সহকর্মীকে গুলি করে হত্যা, পরে নিজেকেও শেষ করলেন ভারতীয় জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪০ এম


দুই সহকর্মীকে গুলি করে হত্যা, পরে নিজেকেও শেষ করলেন ভারতীয় জওয়ান

ভারতের আসামের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক সদস্যের গুলিতে দুই সহকর্মী নিহত হয়েছেন। পরে ওই জওয়ান নিজেও গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আরও এক সিআরপিএফ সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আসামের নগাঁও জেলার কাটিমারি এলাকায় সিআরপিএফের ৩৪ ব্যাটালিয়নের ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও কর্মকর্তারা জানান, ক্যাম্পের প্রধান ফটকে দায়িত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) বল্লানি প্রেমাবরম। সকাল ৭টার দিকে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এ ঘটনায় বিষ্ণু প্রসাদ বাঘেল ও রামনওয়াল সিং যাদব নামে দুই সিআরপিএফ সদস্য নিহত হন।

নগাঁওয়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) পার্থ প্রতিম দাসের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, দায়িত্ব পালনের সময় প্রেমাবরমের কাছে তার সার্ভিস রাইফেল ছিল না। তিনি গার্ডরুম থেকে একটি ইনসাস রাইফেল নিয়ে ক্যাম্পের কোয়ার্টার গার্ডের পেছনের দিকে যান।

সেখানে তিনি বিষ্ণু প্রসাদ বাঘেলকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর নথিপত্র যাচাইয়ের জন্য সেখানে আসা রামনওয়াল সিং যাদবকে গুলি করলে তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

এরপর প্রেমাবরম এএসআই মানে গোবিন্দ শ্রীপুলকে লক্ষ্য করে গুলি চালান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, সহকর্মীদের ওপর গুলি চালানোর পর প্রেমাবরম একটি ব্যারাকে ঢুকে নিজের ওপর গুলি চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন।

ঘটনার খবর পেয়ে সিআরপিএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে ওই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%