ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ


শাহজাদপুরে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে ১৫ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে শাহজাদপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদুল ইসলাম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। বিনামূল্যে কৃষি প্রণোদনা পেয়ে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত হয়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষার আবাদ সম্প্রসারণ ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকারিভাবে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরিষার আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হচ্ছে।
কৃষকেরা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে। এতে সরিষা চাষে তারা আরও আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন।
কৃষি বিভাগ আশা করছে, অনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যা হলে এ মৌসুমে শাহজাদপুরে সরিষার ভালো ফলন হবে।

আরও পড়ুন: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

আন্তর্জাতিক ডেস্ক

​অভয়নগর প্রতিনিধি: আল মামুন গাজী

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


অভয়নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম আজাদকে দেখতে হাসপাতালে যান উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সামনে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা আবুল কালাম আজাদকে দেখতে এবং তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেছেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে আহত আবুল কালাম আজাদের শয্যার পাশে কিছু সময় কাটান। এ সময় অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হুসাইন তাঁর শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। তিনি মহান রাব্বুল আলামীনের দরবারে আহত আবুল কালাম আজাদের আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।
এ সময় মানবিক এই সমবেদনা ও পরিদর্শনে জামায়াতে ইসলামীর অন্যান্য দায়িত্বশীল নেতারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা ওয়ালিউল্লাহ, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আশিকুল ইসলাম এবং পায়রা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, আকস্মিক এই সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন, যা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই সংকটময় ও কঠিন মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহত ব্যক্তির পরিবার ও তাঁর সুচিকিৎসার পাশে রয়েছে। তাঁরা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি সড়কে নিরাপত্তা জোরদার করার দাবি জানান এবং আহত ব্যক্তির সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%