ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী


রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হওয়া উচিত: এলজিআরডি মন্ত্রী

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন, রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজের বাসভবনের অফিসকক্ষে ‘জাতীয় শিক্ষক দিবস-২০২৬’ উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান দেখে বরখাস্তের নির্দেশ দেন

সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ সময় খান ফাউন্ডেশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হওয়া একটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তিনি প্রায় ৩৫ বছর ধরে একই আদর্শে রাজনীতি করার চেষ্টা করে আসছেন। নির্বাচনে ব্যক্তিগত অর্থ ব্যয় করে বা আপ্যায়নের মাধ্যমে ভোট চাওয়ার পরিবর্তে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছেন। জনপ্রতিনিধিরা যেমন জনগণের কাছে জবাবদিহি রয়েছে, তেমনি সঠিক প্রতিনিধি নির্বাচনের দায়িত্বও জনগণের।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হতে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা পরিবর্তন করতে হবে। জনগণের সেবা করার আদর্শ ছাড়া রাজনীতি সঠিক পথে পরিচালিত হতে পারে না।

স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কার, জনগণের সেবা নিশ্চিত করা এবং পাঁচটি স্তরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন তার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মানুষ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে আয়োজনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, এতে স্থানীয় পর্যায়ে দলীয় বিভাজন ও পারস্পরিক বিদ্বেষ কমানোর সুযোগ তৈরি হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

সমাজ গঠনে এনজিওগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ড. আবদুল মঈন খান বলেন, দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের এনজিওগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও এনজিওগুলোর লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও এনজিওগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করতে হবে।

দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ও খান ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার বলেন, এনজিও পরিচালনায় দাতাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে নিজস্ব সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন। অর্থায়ন কমে যাওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সম্পদের ব্যবহার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে। সরকারি খাসজমি ও পুকুরসহ স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজ গঠনে এনজিওগুলোর ভূমিকা আরও জোরদার করা সম্ভব।

আলোচনা সভায় দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা, খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহমুদা খাতুন, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং খান ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুর, ৯ অক্টোবর, ২০২৬ : বিরোধী দল যদি তাদের দায়িত্ব পালন না করে এবং সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে জামায়াতের উপর ফ্যাসিবাদ ফিরে আসার দায় বর্তাবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ শুক্রবার ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, "আমি ১৭ বছর ধরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের শিকার হয়েছি। যখন ছাত্র-জনতা স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।"

তিনি আরও উল্লেখ করেন, "আওয়ামী লীগ বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। ইউনূস সরকারের সময়ও এ খাতে কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সরকার এই খাতকে স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।"

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবার নজর রাখতে হবে। তিনি আরও বলেন, "মুক্তিযোদ্ধাদের যারা আড়াল করতে চায় এবং অপমান করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপির অবস্থান রয়েছে।"

বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের আহ্বান: ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের আহ্বান: ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন

খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখা আবশ্যক। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এই দেশ সবার, তাই পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

খাদ্যমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনের সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরও বলেন, ঈদ ও পূজা আমাদের সকলের উৎসব। আমরা একে অপরের পাশে দাঁড়াব, সহযোগিতা করব এবং সম্প্রীতির এই সুন্দর সম্পর্ক বজায় রাখব।

তিনি সকলকে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম আরও বলেন, অতীতে মানিকগঞ্জে দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও শ্মশানঘাটের উন্নয়নসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমের কথা তুলে ধরেন এবং প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের পাশে থাকতে চান।

অনুষ্ঠানে মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামণ্ডপে প্রতিটিতে জিআর কর্মসূচির আওতায় ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের চারটি সংগঠনকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এরপর পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বারোপ করা হয়।

এর আগে সকাল ১১ টায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের তার প্রয়াত পিতা হারুনার রশিদ খান মুন্নুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রকৃত, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না; নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও সমাজের জন্য যোগ্য মানুষ হয়ে উঠতে হবে।

কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকেরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করেছে, বিএনপি তা উদ্ধার করেছে: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করেছে, বিএনপি তা উদ্ধার করেছে: আমান উল্লাহ আমান

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করে রেখেছিল। বিএনপি সেই জায়গা উদ্ধার করেছে।

আজ শুক্রবার ঢাকা-২ আসনের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং কেরাণীগঞ্জ উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’- এই নীতিকে সামনে রেখে কেরাণীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করা হবে।

কেরাণীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, যখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি দল উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এমন সাদামাটা প্রধানমন্ত্রী কি কখনো দেখেছেন? তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, হেঁটে হেঁটে অফিস করেন।” তিনি আরও বলেন, “আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটের প্রতিদান দেব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী এবং সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মাহ্দী আমিন

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন যে, সরকার স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, সরকার স্থাপত্য শিক্ষা ও স্থপতিদের পেশাকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করছে। তরুণ স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা হবে।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে।

তিনি এই রূপান্তরের অংশ হিসেবে রূপকল্প বাস্তবায়নে এবং বিশ্বমানের আইকনিক স্থাপনা গড়ে তুলতে দেশের স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তরুণ স্থপতিদের ভবিষ্যৎ প্রসঙ্গে মুখপাত্র জানান, দেশে প্রতি বছর প্রায় এক হাজার নতুন স্থপতি স্নাতক ডিগ্রি অর্জন করছেন। তাদের জন্য দেশীয় বাজারে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে উচ্চতর মাস্টার্স ও পিএইচডি অর্জনের পথ সহজ করতে সরকার উদ্যোগ গ্রহণ করছে।

এসময় তিনি দেশে বসেই আন্তর্জাতিক পর্যায়ের স্থাপত্য নকশা করার সুযোগ তৈরি করতে বাংলাদেশি ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতের তাগিদ দেন।

এ লক্ষ্যে ক্যানবেরা অ্যাকর্ড-এর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

স্থাপত্য শিক্ষার মানোন্নয়নে সরকারি সহায়তার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, স্টুডিও ও ল্যাব সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনুকূলে আনতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও অতিরিক্ত বাজেট বরাদ্দে সরকার প্রস্তুত রয়েছে।

আইএবি’র সভাপতি স্থপতি প্রফেসর ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং স্থপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%