প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের রৌমারীতে সংঘটিত ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে মা এবং তার দুই ছেলে-মেয়ে সহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের নিকট এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য।
রৌমারী থানার ওসি কাওছার আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, "আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।"
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র অনুযায়ী, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই সঙ্গে রিশাদ ও তুবার মা লিপি এবং খালা শরিফাও মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ জানান, "আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন