ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ফরিদপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


ফরিদপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পানিতে ডুবে ফারাজ মিয়া নামে দুই বছরের একটি শিশুর মৃত্যু ঘটেছে।

এই ঘটনা ঘটে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে, ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের জঙ্গলকান্দা গ্রামে। নিহত ফারাজ ওই এলাকার শামিম মিয়ার সন্তান।

পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে শিশু ফারাজ তার বাবার সাথে চট্টগ্রাম থেকে ভাঙ্গায় আসে। দুপুরের দিকে, সবার অজান্তে সে একটি ছোট পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া জানান, ফারাজকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।

শিশু ফারাজের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এএসপি পদে সুপারিশের পর গেজেটে বঞ্চিত বগুড়ার ফাহিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


এএসপি পদে সুপারিশের পর গেজেটে বঞ্চিত বগুড়ার ফাহিম

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রাক্তন ছাত্র ফাহিম ফয়সাল। মেধা তালিকায় ৪০তম স্থান অর্জনকারী এই তরুণের চার বছরের কঠোর পরিশ্রম ও স্বপ্ন পূরণের পথে একটি বড় বাধা এসে দাঁড়িয়েছে। চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশের পর তার নাম না থাকায় হতাশা ও ক্ষোভে ভেঙে পড়েছেন ফাহিম এবং তার পরিবার।

বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার বাসিন্দা ফাহিম ফয়সাল ২০১৪ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১৬ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ২০২২ সালে স্নাতক (অনার্স) এবং ২০২৫ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বগুড়া শহরের চাঁদনী বাজার এলাকায় জনতা ব্যাংকে কর্মরত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিমের বাবা মো. খাইরুল বাশার একজন আইনজীবী এবং মা শাহানাজ বেগম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ফাহিমের ছোট ভাই নাফিস ফয়সাল সরকারি আজিজুল হক কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

ফাহিম ফয়সাল ২০২২ সালে প্রথম বিসিএস হিসেবে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি পান। তার প্রথম পছন্দ ছিল পররাষ্ট্র ক্যাডার, দ্বিতীয় প্রশাসন এবং তৃতীয় পছন্দ ছিল পুলিশ ক্যাডার। ২০২৩ সালে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা দেওয়ার পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ভাইভা প্রদান করেন। ২০২৫ সালের নভেম্বরে ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হলে তিনি পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

পরবর্তীতে তিনি ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিলেও ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ পাওয়ার পর আর কোনো ভাইভায় অংশ নেননি বা নতুন কোনো চাকরির আবেদন করেননি। দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর ১৪ অক্টোবর (বুধবার) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করে। কিন্তু সেই গেজেটে তার নাম অনুপস্থিত। সম্প্রতি প্রকাশিত এই গেজেটে বিভিন্ন ক্যাডারের মোট ১০৪ জন এবং সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে অন্তত ৫৬ জন গেজেট থেকে বাদ পড়েছেন।

নিজের অনুভূতি ও আক্ষেপ প্রকাশ করে ফাহিম ফয়সাল বলেন, "আমার বিরুদ্ধে কোনো মামলা নেই, আমি কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়ালেখা করেছি। কোনো সুপারিশ বা তদবির ছাড়া কেবল নিজের মেধা ও পরিশ্রম দিয়ে এই স্থান অর্জন করেছিলাম। আমার অপরাধটা কোথায়, তা স্পষ্ট করে জানানো উচিত।"

তিনি আরো বলেন, "যদি কোনো অন্যায়ের প্রমাণ থাকে, আমি দেশের আইন অনুযায়ী শাস্তি মাথা পেতে নিতে রাজি। কিন্তু কোনো কারণ ছাড়া এভাবে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা মেনে নেওয়া কঠিন। সরকার যদি তদন্ত সাপেক্ষে কোনো অপরাধ না পায়, তবে আমার প্রাপ্য সুযোগটি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।"

এ বিষয়ে বগুড়ার আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন মন্তব্য করেন, "গত ১৭ বছর বগুড়া জেলা বঞ্চিত ছিল। সে ধারা যদি এখনও অব্যাহত থাকে তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি সরকারের অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। কেন তার নাম গেজেটে এলোনা, এর সুষ্ঠ তদন্ত হওয়া উচিত।"

এ ছাড়া নিজের বঞ্চিত হওয়ার কথা জানিয়ে ফাহিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যা লিখেছেন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

আলহামদুলিল্লাহ

সহকারী পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত)

Not- Gazetted

"ঠিক কোন অপরাধে আমাকে গেজেট বঞ্চিত করা হলো, জানি না। রাষ্ট্রের সেটা স্পষ্ট করে জানাতে হবে। অপরাধ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দিতে হবে, যেন তার প্রায়শ্চিত্ত করতে পারি। আর যদি কোনো অপরাধ না থাকে, আমাকে আমার প্রাপ্য সুযোগ দেওয়া হোক।"

"অনার্স রেজাল্ট হবার আগেই ২০২২ সালে ৪৫তম বিসিএসের সার্কুলার পাই। প্রথম বিসিএস, আবেগও ছিল তুঙ্গে। কিভাবে দিনরাত এক করে পরিশ্রম করেছি, কাছের লোকেরা দেখেছে।"

"প্রথম বিসিএসে পছন্দের ক্যাডার পেয়ে যাওয়ায় আর কোনো বিসিএসে অগ্রসর হইনি। আমারও পাইপলাইনে ৪৬, ৪৭ ছিল। ভাইভা/রিটেন দিলে যে প্রিপ্রারেশন ছিল হয়ত আরো চাকরি পেতাম। বেকারদের কথা মাথায় রেখে কাউকে বঞ্চিত করতে চাইনি।"

"সেই আমিই আজ বঞ্চিত।"

"২০২২ থেকে ২০২৬, চারটি বছর পর এই বিসিএসের সব ধাপ পার করে আজ আমি খালি হাতে ফিরছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিভাগে অনার্স-মাস্টার্স করে বিদেশ না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে আমি মনে করতাম। যদিও কাছের অনেকেই আমাকে বারবার সতর্ক করেছিল— এ দেশে মেধার মূল্য নাই।"

"ভালো থাক বাংলাদেশ।"

#বঞ্চিত ৫৬ জনের গেজেট চাই

এদিকে বিসিএসে মেধা তালিকায় থেকেও গেজেট থেকে বাদ পড়ার ঘটনায় ফাহিমের বাবা-মা ও নিকটজনেরা হতভম্ব ও চরম হতাশায় দিন কাটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বঞ্চিত ৫৬ জন বাদ পড়া প্রার্থীদের ক্ষেত্রে যুক্তিসংগত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

ময়মনসিংহের তারাকান্দায় সৎমেয়েকে ধর্ষণের মামলায় জেল খাটার চার বছর পর স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করেছেন স্বামী ওবায়দুল্লাহ সরকার (৪৫)। মীমাংসার কথা বলে ওই নারীকে ডেকে এনে প্রতিশোধ নিতে তিনি কুপিয়ে আহত করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ সরকার ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানিয়েছেন, ওই নারীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এক বাসিন্দা জানান, ওবায়দুল্লাহ আনুমানিক ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। ঈদের সময় বাড়িতে আসতেন। বৃহস্পতিবার রাতে ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায়, ওবায়দুল্লাহ তিনটি বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ওই নারীর প্রথম স্বামী মারা গেলে ওবায়দুল্লাহ তাকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের স্বামীর ঘরে এক কিশোরী মেয়ে ছিল।

ওবায়দুল্লাহ ওই নারীর কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এই ঘটনায় ওই নারী স্বামী ওবায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে ওই নারী তার কিশোরী মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার চার বছর পর সম্প্রতি ওই নারী দেশে ফেরেন। এদিকে, ওবায়দুল্লাহ জেল খেটে বের হন।

জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মীমাংসার কথা বলে ওই নারীকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা-সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির জেরে ওই নারীকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। এ সময় দার কোপে ওই নারীর এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওবায়দুল্লাহ পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ওই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি আব্দুর রশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি ছাত্রদলের আহ্বান: ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে সংযমের প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


জবি ছাত্রদলের আহ্বান: ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে সংযমের প্রয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কোনো ঘটনার কারণে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

জবি ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের জায়গা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘকাল ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। এই পরিবেশ বজায় রাখতে সবার ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান দেখানো জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, আবেগ বা উসকানির প্রভাবে কোনো পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। যেকোনো জটিল সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।

একই সাথে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের অধিকার ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান: নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ এম


তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান: নুরুল আমিন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন যে, বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান ঘটেছে তারেক রহমানের পরিকল্পনায়। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এমপি নুরুল আমিন বলেন, ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণ-অভ্যুত্থান হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারো বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’

উপজেলার ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেনসহ আরও অনেকে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশ ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%