ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত


কুড়িগ্রামে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা একই পরিবারের ৫ জন নিহত

কুড়িগ্রামের রৌমারীতে সংঘটিত ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে মা এবং তার দুই ছেলে-মেয়ে সহ মোট পাঁচ জন নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের নিকট এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে চার জন একই পরিবারের সদস্য।

রৌমারী থানার ওসি কাওছার আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, "আমি ঘটনাস্থলে আছি। দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।"

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র অনুযায়ী, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা। তাদের বাবার নাম শহিদুল ইসলাম। একই সঙ্গে রিশাদ ও তুবার মা লিপি এবং খালা শরিফাও মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ জানান, "আমরা এ পর্যন্ত পাঁচ জনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তাদের মা ও খালা রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোচালক বলে জানা গেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) চীনা ভাষা শিক্ষার কার্যক্রমের উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানান।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের (সিএমএল) উদ্যোগে আয়োজিত ‘চাইনিজ ফর গ্লোবাল কমিউনিকেশন: ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ইনসাইটস’ শীর্ষক কর্মশালায় তিনি বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, "চীনা ভাষাবিষয়ক এই কর্মশালায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। চীনা ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর একটি। এখানে চীনা ভাষার প্রশিক্ষকদের বিভিন্ন উপস্থাপনা দেখেছি, যা থেকে ভাষাটি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়।"

অধ্যাপক ড. জাহিদুল ইসলাম চীনের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি উল্লেখ করে বলেন, "দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব বিশ্বে বাড়ছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে চীনা ভাষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।"

তিনি আরও জানান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর মডার্ন ল্যাঙ্গুয়েজেসের মাধ্যমে শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তৃতীয় ভাষা শেখার গুরুত্ব রয়েছে। তিনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় চীনা ভাষা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "চীনা ভাষা শেখার সুযোগটি তাদের কাজে লাগানো উচিত।"

কর্মশালাটি শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রশিক্ষক লিয়াং সিনইউয়ে, গাও মিং ও শু ইফান। এছাড়া সাবেক চীনা সরকারি বৃত্তিপ্রাপ্ত ও চীনা ভাষার প্রশিক্ষক মো. মাহফুজুল হক হায়দারী আলোচক হিসেবে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বিচারক আব্দুল মালেক অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


নাটোরের বিচারক আব্দুল মালেক অক্সফোর্ডের এআই আইন প্রোগ্রামে অংশগ্রহণ

নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ কর্তৃক আয়োজিত উচ্চতর প্রোগ্রাম, এ্যাডভান্স প্রোগ্রাম অন এ আই ল এন্ড পলিসি, এ অংশগ্রহণ করেছেন। এই আবাসিক প্রোগ্রামটি অক্সফোর্ডের ওরচেস্টার কলেজে অনুষ্ঠিত হয়, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় অংশগ্রহণ করে প্রোগ্রামটি সম্পন্ন করেন এবং সার্টিফিকেট অর্জন করেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামটি সাতটি মূল অধিবেশনকে কেন্দ্র করে গঠিত ছিল। আলোচনার কেন্দ্রে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই) কিভাবে বিদ্যমান আইনি কাঠামো, নিয়ন্ত্রণ সংস্থা এবং আইন পেশাকে প্রভাবিত করছে।

বিশেষ করে, এআই-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে মানুষের নিয়ন্ত্রণ, ‘হিউম্যান-ইন-দ্য-লুপ’ ব্যবস্থার সীমাবদ্ধতা, দায়বদ্ধতা ও ক্ষতির দায় নির্ধারণ এবং তথ্য সুরক্ষাসহ বিচার ও জনসেবা খাতে এআই ব্যবহারের আইনি ও নীতিগত বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া, এআই প্রকিউরমেন্ট, এআই ঝুঁকি ব্যবস্থাপনা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপাত্ত ও সক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার প্রেক্ষাপটে প্রতিযোগিতা আইনের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

গ্লোবাল সাউথের দেশগুলোতে এআই ব্যবস্থা যাচাই ও ক্ষতি প্রমাণের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি এবং এআই-সংক্রান্ত নতুন আইন ও নীতি প্রণয়নে রাষ্ট্রগুলোর বর্তমান চ্যালেঞ্জও আলোচনার অংশ ছিল। বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন উদ্ভাবক, বিচারক, জ্যেষ্ঠ আইনজীবী, আইন উপদেষ্টা ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি এআই আইন ও নীতি বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে।

বিগত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই কর্মসূচি ভবিষ্যৎ গবেষণা, নীতি-সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু সচেতনতায় প্রশাসনের র‍্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু সচেতনতায় প্রশাসনের র‍্যালী ও পরিচ্ছন্নতা কার্যক্রম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি এই সময়ে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

পরবর্তীতে শিয়াচর এলাকায় ওয়াপদা খালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির উদ্দেশ্যে ১০০টি বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগটি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং জনসাধারণের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।" তিনি বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল নিয়মিত ধ্বংস করার ওপর গুরুত্ব দেন। পরিচ্ছন্নতা অভিযানকে অভ্যাসে পরিণত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ির আশপাশ, ড্রেন, নালা, খাল ও অন্যান্য স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এই ধরনের রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ ও ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বিপিপিএ সিইও হিসেবে একনেকের সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বিপিপিএ সিইও হিসেবে একনেকের সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামানকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বিষয়ে ১৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে।

কমিটি ও অর্থনৈতিক বিষয়ক অনুবিভাগের অতিরিক্ত সচিব দ্বারা স্বাক্ষরিত পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, একনেকের কার্যপরিধি এবং অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেক দেশের সরকারি বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প পর্যালোচনা এবং অনুমোদনের জন্য নিয়োজিত সর্বোচ্চ নির্বাহী কমিটি।

আবু সাঈদ মো. কামরুজ্জামানের রয়েছে উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সরকারি ক্রয় ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর, সাইবার নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।

এছাড়া, তিনি দেশে ও বিদেশে বিভিন্ন স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বক্তৃতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%