ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মীসভা


পটুয়াখালীতে মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মীসভা

পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা তৃণমূল শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুর ১২ টায় শহরের চরপাড়া স্বনির্ভর রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 

জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তৃণমূল শাখার ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের আলোকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি

সভায় স্বাগত বক্তব্যে সহ-সভাপতি রাশিদা বেগম সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে সদস্যদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এতে অন্যান্যের বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ, সহ-সম্পাদক ফেরদৌসি বেগম, প্রশিক্ষণ, গবেষণা ও গ্রন্থাগার সম্পাদক খাদিজা সুলতানা এবং অর্থবিষয়ক সম্পাদক আসমা বেগম।

বক্তারা নারী ও শিশু অধিকার বাস্তবায়ন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের আদেশে ১৩ শতাংশ ভূমির মালিকানা ও দখল বুঝে পেলেন কায়েম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


আদালতের আদেশে ১৩ শতাংশ ভূমির মালিকানা ও দখল বুঝে পেলেন কায়েম উদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞ সিনিয়র সিভিল জজ ১ম আদালত, সদর, জামালপুরের ১৮৬/২০২৪ নং মোকদ্দমার আদেশের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার সিংহজানী মৌজায় তফসিলভুক্ত ১৩ শতাংশ ভূমির মালিকানা স্বত্ব ও দখল প্রদান করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ক্রয় সূত্রে উক্ত ভূমির একক মালিক হিসেবে মোঃ কায়েম উদ্দিন, পিতা—মৃত হানিফ উদ্দিন শেখ, সাং—ফুলবাড়ীয়া পশ্চিম, জামালপুর সদর, জামালপুর-এর নাম উল্লেখ রয়েছে। এই ভূমির মোট পরিমাণ ১৩ শতাংশ, যার ওপর একটি বসতবাড়ি অবস্থিত।

প্রদত্ত তফসিল অনুযায়ী, জমিটি সিংহজানী মৌজা, জে.এল. নং-৫-এর অন্তর্ভুক্ত। জমির রেকর্ড সম্পর্কিত তথ্যে সিএস খতিয়ান নং-৯৫০, সিএস দাগ নং-৩৩৫৯; আরআর খতিয়ান নং-৫৯৬, আরওআর দাগ নং-৭০৬৯ এবং বিআরএস খতিয়ান নং-৫১০১, দাগ নং-১৭০২৩ উল্লেখ করা হয়েছে।

তফসিলে বর্ণিত তথ্য অনুযায়ী, দাবিকৃত ভূমির মধ্যে ৪ শতাংশ ও ৯ শতাংশ—মোট ১৩ শতাংশ ভূমি এবং তদস্থ একটি বসতবাড়ি রয়েছে। আদালতের আদেশ অনুসারে, কায়েম উদ্দিনকে উক্ত ভূমির মালিকানা স্বত্ব ও দখল বুঝিয়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কাগজপত্রে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৫ হাজার টন চাল দিল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ১৫ হাজার টন চাল দিল দক্ষিণ কোরিয়া

 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া ১৫ হাজার মেট্রিক টন চাল দিয়েছে। এই চালের সঙ্গে ১৫০ মেট্রিক টন ফর্টিফাইড রাইস কার্নেলও দেওয়া হয়েছে, যা পুষ্টিসমৃদ্ধ এবং এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সাগরিকা গুদামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়ের (এমএএফআরএ) মাধ্যমে এই চাল কক্সবাজারের ক্যাম্পগুলোতে ডব্লিউএফপির খাদ্য সহায়তা কর্মসূচীতে সরাসরি ব্যবহৃত হবে।

২০২৪ সালে দক্ষিণ কোরিয়া ১৫ হাজার মেট্রিক টন এবং ২০২৫ সালে ২০ হাজার ২৬৫ মেট্রিক টন চাল রোহিঙ্গা সহায়তায় প্রদান করেছিল।

সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম শফিকুল হায়দার বলেন, "রোহিঙ্গা সংকটের শুরু থেকেই দক্ষিণ কোরিয়া ধারাবাহিকভাবে পাশে রয়েছে।"

 

এই চালের হস্তান্তর দুই দেশের শক্তিশালী অংশীদারির একটি অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন উল্লেখ করেন, "চাল ও ফর্টিফাইড রাইস কার্নেলের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সিউলের সহায়তা অব্যাহত থাকবে।" তিনি আরও বলেন, "এই সহায়তা শুধু খাদ্যসংকটই মেটাবে না, বরং পুষ্টির অবস্থার সার্বিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।"

ডব্লিউএফপির বাংলাদেশ প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা তহবিল সংকটের কথা উল্লেখ করে বলেন, "বর্তমানে বিশ্বজুড়ে মানবিক সহায়তার প্রয়োজন বাড়ছে, অথচ এই খাতে তহবিলের পরিমাণ দিন দিন কমছে।"

 

এই কঠিন সময়ে দক্ষিণ কোরিয়ার এই চাল প্রদান রোহিঙ্গা পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।

সংস্থাটি জানায়, সাধারণ চালের সঙ্গে ফর্টিফাইড রাইস কার্নেল মিশিয়ে বিতরণ করা হবে, যা শিশু ও গর্ভবতী নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাবে।

এছাড়া, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গা সম্পূর্ণ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মতো পরিবেশ এখনো তৈরি না হওয়ায়, এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তার ওপর জোর দিয়েছে ডব্লিউএফপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে ১৫ জন গ্রেপ্তার

রাজশাহী, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ৮ জন ও অন্যান্য মামলায় ৬ জন রয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসসকে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকলেটের প্রলোভনে দুই শিশুকে শ্যালো ঘরে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

লালমনিরহাট প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


চকলেটের প্রলোভনে দুই শিশুকে শ্যালো ঘরে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ

চকলেটের প্রলোভনে দুই শিশুকে শ্যালো ঘরে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ স্থানীয়দের হাতে আটক বৃদ্ধকে পুলিশের কাছে সোপর্দ, আদালতে পাঠানো হয়েছে

লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খোঁচাবাড়ী (মাস্টারপাড়া) এলাকায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই নাবালিকা শিশুকে শ্যালো মেশিনের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে পুলিশ অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে।

এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তবে শিশুদের নিরাপত্তা ও পরিচয় গোপন রাখার স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এজাহার থেকে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে খোঁচাবাড়ী এলাকার রেললাইনের পাশে কয়েকজন শিশুর সঙ্গে দুই নাবালিকা খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত বৃদ্ধ চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের রেললাইনের দক্ষিণ পাশে থাকা একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সেখানে একটি চৌকিতে বসিয়ে দুই শিশুর পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় ঘটনাটি দেখতে পাওয়া দুই অজ্ঞাত যুবক শ্যালো ঘরের ভাঙা বেড়া দিয়ে ঘটনার ভিডিও ধারণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে শিশুদের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন এবং কথিত ভিডিওটি দেখেন। পরে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে তারা অভিযুক্ত বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দাকে সাক্ষী করা হয়েছে। তারা ঘটনাটি দেখেছেন ও শুনেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুদের পরিবারের পক্ষ থেকে লালমনিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%