ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার পদ্মা নদীর উড়াকান্দা এলাকা থেকে একটি ইজিবাইকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. ফারুক হোসেন (৪২) এবং সিরাজনগর গ্রামের মো. আজমত আলী (৩৫)।

আরও পড়ুন: লালপুরে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী আন্তঃজেলা মাদক পাচারকারী দলের সক্রিয় সদস্য। এর আগেও তারা মাদক পাচারে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি বলেন, শনিবার কুষ্টিয়া থেকে সাড়ে ১১ কেজি গাঁজাসহ একটি ইজিবাইকে করে যাত্রী সেজে তারা ওই মাদক দৌলতদিয়া নিয়ে যাচ্ছিল। রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে থানার উপ-পরিদর্শক (এসআই) সোয়েবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ফারুক ও আজমতকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরসহ আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: সার্জিও গর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার: সার্জিও গর

সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদারকরণ যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার।

এদিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎশেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মারফতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির এবং আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করার সুযোগ মিলেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎকালে তিনি আরও উল্লেখ করেন, ‘এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং আমরা একসাথে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’

গর গত ৩০ জুলাই তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেন। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

আজ সকালে, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সফরের মাধ্যমে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ এবং সামগ্রিক অংশীদারিত্ব জোরদার করার গুরুত্বো তুলে ধরা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে শফিকুল ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে শফিকুল ধরা

জামালপুরের মেলান্দহে একজন প্রবাসীর স্ত্রীর গোসল করার দৃশ্য গোপনে ভিডিও করে সম্মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামের একজন ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ঘটনার পর ভুক্তভোগী নারী মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ শনিবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করে।

আটক হওয়া শফিকুল ইসলাম শহরের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী। তিনি দেওলাবাড়ি সর্দার পাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মেলান্দহ পৌর শহরের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় সন্তান সহ বসবাস করেন ওই সৌদি প্রবাসীর স্ত্রী। বুধবার রাত ৮টার দিকে নিজের প্রয়োজন মেটানোর পর বাসার বাথরুমে গোসল করতে যান ওই নারী।

এই সময় কৌশলে তার গোসলের ভিডিও ধারণ করেন শফিকুল। পরে সেই ভিডিও তার স্বামীর কাছে এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানিয়েছেন, শফিকুলকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকোর পর্যবেক্ষক হলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকোর পর্যবেক্ষক হলো বাংলাদেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক নতুন আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন’ (ওয়াইকো)-এ বাংলাদেশ প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে।

আজ (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এই চীনের সাংহাইভিত্তিক সংস্থার সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বছরে ১৬ জুলাই এই আন্তঃসরকার সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ওয়াইকো বৈশ্বিক সহযোগিতাকে জোরদার করার উদ্দেশ্যে এআই উদ্ভাবনে এবং তথ্যপ্রযুক্তির বৈষম্য হ্রাসের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করবে। এই সংস্থার একটি লক্ষ্য হল এআই প্রযুক্তির বিকাশের জন্য একটি উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। সংস্থাটি নিয়মকানুনকে উৎসাহিত করে, যা মানবজাতির জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও কল্যাণকর রাখার চেষ্টা করবে।

সার্বিকভাবে সংস্থাটির লক্ষ্য হল এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক সুশাসন আরও শক্তিশালী করা, যাতে প্রত্যেকের কল্যাণে এ প্রযুক্তির সুস্থ, সুশৃঙ্খল ও ন্যায্য বিকাশ নিশ্চিত করা যেতে পারে।

গত ১৬ জুলাই সাংহাইয়ে ২৯টি দেশের প্রতিনিধিদের প্রতিষ্ঠাকালীন চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়াইকো প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে চীন, কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত।

প্রতিষ্ঠাতকালীন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালা অনুসরণ করবে ওয়াইকো। একইসাথে, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেমের উদ্বোধন

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণকে আরও সহজ ও দ্রুত করতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।

আজ শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই ডিজিটাল সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। পরে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকটাই কমে যাবে। এর মাধ্যমে রোগীরা আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ই-টিকিটিং সিস্টেমে একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদে সংরক্ষিত থাকবে। পরবর্তী প্রতিটি চিকিৎসা গ্রহণের সময় নতুন করে তথ্য প্রদান করতে হবে না। এ ছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য ও চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা প্রদানকে আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর করতে সহায়তা করবে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এই আধুনিক ও জনবান্ধব সেবাটি বাস্তবায়ন করা হয়েছে। আজ থেকে ই-টিকিটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%