ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইসলামের সতর্কবার্তা: সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের বিরুদ্ধে অবস্থান


ইসলামের সতর্কবার্তা: সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের বিরুদ্ধে অবস্থান

সমাজে অশান্তি সৃষ্টি, বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, নিরীহ মানুষ হত্যা, পথচারীদের দুর্ভোগে ফেলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ক্ষতি সাধারণ মানুষের ওপরই বর্তায়। রাজনৈতিক বিরোধ কিংবা ব্যক্তিস্বার্থের কারণে মানুষের জীবন ও সম্পদ বিপন্ন করার অধিকার কারো নেই। ইসলাম এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে কী বলে এবং অপরাধীদের দুনিয়া ও আখিরাতে কী পরিণতি হবে, তা কোরআন-হাদিসের আলোকে জানা প্রয়োজন।

মানুষের জীবন হত্যার ভয়াবহতা

আল্লাহতায়ালা বলেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যা করল, অন্য কোনো প্রাণের হত্যার অপরাধ কিংবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।’ (সুরা আল-মায়িদা : ৩২) আল্লাহ আরো বলেন, ‘তোমরা ন্যায়সংগত কারণ ছাড়া আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, তাকে হত্যা করো না।’ (সুরা আল-ইসরা : ৩৩)

আরও পড়ুন: জুমাবারে গুনাহ মাফের জন্য ১৫টি বিশেষ আমল

একটি চলন্ত বাসে আগুন দিলে সেখানে থাকা শিশু, নারী, বৃদ্ধ কিংবা সাধারণ যাত্রীর জীবন বিপন্ন হয়ে যায়। কেউ চিকিৎসার জন্য যাচ্ছেন, কেউ কর্মস্থলে, কেউ ফিরছেন পরিবারের কাছে। একজনের মৃত্যুতে একটি পরিবার অভিভাবক হারায়, সন্তান এতিম হয়। রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।

পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি নিষিদ্ধ

আল্লাহতায়ালা বলেন, ‘পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তোমরা সেখানে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সুরা আল-আ’রাফ : ৫৬) আরেক আয়াতে বলা হয়েছে, ‘আর যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে এবং শস্যক্ষেত্র ও জীবজন্তু ধ্বংস করতে চেষ্টা করে। অথচ আল্লাহ অশান্তি ও বিপর্যয় পছন্দ করেন না।’ (সুরা আল-বাকারা : ২০৫)

বাসে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, ভাঙচুর, মানুষের চলাচলে বাধা এবং জনজীবন বিপর্যস্ত করা সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করে। এসব ঘটনার ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মজীবন ব্যাহত হয়। ইসলাম এ ধরনের বিপর্যয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে।

আরও পড়ুন: জনমনে আতঙ্ক সৃষ্টি করা নিন্দনীয়: ইসলামের দৃষ্টিতে নিরাপত্তা ও শান্তির গুরুত্ব

আল্লাহতায়ালারাষ্ট্রীয় সম্পদ ও অর্থনীতি ধ্বংসের পরিণতি

সরকারি সম্পদ জনগণের সম্পদ। রাস্তা, সেতু, যানবাহন ও বিভিন্ন স্থাপনা নির্মাণে জনগণের অর্থ ব্যয় হয়। এসব সম্পদ ভাঙচুর বা পুড়িয়ে দিলে ক্ষতির বোঝা সাধারণ মানুষের ওপরই বর্তায়। ব্যক্তিমালিকানাধীন বাস, দোকান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করলেও মানুষের জীবিকা ধ্বংস হয়।

যারা দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করে, মানুষের জীবিকা নষ্ট করে, অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করে এবং জনমনে আতঙ্ক ছড়ায়, তাদের কর্মকাণ্ডে দেশের সামগ্রিক ক্ষতি হয়। নিজেদের স্বার্থে দেশের অমঙ্গল ডেকে আনা কোনোভাবেই কল্যাণকর কাজ নয়। আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা আল-বাকারা : ১৮৮) রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান অন্য মুসলমানের জন্য পবিত্র ও অলঙ্ঘনীয়।’ (মুসলিম : ২৫৬৪)

সন্ত্রাস ও অগ্নিসংযোগের শাস্তি

আরও পড়ুন: ঢাকায় ১৩ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি প্রকাশ

পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহাশাস্তি।’ (সুরা আল-মায়িদা : ৩৩)

ইসলামি আইনশাস্ত্রে এ আয়াতটি হিরাবাহ বা সশস্ত্র সন্ত্রাস ও জননিরাপত্তার বিরুদ্ধে গুরুতর অপরাধের বিধানের সঙ্গে সম্পর্কিত। তবে সব ধরনের ভাঙচুর বা অগ্নিসংযোগের শাস্তি এক নয়। অপরাধের ধরন, মাত্রা ও প্রমাণ অনুযায়ী বিচার করা প্রয়োজন। বৈধ বিচারিক কর্তৃপক্ষের মাধ্যমে অপরাধ প্রমাণিত হওয়ার পরই আইন অনুযায়ী শাস্তি কার্যকর হবে। কোনো ব্যক্তি বা দল নিজের হাতে শাস্তি দিতে পারে না।

যারা সরাসরি অপরাধে অংশ নেয়, তাদের পাশাপাশি যারা পরিকল্পনা করে, নির্দেশ দেয়, অর্থায়ন করে কিংবা জেনেশুনে সহিংসতায় উসকানি দেয়, তাদের ভূমিকাও তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও ক্ষতিপূরণ

আরও পড়ুন: কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান : রাষ্ট্রপতি

অপরাধীর শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াও জরুরি। বাস পুড়িয়ে দিলে মালিকের আর্থিক ক্ষতি, শ্রমিকের জীবিকা এবং পরিবারের দুর্ভোগ বিবেচনায় নিতে হবে। দোকানপাট বা ব্যক্তিগত সম্পদ ধ্বংস হলে আইন অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কেউ আহত বা নিহত হলে তার পরিবারকেও ন্যায়সংগত অধিকার দিতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্ষতি করা যাবে না এবং ক্ষতির প্রতিশোধে ক্ষতিও করা যাবে না।’ (ইবনে মাজাহ : ২৩৪০)

আখিরাতে জবাবদিহি

দুনিয়ার আদালতে কেউ প্রভাব খাটিয়ে শাস্তি এড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো অপরাধ গোপন থাকবে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অন্যের সম্মানহানি করেছে কিংবা অন্য কোনো বিষয়ে তার ওপর জুলুম করেছে, সে যেন আজই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, সেদিন আসার আগে, যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। সেদিন তার নেক আমল থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। নেক আমল না থাকলে যার ওপর জুলুম করা হয়েছে, তার পাপের বোঝা জালিমের ওপর চাপিয়ে দেওয়া হবে।’ (বুখারি : ২৪৪৯)

অর্থাৎ মানুষের জীবন ও সম্পদের ওপর জুলুম করে কেউ আখিরাতের জবাবদিহি থেকে মুক্তি পাবে না। ক্ষতিগ্রস্ত মানুষের অধিকারও সেখানে আদায় করতে হবে।

আরও পড়ুন: ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

প্রতিবাদ হোক, মানুষের ক্ষতি নয়

অন্যায়ের প্রতিবাদ করা ও অধিকার আদায়ের দাবি তোলা নাগরিক অধিকার। কিন্তু সেই প্রতিবাদের নামে বাসে আগুন দেওয়া, বোমা বিস্ফোরণ ঘটানো, পথচারীকে আহত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা গ্রহণযোগ্য নয়। ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষার শিক্ষা দেয়। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় না দেখে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দুনিয়ার বিচার এড়িয়ে গেলেও আল্লাহর কাছে মানুষের জানমাল নষ্ট করার হিসাব এড়ানোর কোনো সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ এম


হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা না করায় জাতিসংঘের সমালোচনা ইয়েমেনে

পশ্চিমা সমর্থিত লেবানন সরকার সন্তোষ প্রকাশ করেছে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ায়। তবে, হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় নিরাপত্তা পরিষদের প্রতি তারা সমালোচনা করেছে।

ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি, যিনি জাতিসংঘে পশ্চিমা সমর্থিত প্রতিনিধি হিসেবে নিযুক্ত, বলেছেন, হুথিরা তাদের সামরিক অভিযানকে আরও তীব্র করছে। পাশাপাশি, লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তার জন্য তারা হুমকি সৃষ্টি করছে। এমন একটি সংকটময় পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবটি এসেছে।

আল-সাদি ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবারকে জানিয়েছেন, "নিরাপত্তা পরিষদ বিষয়গুলোকে যথাযথ নামে অভিহিত করতে এবং হুথি মিলিশিয়াদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বর্ণনা করতে না পারায় আমরা দুঃখিত।"

বৃহস্পতিবার, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস করেছে। এর মাধ্যমে ইয়েমেনের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। পাশাপাশি, হুথিদের হামলার নিন্দা জানানো হয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচ জিদানের কাছে ইতালির প্রথম হার, উয়েফা নেশনস লিগে ৩-১ গোলে জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ এম


কোচ জিদানের কাছে ইতালির প্রথম হার, উয়েফা নেশনস লিগে ৩-১ গোলে জয়

ইতালি যেন জিনেদিন জিদানের জন্য এক অতিক্রম্য বাধা হয়ে দাঁড়িয়ে আছে!

২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই রাতের ঘটনা এখনো ফুটবলপ্রেমীদের মনে উজ্জ্বল। ফ্রান্সের হয়ে নিজের শেষ ম্যাচে ইতালির মার্কো মাতেরাজ্জিকে আঘাত করে লাল কার্ড দেখেছিলেন জিদান।

দুই দশক পর জাতীয় দলের কোচ হিসেবে ফিরে এসেও ইতালির কাছে পরাজয় এড়াতে পারলেন না ফরাসি কিংবদন্তি। সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচে ইতালি ৩-১ গোলে জয়লাভ করে একটি স্মরণীয় জয় তুলে নেয়।

গতকাল রাতে উয়েফা নেশনস লিগের খেলায় ইতালির শুরুটা ভালো হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ নিয়ে ১০ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে। তবে ২৬ মিনিটে পিও এসপোসিতোর গোলে সমতা ফেরায় ইতালি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে উভয় দল। ৬০ মিনিটে পেনাল্টি পেয়েও এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাতে পারেনি ইতালি। সেবাস্তিয়ানো এসপোসিতোর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩ মিনিট পর ফেদেরিকো দি মার্কোর পাস থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন দাভিদে ফ্রাত্তেসি।

এরপর ইতালির সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে। এবার পেনাল্টি থেকে আর ভুল করেননি সেবাস্তিয়ানো এসপোসিতোর ছোট ভাই পিও এসপোসিতো। ৭৫ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ইতালির জয় নিশ্চিত করেন তিনি।

১৯৬২ সালের পর ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে এটি ইতালির প্রথম জয়। সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। অক্টোবরে ফ্রান্সের মাঠে ১-১ গোলে ড্র হয়েছিল ইতালির সাথে। এবার নিজেদের মাঠে জিদানের দলকে পরাজিত করে রবার্তো মানচিনির দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ভোগান্তিতে ব্যবহারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ এম


বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে ভোগান্তিতে ব্যবহারকারীরা

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে একটি বড় ধরনের সেবা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহার করতে গিয়ে হাজার হাজার ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

মাইক্রোসফট জানায়, তাদের একাধিক সেবা সংযোগজনিত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিষ্ঠানটির কারিগরি বিভাগের সদস্যরা কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধারাবাহিক আপডেটে মাইক্রোসফট জানায়, সেবা পুনরুদ্ধারের কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুক সেবা নিয়ে সমস্যা সম্পর্কে প্রায় ১ লাখ ৪০ হাজার অভিযোগ জমা পড়ে।

তবে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সেবা বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন এসব সেবা বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই-মেইল আদান-প্রদান, অনলাইন বৈঠক, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চলমান সমস্যার কারণে ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপের কিছু তথ্য এবং নির্দিষ্ট ফাইল দেখতে গিয়ে জটিলতায় পড়তে পারেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম এসব সেবার ওপর নির্ভরশীল হওয়ায় এই বিপর্যয়ে কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ালো বিভিন্ন এয়ারলাইনস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ এম


সৌদিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ালো বিভিন্ন এয়ারলাইনস

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ফলে সৌদি আরবে বিমান চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইনস দেশটিতে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার ভারতের বিমান সংস্থা আকাসা এয়ার জানায়, রিয়াদ ও জেদ্দা থেকে আসা-যাওয়ার সব ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। চলমান নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের অপর বিমান সংস্থা ইন্ডিগোও রিয়াদ এবং দাম্মামে তাদের ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। তবে জেদ্দা ও মদিনায় তাদের ফ্লাইট ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ, জেদ্দা ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে।

ইউরোপের বিমান সংস্থাগুলোও আরো দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। নেদারল্যান্ডসের কেএলএম রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট ২৭ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে। অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় পিছিয়ে ২০২৭ সালের ১১ জানুয়ারি নির্ধারণ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ রিয়াদ ও দাম্মাদে ফ্লাইট চলাচল ১৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে। ওমানের সালামএয়ারও একই দুই শহরে তাদের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে।

হুথিদের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। এসব হামলার কারণে দেশটির বিমান চলাচল এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%