ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা, রাজধানীসহ বিভিন্ন মন্দিরে আরাধনা


আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা, রাজধানীসহ বিভিন্ন মন্দিরে আরাধনা

আজ মহাঅষ্টমী, শারদীয় দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ দিন। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকে কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছে। দিনব্যাপী বিভিন্ন মন্দিরে পূজা, পুষ্পাঞ্জলি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভক্তরা।

মহাঅষ্টমীর বিশেষ আকর্ষণ হলো কুমারী পূজা। নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে, এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকে মহাঅষ্টমীর পূজা ও অর্চনা চলছে। সেখানে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। প্রচলিত রীতি অনুযায়ী, এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবীজ্ঞানে পূজা করা হয়।

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় মাসে ১০ কেজি চালের ওএমএস কর্মসূচি

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে ভক্তরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিটি নারীর মধ্যে মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে, এই বিশ্বাস থেকেই কুমারী পূজার আয়োজন করা হয়। নারীকে সম্মান জানানো এবং নারীশক্তির আরাধনা এই পূজার অন্যতম তাৎপর্য।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার হলো সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, চণ্ড ও মুণ্ড নামের দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের স্মরণে এই আচার পালন করা হয়।

অষ্টমীর পূজায় ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পূজা শেষে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন তারা। এছাড়া, রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবের আবহে মহাঅষ্টমীর দিনটি উদ্‌যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আরও পড়ুন: মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটারে রিচার্জের জরুরি নির্দেশনা দিল ডেসকো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


গ্রাহকদের জন্য প্রি-পেইড মিটারে রিচার্জের জরুরি নির্দেশনা দিল ডেসকো

শারদীয় দুর্গাপূজার ছুটির সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য গ্রাহকদের কাছে প্রি-পেইড মিটারে যথেষ্ট টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। সংস্থাটি গ্রাহকদের জন্য যোগাযোগের সুবিধার্থে দুটি হটলাইন নম্বরও প্রদান করেছে।

শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময় বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এছাড়া, যে কোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে ডেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


এইচএসসি পাসে স্কয়ার ফুডে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীদের নিয়োগ দিতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগে সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে এবং চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

নিয়োগের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

চলুন, নিয়োগ বিজ্ঞপ্তিটির মূল বিষয়গুলো একনজরে দেখে নিই-

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

এইচএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

২ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন অনলাইনে

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে তা সরবরাহ নিশ্চিত করায় দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যে কোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভা অনুমোদন দিল বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫০ এম


মন্ত্রিসভা অনুমোদন দিল বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬

সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকে সহজতর করার উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভা প্রদান করেছে।

রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এই খসড়া অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে।

আগামী গ্রীষ্মের পূর্বে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকার ইতোমধ্যে প্রণোদনা ঘোষণা করেছে। এই লক্ষ্য পূরণের জন্য সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি কোম্পানির স্থাপনার ছাদে বিনিয়োগকারীর অর্থায়নে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় রয়েছে, তাদের ভবিষ্যৎ আয় বিবেচনায় ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ১৫ বছর পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া হিসেবে বিদ্যুতের অংশ প্রদান এবং রক্ষণাবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট বিধিবিধান নেই। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা গ্রহণের ক্ষেত্রেও বিদ্যমান আইনে সুনির্দিষ্ট বিধানের ঘাটতি রয়েছে।

এই কারণে বিনিয়োগ, চুক্তি, বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির লক্ষ্যে অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ এবং বিদ্যুৎ আইন, ২০১৮-তে সুনির্দিষ্ট বিধিবিধান না থাকার বিষয়টি খসড়া প্রণয়নের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর ভাগ্য মনসুর আব্বাসের হাতে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


নেতানিয়াহুর ভাগ্য মনসুর আব্বাসের হাতে?

ইসরাইলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকা না থাকার সমীকরণে ইসলামপন্থি আরব নেতা মনসুর আব্বাস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। বিরোধী জোটের সরকার গঠনে তার সমর্থন একটি নির্ধারক ভূমিকা পালন করতে পারে। এ কারণে তাকে ঘিরে ইসরাইলের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।

মনসুর আব্বাস, যিনি ইসরাইলের ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের নেতা, দেশটির রাজনীতিতে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবে বিবেচিত হচ্ছেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান এবং আরব নাগরিকদের অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় রয়েছেন। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে ইহুদিদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।

ইসরাইলের বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠনের জন্য বিভিন্ন দলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বিরোধী জোট মনসুর আব্বাসের সমর্থন না পায়, তাহলে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা কঠিন হয়ে পড়বে। এর আগে ২০২১ সালে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোর সঙ্গে জোটে যোগ দিয়েছিলেন আব্বাস। ওই রাজনৈতিক সমীকরণেই নেতানিয়াহুর সরকারের পতন ঘটে।

অনেকে মনসুর আব্বাসকে ইসরাইলের অন্যতম কৌশলী রাজনীতিক হিসেবে মনে করেন। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তার রাজনৈতিক অবস্থান আরও জটিল হয়ে ওঠে। ওই হামলার পর ইসরাইলের অনেক ইহুদি নাগরিক আরব ও ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখতে শুরু করেন।

এ পরিস্থিতিতে ৫২ বছর বয়সী মনসুর আব্বাস ইহুদি নাগরিকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন। হামাসের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, "সহিংসতা ফিলিস্তিনিদের জন্যই ক্ষতি ডেকে আনবে।" এ অবস্থানের কারণে হামাসের সমালোচনার মুখেও পড়েন তিনি।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই রাজনৈতিক আক্রমণের মুখে পড়ছেন আব্বাস। নেতানিয়াহু ও তার সহযোগীরা তাকে সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযোগ করছেন। অন্যদিকে, হামাসের হামলার নিন্দা জানানোর কারণে কেউ কেউ তাকে বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছেন। আরব দলগুলোর নেতারাও তার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন।

গ্যালিলি অঞ্চলের দ্রুজ, খ্রিষ্টান ও মুসলিম অধ্যুষিত শহর মাঘারে জন্মগ্রহণ করেন মনসুর আব্বাস। শুরুতে রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল না তার। তিনি দন্ত চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করেন। পরে মানুষের জন্য কাজ করার আগ্রহ থেকে রাজনীতিতে যুক্ত হন। ২০১৯ সালে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রবেশ করেন তিনি।

আসন্ন নির্বাচনে মনসুর আব্বাসের অবস্থান শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকার গঠনের হিসাব-নিকাশে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তার সমর্থন নেতানিয়াহুর বিরোধীদের জন্য সরকার গঠনের পথ সহজ করতে পারে, আবার সেই সমর্থনকে ঘিরেই ইসরাইলের রাজনীতিতে নতুন বিতর্কও তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%