০৯:৩২ এম
যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে মুসলিম যাত্রীদের অজুর জন্য বিশেষ পা ধোয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই প্রকল্পটি চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
টেক্সাসের লাইসেন্স ও নিয়ন্ত্রণ বিভাগের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। বিমানবন্দরের ডি টার্মিনালে বিদ্যমান শৌচাগারে একটিমাত্র পুরুষ এবং একটিমাত্র নারীদের জন্য পৃথক অজুর স্থান সৃষ্টি করা হবে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ডলার, যা ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
সাধারণ শৌচাগারের বেসিনে পা ধোয়ার ফলে মেঝে ভিজে পিচ্ছিল হয়ে যাওয়া এবং বেসিনের ক্ষতি থেকে রক্ষা করতে নিচু উচ্চতার বিশেষ অজুর স্থান বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্পের নথিতে উল্লেখ রয়েছে।
এ ধরনের অজুর ব্যবস্থা যুক্তরাষ্ট্রের আরো কিছু বড় আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই বিদ্যমান। এর মধ্যে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম।
তবে এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। কিছু মানুষের সমালোচনা থাকলেও অন্যরা বলছেন, এটি কোনো মতাদর্শ প্রচারের বিষয় নয়; বরং এটি শৌচাগার পরিষ্কার রাখা, পানি ছড়িয়ে পড়া রোধ এবং পিচ্ছিল মেঝেতে দুর্ঘটনা এড়ানোর একটি বাস্তবসম্মত ব্যবস্থা।
সূত্র: ফক্স নিউজ
আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন