ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম


সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতার কথা উল্লেখ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম এমপি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এনসিপি এ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছে, কারণ সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

নাহিদ ইসলাম এমপি আরও বলেন, ‘বিএনপি সারা দেশে দমন নিপীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।’

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে নাহিদ বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে দমন নিপীড়নের মাধ্যমে শ্রমিক আন্দোলন দমানো যাবে না। পুলিশ শ্রমিক কলোনিতে গিয়ে শ্রমিকদের ধরপাকড় করছে, গ্রেফতার করছে এবং নির্যাতন চালাচ্ছে। শ্রমিক আন্দোলনকে দমাতে বিএনপি তাদের গুন্ডাবাহিনী মাঠে নামিয়েছে। একই কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের সহিংসতা সৃষ্টি করছে। অপরদিকে বিএনপিও দমন নিপীড়নের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।’

এছাড়া, বিএনপি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একক প্রার্থী দেবে বলেও জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম এমপি।

দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম এমপি।

আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন

এ সময় সভায় উপস্থিত ছিলেন: সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ডক্টর আতিক মুজাহিদ এমপি। সমন্বয় সভায় জেলার এনসিপির সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভোএয়ারের নতুন উদ্যোগ, বোর্ডিং পাস দেখালেই মিলবে ছাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


নভোএয়ারের নতুন উদ্যোগ, বোর্ডিং পাস দেখালেই মিলবে ছাড়

দেশের প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নভোএয়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতের অংশীদার প্রতিষ্ঠানে এই সুবিধা পাওয়া যাবে। যাত্রার তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে এসব ছাড় ও বিশেষ সুবিধা গ্রহণ করা সম্ভব হবে।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ জানিয়েছেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন সেবা চালু করতে কাজ করছে নভোএয়ার। নতুন এই কর্মসূচির মাধ্যমে ভ্রমণ শেষ হওয়ার পরও যাত্রীরা বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।

এর আগে নভোএয়ার দেশের প্রথম ‘স্মাইলস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এ কর্মসূচির মাধ্যমে যাত্রীদের জন্য সেবার পরিধি আরও বাড়বে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

এ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নভোএয়ারের ওয়েবসাইটে (www.flynovoair.com) অথবা ১৩৬০৩ নম্বরে ফোন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবিতে যৌন হয়রানির অভিযোগের তদন্তে রাশনা ইমামের নেতৃত্বে স্বাধীন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


বিসিবিতে যৌন হয়রানির অভিযোগের তদন্তে রাশনা ইমামের নেতৃত্বে স্বাধীন কমিটি গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব ও স্বার্থের সংঘাত এড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান এবং জারিন মাহমুদ হোসেন। এছাড়া, একজন সাবেক ক্রিকেটারকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তবে তাঁর নাম এখনও চূড়ান্ত হয়নি।

বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে, তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে রাশনা ইমাম ছিলেন। সেই সময়ে তিনি বোর্ডের নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছিলেন।

নতুন কমিটি গঠনের মাধ্যমে বিসিবি চায় যাতে নারী ক্রিকেটাররা ভয় বা দ্বিধা ছাড়াই যৌন হয়রানির অভিযোগ ও নিজেদের অভিজ্ঞতা জানাতে পারেন। অভিযোগ গ্রহণের পাশাপাশি, সেগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করাও কমিটির দায়িত্ব।

বাংলাদেশের নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এর আগে টিম ম্যানেজমেন্টের এক সদস্যের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন। ওই ঘটনার পর বিসিবি তদন্ত কমিটি গঠন করেছিল।

তখন বোর্ড জানিয়েছিল, হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের রায় অনুসরণ করে অভিযোগ কমিটি গঠনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুরক্ষাব্যবস্থা জোরদার করা হবে। সেই সময়ে বিসিবির পরিচালক ও উইমেন্স উইং কমিটির প্রধান রুবাবা দৌলাকে তদন্ত কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছিল।

অভিযোগ জানানোর স্বাধীন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে বাধ্যতামূলক সচেতনতামূলক প্রশিক্ষণ চালুর দায়িত্বও দেওয়া হয়েছিল ওই কমিটিকে। নতুন স্বাধীন কমিটি গঠনের মাধ্যমে নারী ক্রিকেটারদের সুরক্ষা ও অভিযোগ তদন্তের প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


বীর মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জেলার বীর মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে জামায়াত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার প্রতিবাদ জানান তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে নেত্রকোনা জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।

সুব্রত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জীবন বাজি রেখে যারা দেশের স্বাধীনতা অর্জন করেছেন, মৃত্যুর পর তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া জাতির নৈতিক দায়িত্ব। অথচ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা হয়েছে। এটি শুধু একজন মুক্তিযোদ্ধার প্রতি অসম্মান নয়, বরং মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত।

সমাবেশে বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানপূর্বক পুনরায় দাফনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার তীব্র নিন্দা জানান তারা।

দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে নতুন প্রজন্মসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোনা জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শামসুল হক মাহবুব, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী।

এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান, মোজাম্মেল হক বাচ্চু, আক্কাস আলী, তরিকুল ইসলাম, আলী আজগর খান পন্নী ও বোরহান উদ্দিন। বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন পূর্বধলার বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, কেন্দুয়ার নুরুল হক ও কলমাকান্দার আব্দুল বারী চান মিয়া।

সাংস্কৃতিক অঙ্গনের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মরহুম মানিক পশারীর রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে এ ক্ষোভের নিরসন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


কাউখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য উদ্বোধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের অন্যান্য উপজেলার মতো একযোগে কাউখালী উপজেলাতেও এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে কাউখালী উপজেলা পরিষদ হলরুমে এক বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির
সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,
সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া, ওসি তদন্ত এবাদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবু কাওসার, আইসিটি অফিসার মেহেদী হাসান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের অ্যাথলেটিক্স (দৌড় ও দীর্ঘ লাফ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক ছাত্র-ছাত্রী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূলের মেধাবী শিশু-কিশোর ক্রীড়াবিদদের সঠিক প্রক্রিয়ায় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%