০৪:৩২ পি.এম
শরতের শেষের দিকে কেশবপুর এবং এর আশপাশের এলাকায় ঘন কুয়াশার আগমন শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে এখানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। বেলা হওয়ার পরও অনেক সময় কুয়াশার আবরণ দৃশ্যমান হচ্ছে।
অসময়ে কুয়াশা পড়ার কারণে আগাম চাষ করা শীতকালীন সবজির ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। স্থানীয় কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেশবপুর উপজেলায় চলতি বছরে ৭৫০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক-সবজির চাষাবাদ হয়েছে।
অন্যদিকে, আগাম শীতের আবহাওয়া আসার ফলে উপজেলা জুড়ে জ্বর, সর্দি ও কাশির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কেশবপুর হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বর্তমানে কেশবপুর ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সব সময় শতাধিক রোগী ভর্তি থাকায় মহিলা ও পুরুষ ওয়ার্ডে জায়গার সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মেঝেতে চরম কষ্টে থাকতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন