ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে বিরতিতে বেলজিয়াম


যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে বিরতিতে বেলজিয়াম

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।

শুরুর দিকে, শেষ ষোলোর ম্যাচে এদিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে ফরোয়ার্ড চার্লস ডি কেটেলারা গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তিনি বক্সের ভেতরে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন।

দুর্দান্ত এক ফ্রি-কিকে ম্যাচে সমতা ফিরিয়েছিল যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩১ মিনিটে গোল করে স্কোরলাইন ১-১ করেন মালিক টিলম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

আরও পড়ুন: রাউজানে বিএনপির দুই নেতার সংঘর্ষে দুই বছরে ৩৫ জনের হত্যাকাণ্ড

মাত্র দুই মিনিট পরি আবারও বেলজিয়ামকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারা। ম্যাচের ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে লিড এনে দেন এই ফরোয়ার্ড।

এরপর আর কোনো গোল না হওয়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বেলজিয়াম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ম্যাচসহ আজ টিভিতে যত খেলা দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ এম


আর্জেন্টিনার ম্যাচসহ আজ টিভিতে যত খেলা দেখবেন

বিশ্বকাপে আজ শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মিসরের মুখোমুখি হচ্ছে। পরের ম্যাচে সুইজারল্যান্ড কলম্বিয়ার বিপক্ষে খেলবে।

 

ফুটবল

বিশ্বকাপ ফুটবল: শেষ ১৬

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম

সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

আর্জেন্টিনা-মিসর

রাত ১০টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

আরও পড়ুন: রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন শেষ, কোয়ার্টার নিশ্চিত স্পেনের।

সুইজারল্যান্ড-কলম্বিয়া

রাত ২টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

টেনিস

উইম্বলডন

কোয়ার্টার ফাইনাল

বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

ক্রিকেট

৩য় টি-টোয়েন্টি

ইংল্যান্ড-ভারত

রাত ১০টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ১।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের যেসব এলাকায় সকাল থেকে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ এম


দেশের যেসব এলাকায় সকাল থেকে ১৬ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ বিষয়ে তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০" ও ২০", ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরো জানানো হয়, গাজীপুর ডিভিশনের অন্তর্ভুক্ত জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০" ও ২০", ১৪০ পিএসআইজির সাথে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে।

এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার সম্ভাবনা রয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ এম


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হতে পারে। তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে অবশ্যই জানা থাকা প্রয়োজন ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

ঢাকার বেশ কিছু এলাকায় মঙ্গলবার মার্কেট বন্ধ থাকবে।

আপনাদের জন্য একটি তথ্য তুলে ধরা হলো, যাতে দেখে নিতে পারেন যে, মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাটের তালিকা:

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

এই তালিকার পাশাপাশি বন্ধ থাকবে যেসব মার্কেট:

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৫ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৪ এম


প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ১ লাখ ৩৫ হাজার টাকা

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে চাকরির আগ্রহী ও যোগ্য ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই নিয়োগে টেকনিক্যাল এক্সপার্ট পদে নিয়োগ দেয়া হবে। পদের সংখ্যা নির্ধারিত নয়।

প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা হলো, তাদের স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। নারী ও পুরুষ উভয়েই আবেদনের জন্য যোগ্য। বয়সের জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত নয়। এই চাকরির জন্য কর্মস্থল হবে ঢাকায়।

প্রতি মাসে বেতন হিসেবে ১০৮,৫৮৯ থেকে ১৩৫,০০০ টাকা প্রদান করা হবে।

যারা আবেদন করতে আগ্রহী, তারা অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য ক্লিক করতে পারেন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ১১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%