ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, যশোরে গ্রেপ্তার ২


কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, যশোরে গ্রেপ্তার ২

যশোরের মনিরামপুরে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মনিরামপুর উপজেলার ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং অন্যজন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, কুলটিয়া ইউনিয়নের কালার মোড়ের একটি দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি কার্যক্রম পরিচালনা করছিলেন এমদাদুল হক ও আজিবুর রহমান। স্থানীয়দের অভিযোগ, তাঁরা কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির কাজে জড়িত ছিলেন।

আরও পড়ুন: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিশাল মোটরসাইকেল শোডাউন

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।

 

এ সময় এমদাদুল হক ও দোকান মালিক মফিজুর রহমান পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে ডাঙ্গা মহিষদিয়া এলাকা থেকে স্থানীয়রা এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড এবং এক হাজার টাকার বেশ কয়েকটি জাল নোট জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: জিয়ানগরে ঘূর্ণিঝড় প্রতিরোধে প্রস্তুতিমূলক মাঠ মহড়া ও প্রদর্শনী অনুষ্ঠিত

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, ‘জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

 

আরও পড়ুন: কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে।

এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম
 
 
বানারীপাড়া'র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানুরাগী মো: সাইদুল ইসলাম। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল বোর্ড কর্তপক্ষের স্মারক নং ‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’ মূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৮(১) নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত পত্রে মো: সাইদুল ইসলাম'কে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে ৪ (চার) সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি'র অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য মো: সুমন আহমেদ সুমন, অভিভাবক সদস্য মো: রুবেল এবং পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো আলি আজিম সরদার।
 
চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় সাইদুল ইসলাম'কে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন, বানারীপাড়া প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


বাইকের সেই তরুণীর সন্ধান মিলেছে, যা জানালেন তিনি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মাঝরাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এরই মধ্যে ওই তরুণীর সন্ধান মিলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ওই তরুণী। তিনি জানান, বর্তমানে তিনি ভালো আছেন এবং জীবিত আছেন। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে ফোন রেখে দেন। প্রথমে অবশ্য সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

এদিকে, ওই তরুণীর একাধিক স্বজনের সঙ্গেও কথা বলা হয়েছে।

তরুণীর বড় বোনের স্বামী দাবি করেন, ‘রিয়া’ (ছদ্মনাম) কখনো ড্রিংকস করেন না। ঘটনার দিন তার (তরুণীর) বড় বোন ও দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। বিষয়টি দেখে রাগ করে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে এক তরুণের সঙ্গে তিনি ড্রিংকস করেছিলেন বলে ধারণা করছেন ওই স্বজন। এরপর অসুস্থ হয়ে পড়লে ওই তরুণেরা তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর সড়কে তিন আরোহীসহ একটি মোটরসাইকেল চলতে দেখা যায়।

ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটিকে অনুসরণ করেন। তার দাবি, মোটরসাইকেলটির চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর দুই পা খালি ছিল এবং অস্বাভাবিকভাবে ঝুলছিল। এ দৃশ্য দেখে তরুণীটি জীবিত নাকি অচেতন তা নিয়ে তার সন্দেহ তৈরি হয়।

পরে মোটরসাইকেলের নম্বর প্লেটের তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংস্থা অনুসন্ধান শুরু করে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। এ ঘটনায় দুটি মোবাইল নম্বরও পাওয়া যায়। এর একটি নম্বরের শেষ তিন সংখ্যা ১৫২। নম্বরটি একটি শোরুম মালিকের বলে জানা গেছে। তবে তিনি দাবি করেছেন, তার শোরুম থেকে মোটরসাইকেলটি বিক্রি হয়নি এবং কীভাবে তার নম্বর ওই ঘটনায় এসেছে, তা তিনি জানেন না। অন্য নম্বরটি দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।

সূত্র জানায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি আব্দুল্লাহপুরে হলেও চালকের আসনে থাকা যুবকের বাড়ি রাজেন্দ্রপুর এলাকায়। তার নামের শেষাংশ ‘আলম’। ওই যুবক নিজেকে তরুণীর স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। তবে তাদের বৈবাহিক সম্পর্কের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আলম তার স্বামী কি না এমন প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, বিয়ে করবে বলে শুনেছি।

এদিকে, ওই তরুণীর আগে দুটি বিয়ে হয়েছিল বলে জানা গেছে। তার সাবেক এক স্বামী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগসহ ঘটনায় পাওয়া বিভিন্ন তথ্য এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তরুণীর বড় বোনের স্বামীর দাবি, বারে অসুস্থ হয়ে পড়ার পর আলম ও তার এক বন্ধু তাকে নিয়ে টঙ্গীতে তার বাসায় যাওয়ার চেষ্টা করেন। পরে ওই অবস্থায় তাকে টঙ্গীতে না নিয়ে তারা মিরপুরে ফিরে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে আলম তার বোনকে ফোন করেন বলে দাবি করেন ওই স্বজন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হলেও প্রকৃত ঘটনা কী, তা এখনো স্পষ্ট নয়। তরুণীর বক্তব্য, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে মজুরি ৩০ হাজার টাকা করতে হবে’  

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


‘ইসলামী শ্রমনীতি চালুর মাধ্যমে মজুরি ৩০ হাজার টাকা করতে হবে’  

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, ৭১ এর মহান মুক্তিযোদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে ২৪ এর আওয়ামী ফ্যাসিস্ট হটনোসহ সব জাতীয় সংগ্রামে আমরা দেশের শ্রমিকদের অগ্রণী ভুমিকা পালন করতে দেখেছি।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজবাড়ী জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে এ কথা বলেছেন।

রাজবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সমাবেশে আরো বক্তব্য রাখেন রেলওয়ে এম্পলয়ীজ লীগের কেন্দ্রীয় সভাপতি আক্তরুজ্জামান,জামায়াতের রাজবাড়ী জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম, হাসমত আলী মাস্টার,আজাহরুল ইসলাম ও এডভোকেট রনজু বিশ্বাস।

প্রধান অতিথীর তার বক্তব্যে  ছাত্র শিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমান আরো বলেন, শ্রমিকদের অধিকার বাস্তাবায়নে এ দেশে ইসলামী শ্রমনীতি আইন বাস্তাবায়ন করতে হবে।
 
তিনি বলেন, দেশের জিডিপি অর্জনে, বৈদেশিক রেমিটেন্স অর্জনে ও খাদ্যে স্বয়ং সম্পূতা অর্জনে সবচে বেশি অবদান রাখছে দেশের শ্রমিক সমাজ। তাই আগামীতে দেশে প্রত্যেক শ্রমিকের নূন্যতম মজুরী ৩০ হাজার টাক নির্ধারন করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, এ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন - সংগ্রামে শ্রমিকে গায়ের ঘাম জরিয়ে আছে। সংগ্রাম করে জীবন দিয়ে অধিকার আদায় শেষে  শ্রমিকদেরই বেশি শোষন ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। এজন্যই আমরা চাই দেশে ইসলামী শ্রমনীতি চালু করা হোক।  তাতে শ্রমিকরা দিন শেষে তাদের ন্যয মজুরীটা পাবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সব সময় শ্রমিকদের ন্যয অধিকার আদায়ে শ্রমিকদের পাশে ছিল,আগামীতেও থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%