০১:৩২ পি.এম
বিশ্বকাপ ফাইনাল শেষে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ রেফারিং ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রেফারিং ক্যারিয়ারের চূড়ান্ত চূড়ায় থেকে বিদায় নেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি তিনি একদম কাছ থেকে দেখার অভিজ্ঞতা লাভ করেন।
সম্প্রতি ফিফা ও প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভোর যৌথ উদ্যোগে প্রকাশিত বডি ক্যামেরার বিশেষ ফুটেজে ফুটবলপ্রেমীরা এবার সেই ফাইনালের ভেতরের গল্প ও ভিনচিচের আই-ভিউ থেকে ঘটা নানা রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করার সুযোগ পেয়েছেন।
বডি ক্যামেরার এই বিশেষ ভিডিওতে ফুটে উঠেছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে দেওয়া রেফারির এক গোপন বার্তা। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দ্রুতই হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। বিপদের আভাস পেয়ে রেফারি ভিনচিচকে বলেন মেসি, ‘মেসি, পারেদেসকে নিয়ন্ত্রণে রাখো। আমি তাকে (দ্বিতীয় হলুদ কার্ড) দিতে চাই না... তার কার্ড আছে। দয়া করে তাকে শান্ত রাখো, সব সময়।’ রেফারির এই বার্তা পেয়ে তিনি সতীর্থকে নিয়ন্ত্রণে রেখেছিলেন মেসি, যার ফলে পুরো ম্যাচে দ্বিতীয় কার্ড এড়িয়ে মাঠে টিকে থাকতে সক্ষম হন পারেদেস।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
ভিডিওর শুরুতে মেটলাইফ স্টেডিয়ামের টানেলে মেসিকে দেখা যায় বার্সেলোনার সাবেক ও বর্তমান সতীর্থ মার্ক কুকুরেয়া ও রদ্রির সঙ্গে কুশল বিনিময় করতে।
তবে সাউন্ড সিস্টেমে ডেভিড গেটারের ‘টাইটানিয়াম’ গান বাজার কারণে মেসি ও রদ্রির কথোপকথন শোনা যায়নি টসের সময়ে।
খেলার মাঝপথে স্প্যানিশ অধিনায়ক রদ্রি ফাউল করার পর মেসি যখন রেফারির দিকে তাকান, তখন ভিনচিচ অভয় দিয়ে জানিয়েছেন, ‘লিওনেল, আমি পুরোটা দেখেছি।’ রেফারির এই কথায় অবজ্ঞা না করে ঘুরে দাঁড়ান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। অন্যদিকে লামিন ইয়ামালকে ফাউল করায় লিসান্দ্রো মার্তিনেজকে হলুদ কার্ড দেখানো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ফাউলের পর ‘তোমার জন্য এটাই শেষ সুযোগ’ বলে কড়া বার্তা দেওয়ার দৃশ্যও ধরা পড়ে সেই ক্যামেরায়।
ম্যাচে ফেরান তোরেসের দেওয়া স্পেনের জয়সূচক গোল থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ‘চমৎকার কাজ করেছেন’ বলে প্রশংসা পাওয়ার মধুর স্মৃতিগুলো এখন ভিনচিচের এই ক্যামেরার সৌজন্যে জনসমক্ষে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন