ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় ১৯ সেনা ভেসে গেছে, নিহত ৯


কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় ১৯ সেনা ভেসে গেছে, নিহত ৯

কাস্পিয়ান সাগরের উপকূলে সামরিক প্রশিক্ষণ মহড়ার সময় কাজাখস্তানে ১৯ জন সেনাসদস্য সাগরে ভেসে গিয়ে নয়জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় এই দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, মাঙ্গিস্তাউ অঞ্চলটি কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এদের মধ্যে নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, তিনজন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির হঠাৎ অবনতি ঘটার কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে সেনাসদস্যরা কীভাবে সাগরে ভেসে গেলেন এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে বলে কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


ঢাকায় শুরু হলো চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী

রাজধানীর প্রদর্শনীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী তুলে ধরছে দেশটির একশরও বেশি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। এই প্রদর্শনী চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শক এবং বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি জনগণের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের হাইকমিশনার মন্তব্য করেন, "বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।" তিনি আরও জানান, "বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হয়েছে, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।" এই বিষয়গুলো দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ।

তিনি উল্লেখ করেন, ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে, যা বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। তিনি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, "বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন।" এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনের জন্য ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ।

অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে চাকরির মেলায় ১ হাজার ৮৫ জনের নিবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


কিশোরগঞ্জে চাকরির মেলায় ১ হাজার ৮৫ জনের নিবন্ধন

কিশোরগঞ্জ, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : সিভি হাতে নিয়ে চাকরির সন্ধানে কিশোরগঞ্জের তরুণ-তরুণীরা মেলায় হাজির হয়েছেন।

নিয়োগদাতা প্রতিষ্ঠানের স্টলের সামনে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কেউ সিভি জমা দিচ্ছেন, কেউ চাকরির তথ্য নিচ্ছেন, আবার কেউ সরাসরি নিয়োগদাতাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন।

কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত চাকরি ও যুব উদ্যোক্তা মেলায় ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডিওয়াইডি ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর ও ইউসেফ বাংলাদেশের আয়োজনে সেভ দ্য চিলড্রেন মেলায় সহযোগিতা করেছে।

মেলায় অংশগ্রহণকারী ২১টি চাকরিদাতা প্রতিষ্ঠানের স্টলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহের পাশাপাশি বিভিন্ন পদ, যোগ্যতা ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রার্থীরা মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইউসেফ বাংলাদেশের মাধ্যমে ৫০৭ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্টার অনুযায়ী ৫৭৮ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। দুই আয়োজকের নিবন্ধন মিলিয়ে মোট ১ হাজার ৮৫ জন চাকরিপ্রার্থী মেলায় অংশ নেন।

চাকরির পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদান করা হয়। তরুণ উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির জন্যও স্টল রাখা হয়।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, ইউসেফ বাংলাদেশের প্রোগ্রাম ও ইনোভেশন বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম।

মেলায় অংশ নেওয়া যুব উদ্যোক্তা সুমন জানান, করোনা মহামারির সময় বেকার হয়ে পড়ার পর ছোট বোনের কাছ থেকে তিনটি পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করেন। পরে ব্যবসায় সাড়া পেয়ে তা সম্প্রসারণ করেন। বর্তমানে অনলাইন ও অফলাইনে পাঞ্জাবি বিক্রি করে পরিবার নিয়ে স্বাবলম্বী হয়েছেন।

নারী উদ্যোক্তা সুমি জানান, ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের সংগঠনের মাধ্যমে এবারের মেলায় ২০ জন বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় নিজের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে অংশ নেন বাকপ্রতিবন্ধী উদ্যোক্তা গোলসান আরাও।

কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম বলেন, মেলায় প্রত্যাশার চেয়েও বেশি কর্মপ্রত্যাশী যুবক-যুবতীর অংশগ্রহণ ছিল। মোট ১ হাজার ৮৫ জন নিবন্ধন করেছেন।

তিনি আরও বলেন, চাকরিদাতা প্রতিষ্ঠান ও কর্মপ্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই ছিল মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি ক্যারিয়ার গাইডেন্সেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, প্রথমবারের আয়োজন থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিতকে নিয়ে মুখ খুললেন গাম্ভীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


রোহিতকে নিয়ে মুখ খুললেন গাম্ভীর

ভারতীয় জাতীয় দলের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা যখন কোচ হিসেবে সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর নিয়োগ পান, তখন রোহিতের নেতৃত্ব হারানোর ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি টেস্ট থেকে অবসরও নেন। সবকিছুর পর, গম্ভীর রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, রোহিতকে তিনি আগে থেকেই চিনতেন, তাই আলাদা করে বোঝাপড়ার প্রয়োজন হয়নি।

গম্ভীর জিয়োস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয়, রোহিতের সঙ্গে আমার কোচ-অধিনায়কের সম্পর্ক ছিল না। রোহিত যখন দলে এসেছিল, তখন আমি সিনিয়র ক্রিকেটার। রোহিতের সঙ্গে হোটেলের এক ঘরে থেকেছি। তখন থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক।”

 

গম্ভীর আরও বলেন, “রোহিত তখন থেকেই আমাকে চেনে। এমন নয় যে, আমাদের বোঝাপড়া তৈরি করতে হয়েছে বা আমি বিদেশ থেকে আসা কোনো কোচ, যে রোহিতের খেলা দেখেনি। আমি জানি রোহিত কেমন খেলোয়াড়। আমি জানি ও কেমন মানুষ।”

 

গম্ভীর রোহিতের সাথে বোঝাপড়ায় কাজ করার সুবিধা পেয়েছিলেন উল্লেখ করে বলেন, “যখন আপনি কারো সঙ্গে খেলেছেন, তখন আপনি জানেন তার ভাবনা কী। আমি জানতাম, ও কী ভাবছে। ও জানত, আমি কী ভাবছি। হতে পারে ও আর আমি আলাদা কিছু ভাবছি। কিন্তু পুরোটাই দলের স্বার্থে। যাতে দলের ভাল হয়, সেটাই সব সময় ভেবেছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির সংকট নিরসনে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


পানির সংকট নিরসনে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে: মীর হেলাল

রাঙ্গামাটি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্তব্য করেছেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে সুপেয় পানি ও কৃষি সেচের টেকসই সমাধান নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, বড় কংলাক পাড়ার মতো প্রান্তিক পাহাড়ি জনগণের দৈনন্দিন পানির সংকট দূরীকরণ এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সোলার প্রযুক্তি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।

আজ বৃহস্পতিবার, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের বড় কংলাক পাড়ায় সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগণের জীবনমান উন্নয়নে সোলারভিত্তিক গৃহস্থালি পানি সরবরাহ ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকৃতিকে রক্ষা করে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সরকার পাহাড়ের প্রতিটি মানুষের মৌলিক অধিকার ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি মন্তব্য করেন, এই প্রকল্প শুধু গৃহস্থালি পানির চাহিদা পূরণ করবে না, বরং স্থানীয় কৃষি ও অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা পরিষদ সদস্য মামুনুর রশীদ মামুন ও সূপর্না দেব বর্মন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনের পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদনে সেচ সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%