মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৫২ পি.এম
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু'র আশু রোগমুক্তি কামনায় কালিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) আসরের নামাজবাদে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শেখ শাহিন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি প্রমুখ।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিঃ যুগ্ম আহবায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজ, ছাত্রদলের জাকির, নাসিম, সুমন, ওমরসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পরে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু'র আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেণ উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলা আব্দুল মজিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনীর পরিচালিত তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার শিকার হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে যে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছিল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মামলার শুনানির সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি ২০১৭ সালের অভিযানের পূর্ববর্তী ঘটনাবলী এবং রোহিঙ্গাদের ওপর দীর্ঘকালীন নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেন।
বিচারপতি ইউজি আদালতের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বলেন, অভিযানের সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছিল। নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট কিছু এলাকায় নির্বিচারে মানুষ হত্যা, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড চালিয়েছে। তবে আদালত স্বীকার করেছে যে, ওই অভিযানের পূর্বে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল এবং বিভিন্ন গ্রামে আগুন দিয়েছে।
আদালত আরো পর্যবেক্ষণ করেছে যে, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে এলেও তারা দীর্ঘদিন ধরে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়ে আসছে। বিচারপতি ইউজি বলেন, বৈষম্যমূলক আইন এবং বিভিন্ন বিধিনিষেধের কারণে তাদের অধিকার ধীরে ধীরে সংকুচিত হয়েছে। ফলে তারা সমাজে প্রান্তিক ও অত্যন্ত অরক্ষিত অবস্থায় পড়ে গেছে। পাশাপাশি, সামরিক বাহিনীর মদতপুষ্ট বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করেছে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমের জন্য একটি নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে। পাশাপাশি, সব পর্যায়ের বদলি ও পদায়ন কার্যক্রমকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি, মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
নতুন গঠিত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাবগুলো পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হবে।
আদেশ অনুযায়ী, সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর বদলি ও পদায়ন কার্যক্রমকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে বদলি ও পদায়নের প্রক্রিয়ায় সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনাও প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনা-২ আসনের (নেত্রকোনা সদর-বারহাট্টা) বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের নেতৃত্বে বুধবার রাতে শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতির এই উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার আলোকে জনগণের নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার উদ্দেশ্যে তিনি নেত্রকোনায় অবস্থান করছেন এবং নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন।
মিছিল চলাকালীন তার সঙ্গে শত শত দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার সোনিয়া গান্ধীর লেখা বই পড়া শুরু করেছেন। তিনি বর্তমানে সংসদীয় দলের চেয়ারপারসন ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধীর বইটির সহজ ভাষা ও লেখার ধরন পছন্দ করেছেন।
যদিও সোনিয়ার বইয়ের প্রশংসা করেছেন, তবে কংগ্রেসের সঙ্গে নিজের রাজনৈতিক সম্পর্ক অস্বীকার করেছেন জাভেদ আখতার। সম্প্রতি তিনি ‘রামায়ণ’ ও ভগবান রাম নিয়ে মন্তব্য করেছেন।
জাভেদ আখতার সোনিয়া গান্ধীর লেখা বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রশংসা করে জানিয়েছেন, তিনি সম্প্রতি বইটি পড়া শুরু করেছেন এবং এর লেখার ধরন তার কাছে বেশ ভালো লাগছে। তবে তিনি আবারও পরিষ্কার করেছেন যে তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত নন এবং দলের সমর্থকও নন। তবুও, তিনি সোনিয়া গান্ধীকে অত্যন্ত সম্মান করেন বলে জানিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেন, ‘আমি সবেমাত্র সোনিয়া গান্ধীর বইটি পড়ছি। আমার কাছে এটি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে এবং পড়তে খুব ভালো লাগছে। এর লেখার শৈলী অত্যন্ত সহজ-সরল, তাই খুব সহজেই পড়া যাচ্ছে। পুরো বইটি শেষ করার পরই আমি এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘তবে আমি প্রকাশ্যে এটা বলতে চাই যে, আমি সোনিয়া গান্ধীকে ভীষণ সম্মান করি। আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত নই, কিন্তু তাকে অনেক শ্রদ্ধা করি। কারণ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। আমি তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত।’
সোনিয়া গান্ধীর বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ গত ১০ নভেম্বর প্রকাশিত হয়। বইটির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ নভেম্বর নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে করা হয়। অনুষ্ঠানে সোনিয়ার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে দেশের একাধিক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের ডিকে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু উল্লেখযোগ্য। এছাড়া হাজির ছিলেন হামিদ আনসারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং, ফারুক আবদুল্লাহ, পি চিদম্বরম ও তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জাভেদ আখতার সাক্ষাৎকারে ‘রামায়ণ’ সিনেমা নিয়েও আলোচনা করেছেন। যদিও তিনি সিনেমাটি এখনও দেখেননি, তার মেয়ে তথা পরিচালক জোয়া আখতার সিনেমাটি দেখেছেন এবং প্রশংসা করেছেন।
জাভেদ আখতার বলেন, জোয়া খুব সহজে কোনো কিছুর প্রশংসা করেন না। এমনকি বাবার কাজের প্রশংসাও তিনি আজ পর্যন্ত করেননি। সে ক্ষেত্রে তার কথাতেই সিনেমাটি ভালো হবে বলে আমার বিশ্বাস।
ভগবান রাম প্রসঙ্গে জাভেদ আখতারের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধর্ম নির্বিশেষে রামের ভাবনা ভারতীয়দের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে। রামকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখলে তার তাৎপর্য সীমিত হয়ে যায়। বরং রাম এক ধরনের জীবনদর্শন ও জীবনযাপনের পথ বলেই মনে করেন জাভেদ আখতার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ