মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০১ পি.এম
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালী ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (১০নভেম্বর-২৬) বিকাল ৪টায় উপজেলার নলতার রওজা শরীফ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক নরোকনুজ্জামান রোকন,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিকুল ইসলাম,জাকির হোসেন,সাবেক ইউপি সদস্য হারুন আর রশিদ।
সমাবেশের আগে নলতার ওয়ালটন সো রুমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা শরীফ মোড়ে এসে শেষ হয়।
র্যালী ও সমাবেশে নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হওয়া শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোফাজ্জল সরকার বিজয়সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানান। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজারে গিয়ে শোডাউন শেষ হওয়ার মধ্য দিয়ে যুবদলের এই প্রতিবাদী কর্মসূচির সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ