ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা


সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক উপজেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সভায় তিনি মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করার পাশাপাশি থানাকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবাগত ওসি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে বড় ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।

থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি থানায় এসে সেবা পান, তা নিশ্চিত করা হবে। সোনারগাঁ থানায় কোনো দালালচক্রের স্থান হবে না। জনগণের আস্থা অর্জনে পুলিশ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে। অপরাধী যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: হোসেনপুরের ‘হেরার আলো ইসলামী ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস, প্রেশার ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। ওসি মুহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি সোনারগাঁ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে ৩ সহযোগীসহ ‘মাদক ও ক্যাসিনো সম্রাট’ শিপন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ভূরুঙ্গামারীতে ৩ সহযোগীসহ ‘মাদক ও ক্যাসিনো সম্রাট’ শিপন আটক

ভূরুঙ্গামারীতে তিন সহযোগীসহ মাদক ও ক্যাসিনো সম্রাট হিসেবে পরিচিত শিপন রহমান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক হওয়া অন্য তিনজন হলেন মোজাহার আলীর ছেলে শাকিল বাবু (১৯), অপু শেখের ছেলে হাসিবুল ইসলাম (৩২) এবং আলম মিয়ার ছেলে শাকিল আহম্মেদ (১৬)। পুলিশ জানায়, শিপনের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম, ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ানের খামার এলাকার ধানক্ষেত ও সুপারি বাগানে নিয়মিত ইয়াবা সেবন ও কেনাবেচা করা হয়—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

 

অভিযানের শুরুতে এসআই সাইফুল ইসলাম ও এসআই আল-আমিন সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নেন। পরে ইয়াবা সেবনের সময় শাকিল বাবু, হাসিবুল ইসলাম ও শাকিল আহম্মেদকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সেখান থেকে ৬০টি ইয়াবা, ক্যাসিনো খেলায় ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

পুলিশের দাবি, শিপন রহমান একজন কুখ্যাত ক্যাসিনো ডিলার। সম্প্রতি একটি অনলাইন ক্যাসিনো ওয়েবসাইটে জ্যাকপট পেয়ে তিনি ১২ লাখ টাকা অবৈধভাবে আয় করেছেন।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘শিপন রহমান ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকার মাদক ব্যবসায়ী ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত। তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। বৃহস্পতিবার তিন সহযোগী ও মাদকসহ তাঁকে আটক করা হয়েছে।

 

পর্যায়ক্রমে উপজেলার মাদক কারবারি ও অনলাইন জুয়া-ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশোধিত জুয়া আইন-২০২৬ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করার প্রক্রিয়া চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসার ছাত্রীকে নিয়ে সহকারী মৌলভী উধাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


মাদ্রাসার ছাত্রীকে নিয়ে সহকারী মৌলভী উধাও

সাতক্ষীরার কালিগঞ্জে দাখিল দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে একটি মাদ্রাসার সহকারী মৌলভী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা আসাদুজ্জামান কালিগঞ্জ থানায় অপহরণের অভিযোগ করেছেন। একই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে।

অভিযুক্ত মো. মাহবুব আলম উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক মাদ্রাসার সহকারী মৌলভী (আরবি) পদে কর্মরত।

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বলেন, গত ২৩ আগস্ট থেকে মাহবুব আলম মাদ্রাসায় অনুপস্থিত। পরে জানতে পেরেছি, তিনি দশম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে চলে গেছেন। এ ঘটনায় ম্যানেজিং কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নৈতিক স্খলন ও অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত মাহবুব আলম শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের হযরত আলী গাজীর ছেলে। এর আগে তিনি জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসায় ইবতেদায়ি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২০২৫ সালে তিনি বালিয়াডাঙ্গা মাহমুদিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী (আরবি) পদে যোগদান করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য রওশান কাগুজী ও অভিভাবক সদস্য মাওলানা আইয়ুব হাসান বলেন, প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

শিক্ষানুরাগী ডা. মাওলানা আয়ুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কোনো শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে সামাজিক অবক্ষয় আরও বাড়তে পারে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, অপহরণের অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন সাতজন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোর বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে অবস্থিত চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে এই আমুরন গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স পরিচালিত হচ্ছিল। সেখানে কাজ করার সময় মূল গ্যাস পাইপলাইনে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। উপার্জনের আশায় সুদূর রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার বিবরণ দিয়ে সূত্রটি আরও জানায়, পাইপলাইনের পরীক্ষামূলক কাজ (টেস্টিং) করার সময় হঠাৎ তা ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানের কর্মীসহ প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ ও কুণ্ডলী পাকানো ধোঁয়ার মধ্যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস হতাহত বাংলাদেশীদের পরিচয় শনাক্ত করতে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি উদ্ধার তৎপরতার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বসনিয়ার কসাই’ খ্যাত যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


‘বসনিয়ার কসাই’ খ্যাত যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের মৃত্যু

বসনিয়ার রক্তক্ষয়ী যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। 

‘বসনিয়ার কসাই’ খ্যাত এই যুদ্ধাপরাধীর মৃত্যু হয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘ পরিচালিত একটি কারাগারের হাসপাতালে।

সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন তার মৃত্যুর খবর জানিয়েছে। পরে জাতিসংঘের এক কর্মকর্তাও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে ম্লাদিচের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ থেকে ৮৪ বছর।

ম্লাদিচের পরিবারের এক সদস্যও অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি কথা বলেন।

১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যার মূল হোতা
১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধের সময় সংঘটিত ভয়াবহতম অপরাধগুলোর অন্যতম ছিল স্রেব্রেনিৎসা গণহত্যা। এই হত্যাকাণ্ডে জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার মুসলিম বসনিয়াক নিহত হন।

ম্লাদিচকে ওই গণহত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে দায়ী করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, তার নেতৃত্ব ও নির্দেশনায় বসনিয়ান সার্ব বাহিনী ব্যাপক হত্যাকাণ্ড, নিপীড়ন ও অন্যান্য গুরুতর অপরাধ ঘটায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সংঘটিত সবচেয়ে ভয়াবহ নৃশংসতার একটি হিসেবে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে বিবেচনা করা হয়।

২০১৭ সালে যাবজ্জীবন কারাদণ্ড
যুদ্ধ শেষ হওয়ার পর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন ম্লাদিচ। অবশেষে ২০১১ সালে তাকে গ্রেফতার করা হয়। এরপর সাবেক যুগোস্লাভিয়ার যুদ্ধাপরাধবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়।

২০১৭ সালে ট্রাইব্যুনাল তাকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

রায়ের সময় ট্রাইব্যুনাল ম্লাদিচের সংঘটিত অপরাধকে মানবজাতির জানা সবচেয়ে জঘন্য অপরাধগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেছিল।

পরবর্তী সময়ে আপিলেও তার যাবজ্জীবন সাজা বহাল থাকে। জীবনের শেষ বছরগুলো তিনি কারাগারেই কাটান।

শয়তানের প্রতিমূর্তি
ম্লাদিচের বিরুদ্ধে অভিযোগের মধ্যে ছিল বেসামরিক মানুষ হত্যা, জোরপূর্বক উচ্ছেদ, নির্যাতন এবং জিম্মি করে রাখাসহ একাধিক গুরুতর অপরাধ। তবে স্রেব্রেনিৎসা গণহত্যায় তার ভূমিকা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি আলোচিত।

জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন ২০১৭ সালে ম্লাদিচের দণ্ডাদেশের পর তাকে ‘শয়তানের প্রতিমূর্তি’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

ম্লাদিচের মৃত্যু বসনিয়া যুদ্ধের অন্যতম কুখ্যাত চরিত্রের জীবনের অবসান ঘটালেও ওই যুদ্ধের ক্ষত ও স্রেব্রেনিৎসা গণহত্যার স্মৃতি এখনও বসনিয়া ও হার্জেগোভিনিয়ার মানুষের মধ্যে গভীরভাবে বিদ্যমান।

১৯৯২ থেকে ১৯৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় প্রায় এক লাখ মানুষ নিহত হন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। ইউরোপের আধুনিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতগুলোর একটি হিসেবে বিবেচিত ওই যুদ্ধের নৃশংসতার জন্য ম্লাদিচসহ একাধিক শীর্ষ বসনিয়ান সার্ব নেতাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%