০৯:৫৫ এম
বিশ্ব ফুটবলে কে সর্বকালের সেরা, এ প্রশ্নে বছরের পর বছর ধরে তর্ক-বিতর্ক চলছে। তবে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালের কাছে এই বিতর্কের কোনো গুরুত্ব নেই। ইয়ামালের বিশ্বাস, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের নাম হলো লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলের জয়ে মেসি হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ওই ম্যাচে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডও স্পর্শ করেন।
মেসির এই অবিশ্বাস্য পারফরম্যান্সের পর স্পেনের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে দিচ্ছে যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে-ই। এখনো যদি কারও সন্দেহ থাকে তাহলে সেটি শুধু সন্দেহ খোঁজার চেষ্টা। এ বিষয়ে আর কিছু বলার নেই।”
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তবে মেসিকে সর্বকালের সেরা বললেও নিজের ফুটবল অনুপ্রেরণা হিসেবে ব্রাজিলের তারকা নেইমারের নাম নিয়েছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। তাঁর ভাষায়, “আমার আদর্শ নেইমার। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় মেসি।”
বিশ্বকাপে নিজের অবস্থান ও লক্ষ্য নিয়েও কথা বলেছেন ইয়ামাল। কেপ ভার্ডের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে তিনি মাত্র ১৯ মিনিট খেলেছেন। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি এখনো সতর্কতার সঙ্গে এগোচ্ছেন।
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই স্প্যানিশ তারকা। গোলের দৌড়ে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড কিংবা হ্যারি কেইনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল স্পষ্ট জানিয়ে দেন, তাঁর লক্ষ্য ট্রফি জয়।
তিনি বলেন, “আমার খেলার ধরন ভিন্ন। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার চেয়ে ট্রফি জেতাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন