ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ


বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে। ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম দিনের খেলার গুরুত্বপূর্ণ অবদান দেয় কাভেম হজ, যিনি অপরাজিত ৮৩ রানের ওপর ভর করে স্বাগতিকদের চালকের আসনে রাখেন।

তবে দিনের সূচনা পাকিস্তান সফরকারী দলের দারুণভাবে তিন উইকেট তুলে নেওয়ার মধ্য দিয়ে ঘটে।

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয়। ক্যারিবীয় দুই ওপেনার তেজনারাইন চন্দরপল ও ব্র্যান্ডন কিং ৫০ বলে ১৩ রানের জুটি গড়েন, যেখানে তারা খুব সাবধানে শুরু করেন।

আরও পড়ুন: দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস ১ বাউন্ডারিতে ১২ রান করা কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম উইকেট উপহার দেন।

দ্বিতীয় উইকেটে রানের গতি বাড়ানোর মাঝে চন্দরপল ও কাভেম হজ ৫১ রান যোগ করেন। কিন্তু জমে যাওয়া এই জুটিতে ভাঙন ধরান পাকিস্তানের আরেক পেসার আমের জামাল। ১টি চারে ২১ রান করা চন্দরপল জামালের শিকার হন।

এ অবস্থায় হজের সঙ্গে ৪২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ পার করেন আমির জাঙ্গু। জাঙ্গু ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান তুলে আব্বাসের দ্বিতীয় শিকার হন। ফলে ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে ৩ উইকেট হারায়।

এ অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন হজ ও অধিনায়ক শাই হোপ। তারা ১৮৭ বল খেলে অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন। হজ টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৩ রানে অপরাজিত আছেন। তার ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি অন্তর্ভুক্ত ছিল। হোপ ৯১ বলেই ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন।

আরও পড়ুন: বাংলাদেশে প্রথমবার ব্লাইন্ড এশিয়া কাপ, ভেন্যু আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এখানে এর আগে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তবে কখনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচের মাধ্যমে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে এ স্টেডিয়ামের নাম উঠে এল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


গাজীপুরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে চুরির অভিযোগে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে। দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন জানিয়েছেন, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। স্থানীয়ভাবে সালিশে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা অটোরিকশার মালিক রুস্তম আলীকে বুঝিয়ে দিয়ে ঘটনাটি মীমাংসা করা হয়। রবিবার দুপুরে পূর্বের ওই ঘটনার জেরে ফের জুয়েলকে চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে যৌথ অভিযান চালানো হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিনিধিরা। এ অভিযান চলাকালে উদ্যানের ভেতরে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে এলাকা পরিষ্কার করা হয়।

অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযানের ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন যে, আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি রোববার (২৬ জুলাই) সিলেট পিটিআইয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ``বাংলাদেশের প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা`` শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বাস্তবতা ও উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে প্রাথমিক শিক্ষা সংস্কারে সরকার কাজ করছে। তিনি এ বিষয়টি উল্লেখ করে বলেন যে, আগামী ১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। এরপর পে-স্কেলসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হবে।

সিলেট বিভাগে শিক্ষক সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়া মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের বেসরকারি স্কুলগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের সব চা-বাগানের প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই শিক্ষা কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন জাকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ফিরেছেন জাকের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল অস্ট্রেলিয়ার মাটিতে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজ খেলতে টাইগাররা আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে।

ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন দাস। একই কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন স্পিডস্টার নাহিদ রানাও। পেস আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। তার সঙ্গী হবেন এবাদত হোসেন, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক হাসান। সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও।

প্রথম টেস্টের দলে ফিরেছেন উইকেটকিপার জাকের আলী অনিক।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছে: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, শাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমود, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%