০৪:৩৫ পি.এম
বান্দরবানে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শহরের মধ্যম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শৈক্যচিং মার্মা জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা
পুলিশের তথ্য অনুযায়ী, বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রিসোর্টে নিয়ে গত পাঁচ মাস ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন এনসিপি নেতা। বিয়ের বিষয়ে আলোচনা করার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে আপত্তি জানালে, এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এনসিপি নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন