০৪:৪৫ পি.এম
সাটুরিয়ায় নিখোঁজের একদিন পরে পুলিশ বাড়ির পাশে ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩১ জুলাই) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহতের নাম মো. দলু মিয়া (৬৫) এবং তিনি সাহেবপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
পারিবারিক তথ্যে জানা যায়, গত ৩০ জুলাই ভোরে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন দলু মিয়া। পরিবারের লোকজন জানায়, তারা অনেক খোঁজাখুঁজি করেন।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
শুক্রবার দুপুরে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করলে স্বজনরা শনাক্ত করেন তা দলুর মরদেহ।
দলু মিয়ার ছেলে জসিম উদ্দিন জানান, তার বাবা বার্ধক্যের কারণে নানা রোগে আক্রান্ত। ৫/৬ মাস আগে তিনি মানিকগঞ্জ ক্লিনিকে চিকিৎসা নেন।
তবে তার মাথায় সমস্যা ভালো হয়নি। মাথার সমস্যার কারণে তিনি বাড়ির অগোচরে বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে পড়ে মৃত্যু বরণ করেন।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন