০৬:৩৬ পি.এম
নওগাঁ জেলার চলতি শ্রাবণ মাসে জেলা কৃষক দলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপণ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করছেন।
এ প্রেক্ষিতে রবিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যোগ দেন তিনি। সেখানে সড়কের পাশে নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানের সময় অন্তত এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
আরও পড়ুন: নীলফামারীতে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শিশু-কিশোর সমাবেশ, মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন