০৭:৩৪ পি.এম
মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা করেছে কোস্ট গার্ড চাঁদপুরে।
রবিবার (২ আগস্ট) কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা করা এবং জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
আরও পড়ুন: টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হলো পিস্তল ও ধারালো অস্ত্র
তিনি উল্লেখ করেছেন, আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করার বিষয়, মাছের প্রজনন মৌসুমে আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্থানীয় জেলেদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনা হয়। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোস্ট গার্ডের কর্মকর্তাদের সঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সদস্যরাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন: কুমিল্লায় পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এমপির গাড়ি অবরুদ্ধ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন