মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩১ পি.এম
লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। আর নীল সাদা জার্সিতে খেলতে দেখা যাবে না এই ফুটবলের যুবরাজকে।
গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর মেসি অবসরের সিদ্ধান্ত নেন। বাবার মৃত্যুর পর দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। মেসির অবসরের পর ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন, "দেশকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। তোমার কীর্তি চিরকাল মনে থাকবে।"
ডেভিড বেকহ্যামের প্রচেষ্টার মাধ্যমে লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামিতে যোগদান করেছিলেন।
বেকহ্যাম তার আবেগঘন বার্তায় উল্লেখ করেন, "এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধি, স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের লক্ষ্য লক্ষ্য শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে।"
আর্জেন্টিনার জন্য মেসির অর্জনের জন্য তাকে অভিনন্দন জানান বেকহ্যাম।
২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার অভিষেক ঘটে লিওনেল মেসির। সেই বছরেই বিশ্বকাপের মঞ্চে তার অভিষেক ঘটে। তবে সেবার বিশ্বকাপে তিনি একটি মাত্র গোল করেন। পরবর্তী ২০১০ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেললেও কোনো গোল করতে পারেননি।
২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছেছিল। সেবার জার্মানির বিরুদ্ধে তারা পরাজিত হয়। ২০১৮ বিশ্বকাপে স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে জয় পায় আর্জেন্টিনা। সেবার ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে লিওনেল মেসির দল। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্ন মেসির পূরণ হয়েছিল। তবে এবারও সুযোগ ছিল, কিন্তু স্পেনের বিরুদ্ধে পরাজয়ের ফলে সেই স্বপ্ন ভেঙে যায়।
দেশের জার্সিতে অবসরের আগে পর্যন্ত লিওনেল মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসি দ্বিতীয় সর্বাধিক গোল সংগ্রহকারী। তালিকার প্রথম স্থানে রয়েছেন রোনালদো, যিনি ২৩৩ ম্যাচে মোট ১৪৬ গোল করেছেন সিআরসেভেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ফেনীর ফুলগাজী উপজেলায় আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তর একটি পাঁচ সদস্যের তদারকি টিম গঠন করেছে, যাতে এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
রোববার সমাজসেবা অধিদপ্তরের একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এবং এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে।
তদারকি টিমের সদস্যরা হলেন- সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার মো. রায়হান কবীর এবং সমাজসেবা অফিসার পলাশ হোসাইন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তদারকি টিম ১ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি, বাড়ি-বাড়ি গিয়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও নির্বাচিত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী -২ শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগদান করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে।
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শামা বলেন, ‘মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। এতে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি আরও জানান, এই জোটে অংশগ্রহণের জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
শামা ওবায়েদ উল্লেখ করেন, ঢাকা এখনও প্রস্তাবিত চুক্তিতে যোগদানের জন্য কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত এই জোট এবং এতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলার মধ্যেই তিনি এসব মন্তব্য করেন।
এর আগে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছিলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে এবং এ উদ্যোগে তারা আগ্রহী।
হুমায়ুন কবির রোববার বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে বাংলাদেশ কোনো ঝুঁকি দেখছে না এবং এতে অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা সীমিত হবে না।
সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করতে যাওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘এটি একটি অনন্য চুক্তি, যা নতুন সুযোগ সৃষ্টি করছে।’
উদ্যোগটির বিষয়ে ঢাকার ইতিবাচক মনোভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে।’
উল্লেখ্য, গত ৭ আগস্ট ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়। এ পর্যন্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক চুক্তিটির অংশীদার হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু মন্তব্য করেছেন, রাষ্ট্রের কল্যাণের জন্য কারো সাথে আপস করা হবে না। তিনি বলেন, "পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলস কাজ করে যেতে চাই।"
গতকাল ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সংক্রান্ত সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন।
আজ সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রী কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে বলেন, দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, "শুধু ঢাকায় বসে ফাইল সই বা নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই।"
রোহিঙ্গা সংকট এবং কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সাথে নিবিড় সমন্বয় করে কাজ করা হবে।
সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় সীমান্ত অপরাধ, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, অপহরণ ও মানবপাচার রোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকরণ, পর্যটন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা বা রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়।
জুম মিটিংয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অ্যাটর্নি জেনারেল অফিসের (ডিএজি-এএজি) আইন কর্মকর্তারা সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে একত্রিত হয়ে এই সংকল্পের কথা জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের কর্মসূচির শেষে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা উল্লেখ করেন, "সুপ্রিম কোর্ট অঙ্গনকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" তারা আরও বলেন, "অ্যাটর্নি জেনারেল কার্যালয় নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। যারা দুর্নীতিবাজ, তারাই এখন বিভিন্ন কলঙ্ক দিয়ে যাচ্ছে।"
আজকের এই কর্মসূচিতে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত কয়েকশ (ডিএজি-এএজি) আইন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ