ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়


গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে "অভাব নয়- সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় রহনপুর রাবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় রহনপুর রাবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা আফিফা ইয়াসমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, কোট পরিদর্শক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী জাহিদুল ইসলাম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন,রহনপুর পুনর্ভবা মহনন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আসমা খাতুন। অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, সুধীজন, স্থানীয় গণমাধ্যম কর্মী সহশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ‌ আলোচনা শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গান গেয়ে ভাইরাল হওয়া ঢাবি শিক্ষককে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


গান গেয়ে ভাইরাল হওয়া ঢাবি শিক্ষককে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচিত ও ভাইরাল হয়েছেন, তাকে শিক্ষক–শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এই অব্যাহতির সিদ্ধান্ত সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম সিন্ডিকেটের একটি সভায় নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জানা যায়, বাংলা বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ অভিযোগ আনা হয়েছিল।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে উল্লেখযোগ্য সাড়া পান। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা

জেলায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলার আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম রেজাউল আলম, শিক্ষক নাসিমা আক্তার এবং বাধন সুনামগঞ্জ নিরাময় কেন্দ্রের পরিচালক সাজিদুর রহমান।

সভায় বক্তারা উল্লেখ করেন যে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এবং তারা তরুণ সমাজকে এই বিজাতীয় ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা এ সময় মাদক বিরোধী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার জন্য সবকে আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পরপরই, অর্থাৎ সেপ্টেম্বর মাস অথবা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

তিনি বলেন, ‘এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে শেষ হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট হতে পারে। এরপর পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘অতীতে কেউ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করলেও তিনি যদি কোনো অপরাধ বা জুলাই-আগস্টের হত্যাকা-ের সাথে জড়িত না থাকেন অথবা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে ব্যক্তি হিসেবে ও স্বতন্ত্রভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় ব্যানার, প্রতীক বা স্লোগান ব্যবহার করা যাবে না। অপরাধী হলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

ব্রিফিংয়ে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

তিনি জানান, দেশের ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ ১০টি জেলায় নতুন রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ আগস্ট থেকে প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হচ্ছে।

উপদেষ্টা জানান, গত ২১ জুন পর্যন্ত সরকারি গুদামে রেকর্ড ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা নিরাপদ সীমার চেয়ে প্রায় ৭ লাখ টন বেশি। এদিকে মে পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা ১০ শতাংশ প্রবৃদ্ধি নিশ্চিত করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া সফর শেষ করে চীনে পৌঁছেছেন। মালয়েশিয়ার সাথে নতুন শ্রম কাঠামো গঠনে যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বিদ্যুৎ চাহিদা মেটাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ‘ঢাকা ৪০০ কেভি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক’ নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। দেশে একটি স্বাধীন ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। বিটিসিএল দেশজুড়ে ৯৭৭টি ওয়াইফাই হটস্পট চালু করেছে।

সাইবার বুলিং ও নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, সাইবার অপরাধীদের চিহ্নিত করতে রাষ্ট্র নিজস্ব প্রাতিষ্ঠানিক মেকানিজম ব্যবহার করবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিলেন ইউএনও

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন বিষয়ে পাঠদান করেছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে রসায়নের ‘জারণ-বিজারণ’ অধ্যায় নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভীতি দূর করার চেষ্টা করেন। এ সময় তিনি ১ঘন্টা ২০ মিনিট ধরে দশম শ্রেণির দুটি ক্লাস নেন।  

ক্লাসে ইউএনও মো. কায়েসুর রহমান শিক্ষার্থীদের জারণ-বিজারণ সহজে মনে রাখার কৌশল শেখাতে বোর্ডে লিখেন।  

“জারণ মানে ছাড়ন
জারণের ফলে ঘটে
জারণ সংখ্যার বাড়ন।”

এর মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন, জারণ হলো এমন একটি বিক্রিয়া যেখানে কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে এবং এর ফলে ওই পদার্থের জারণ সংখ্যা বৃদ্ধি পায়। এই ছড়াটির পর তাদেরকে ছড়ার পরবর্তী লাইনগুলো কি হতে পারে জিজ্ঞেস করলে তারাই উত্তর দিল-

"বিজারণ মানে গ্রহণ
বিজারণের ফলে ঘটে
বিজারণ সংখ্যার কমন (হ্রাস)।"

অতঃপর বোর্ডে কিছু বিক্রিয়া লিখে তাদের জিজ্ঞেস করলাম- কোনটি জারক, কোনটি বিজারক, কোনটি জারিত, কোনটি বিজারিত, কোন অংশে জারণ, কোন অংশে বিজারণ, একটি বিক্রিরা রেডক্স নাকি নন রেডক্স, কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা কিভাবে তারা বের করবে ইত্যাদি ইত্যাদি। ততক্ষণে তারা খুব মনোযোগী হয়ে একটা "টু" শব্দও করেনি কারণ রসায়নের জারণ-বিজারণ নিয়ে তাদের ভীতি ইতোমধ্যেই চলে গিয়েছে। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এসব প্রশ্নের উত্তর দেয়।

ইউএনও বলেন, তিনি নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কীভাবে কোনো অধ্যায় সহজে আত্মস্থ করা যায় সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেন। এ উদ্যোগে শিক্ষকরা ইতিবাচক সাড়া দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “পড়াশোনা হোক আনন্দময়, কনসেপ্ট হোক ক্লিয়ার।”

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ইউএনওর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%