প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন যে, বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান ঘটেছে তারেক রহমানের পরিকল্পনায়। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
এমপি নুরুল আমিন বলেন, ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণ-অভ্যুত্থান হয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারো বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’
উপজেলার ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেনসহ আরও অনেকে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশ ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন