ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

কমলো রুপার দামও, ভরি কত?


কমলো রুপার দামও, ভরি কত?

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের সাথে দেশের বাজারে রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভরিতে ১১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

শুক্রবার (১৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রম আন্দোলনের নামে হামলায় শ্রমিক মো. সেলিম গুরুতর আহত

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ১৫ জুন সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৭ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ২৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম, যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

এদিকে, ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাজুস। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে ৩৯ দফা বাড়ানো হয়েছে, ৩৭ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপ্লব অমাদের গন্তব্য নয়, যাত্রা শুরু: এমপি নওশাদ জমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:২৪ এম


বিপ্লব অমাদের গন্তব্য নয়, যাত্রা শুরু: এমপি নওশাদ জমির

একটা রেভুলেশন বা বিপ্লব আমাদের গন্তব্য নয়, আসলে একটা যাত্রা শুরু। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, বলেছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।

তিনি বলেন, আসলে যে পৃথিবীটা দেখা যায় তার বাইরেও একটা পৃথিবী আছে। সেই অজানা পৃথিবীটা দেখার ইচ্ছা থেকেই অনিয়মের বিরূদ্ধে সাধিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পঞ্চগড়ের জগদল ডিগ্রী কলেজে নবীন বরন ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি বলেন, আমরা যদি মনে করি যে বিপ্লব হয়ে গেছে। সব শেষ, সব প্রাপ্তি হয়েছে। আসলে তা নয়। এটা হচ্ছে যাত্রা শুরু, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি মনে করি যে বিপ্লব শেষ, আমাদের সবকিছু প্রাপ্তি হয়েছে তা নয়। আমরা সব সময় মনে করি যে কোন একটা লক্ষ্যে পৌঁছাতে পারলে আসলে সেখান থেকেই আমাদের যাত্রার শুরু। লক্ষ্যে পৌঁছে যদি মনে করি চিন্তার কিছু নেই আসলে তা নয়, সেইখান থেকেই আমাদের চিন্তা শুরু।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওশাদ জমির বলেন, এই যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষাটাই কি শেষ? আসলে তা নয়। এই পরীক্ষাটা দিয়ে জীবনের আরেকটা ধাপ শুরু। এই পরীক্ষা শেষ করে কেউ বিশ্ববিদ্যালয়ে যাবে, কেউ কারিগরি পড়াশুনায় যাবে, কেউ কৃষিতে যাবে। কেউ অন্যান্য প্রতিষ্ঠানে পড়াশুনা করবে। আসলে একটার পথচলা শেষ আরেকটা ধাপের পথচলা শুরু। আর এটিই হচ্ছে বিপ্লবের আসল বার্তা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি বলেন, তোমরা যখন ইতিহাস পড়বে, তখন ১৯৫২-১৯৪৭ এর আগে থেকে ইতিহাস পড়বে। গণতন্ত্র নিয়ে পড়াশুনার ক্ষেত্রে আমরা মনে করি এটি পশ্চিমা চিন্তাভাবনা, আমরা এটি ধার করে এনেছি। ব্যপারটা কিন্তু সেরকম না। এ বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, পাল বংশ যখন রাজত্ব শুরু করে তখন পাল বংশের রাজা দুই দেশে রাজত্ব শুরু করে, তখন কয়েকটি গোত্রের মানুষদের দিয়ে গোপাল রাজা নির্বাচিত করেছিল। এটা হচ্ছে গণতান্ত্রিক চর্চার বাংলাদেশে শুরু। এজন্য কোন ধার করা চিন্তাভাবনা নিয়ে কাজ করছি না। এটা আমাদের নিজেদের ঐতিহ্যটা অনেক পুরোনো।

এবারের বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। দেশের সব জেলায় ভাষা বিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তোলা হবে। পঞ্চগড়-১ আসনের এই এমপি বলেন, জগদল কলেজের বাউন্ডারি ডিগ্রি অনার্স প্রভাষকদের পর্যায়ক্রমে এমপিওভুক্ত সহ তার মেয়াদে কলেজটির সকল সমস্যা সমাধানে কাজ করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবু তালেব মানিক, গভর্নিং কমিটির সভাপতি এডভোকেট আদম সুফি, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু, মুক্তি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুসহ কলেজটির নবীন এবং বিদায়ী শিক্ষার্থীরা।

এর আগে সাংসদ নওশাদ জমির কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন। এ সময় ফলজ ও বনজ গাছের চারা হিসেবে জলপাই এবং মেহগনী চারা রোপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, একজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:২৫ এম


যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, একজন নিহত

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের জন্য বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানে একাধিক গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। আর্জেন্টাইন সমর্থকদের বহনকারী একটি উবারের গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।

এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ৪ জন আহত অবস্থায় আছেন। আহতদের মধ্যে আছে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবারের চালকও।

পুলিশের প্রদত্ত তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের বিভিন্ন স্থানে গুলির ঘটনা ঘটেছে। একই সময়ে ইন্টারস্টেট ৭০ ও ইন্টারস্টেট ৬৭০ হাইওয়েতে বেশ কয়েকটি গুলি চালানো হয়। এসব ঘটনা অ্যারোহেড স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচ চলাকালীন ঘটে।

২২ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তি এখনও পলাতক অবস্থায় রয়েছেন এবং তাকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থকদের মতে, একটি গাড়ি তাদের উবারের পাশে এসে গুলি চালায়। গুলির ফলে চালকের পায়ে গুরুতর আঘাত লাগে, তবে প্রথমে তারা ভেবেছিল টায়ার ফেটে গেছে।

আঘাতপ্রাপ্ত চালককে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, তবে পুলিশ জানিয়েছে তার আঘাত প্রাণঘাতী ছিল না।

কিন্তু একই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং একজন পরে হাসপাতালে মারা যান। এই ঘটনার পর বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে এআইএস বিভাগের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:২৯ এম


বেরোবিতে এআইএস বিভাগের ৩৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ৩৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। 'ব্যবসায় শিক্ষা অনুষদ ও এআইএস স্কলারশিপ ফান্ডের' উদ্যোগে এবং যৌথ অর্থায়নের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদেরকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এআইএস বিভাগের গ্যালারি রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। এছাড়া সভাপতিত্ব করেন এআইএস বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ জাবিদ হোসাইন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. রাসেল উদ্দিন এবং প্রভাষক মো. সোবহান আলী উপস্থিত ছিলেন।

বৃত্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে একজন শিক্ষার্থী বলেন, "বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়ার কারণে আমরা শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বৃত্তি আমাদের আগামী দিনের পথচলায় দারুণ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।"

চেক হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, "মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। যদিও এটা পরিমাণে ছোট, তবুও এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণায় আরও অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরকাদিমে ইলিশের দাম বেড়েছে ২০০ টাকা, বাজারে অস্থিরতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ এম


মিরকাদিমে ইলিশের দাম বেড়েছে ২০০ টাকা, বাজারে অস্থিরতা

মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে বর্ষার শুরুতেই ইলিশের ঝিলিক দেখা গেলেও দাম নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। একদিনের ব্যবধানে কেজিতে ইলিশের দাম বেড়েছে প্রায় ২০০ টাকা। ফলে ছুটির দিনে আড়তজুড়ে ক্রেতাদের ভিড় থাকলেও বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

শুক্রবার (১৯ জুন) মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরবর্তী মিরকাদিম আড়তে দেখা যায়, বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে বড় ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও দাম উল্টো ঊর্ধ্বমুখী। এতে আড়তে আসা ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আড়ত ঘুরে দেখা যায়, এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৭০০ টাকায়। এক কেজির বেশি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ৩২০০ থেকে ৩৪০০ টাকা কেজি দরে। ছোট ইলিশ পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা কেজি দরে, আর মাঝারি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২২০০ টাকা কেজি দরে।

ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত ইলিশ থাকার পরও হঠাৎ করে দাম বাড়া অস্বাভাবিক। তাদের অভিযোগ, আড়তে একটি প্রভাবশালী চক্র বা সিন্ডিকেটের কারণে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

সামাদ নামে একজন ক্রেতা বলেন, 'গতকাল যে দামে মাছ দেখেছি, আজ এসে দেখি কেজিতে ২০০ টাকা বেশি। দাম কমার কথা থাকলেও উল্টো বাড়ছে। সাধারণ মানুষ তো এভাবে ইলিশ কিনতে পারবে না। মনে হচ্ছে সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করছে।'

তবে বিক্রেতারা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, নদীর পরিবেশগত পরিবর্তন ও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ইলিশের প্রজনন ও সরবরাহ।

মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, 'নদী দূষণ, কারেন্ট জালের দাপট এবং অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এতে ডুবো চরের সৃষ্টি হয়ে মিঠা পানিতে ইলিশের স্বাভাবিক বিচরণ ব্যাহত হচ্ছে। তাই সরবরাহ থাকলেও বাজার স্থিতিশীল হচ্ছে না। জাটকা সংক্রান্ত নিষেধাজ্ঞা শেষ হলে বাজারে ইলিশের সরবরাহ আরও বাড়তে পারে, তখন দাম কিছুটা নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা রয়েছে।'

মিরকাদিম আড়তে শুধু ইলিশই নয়, চিতল, মৃগেল, কাতল, আইড়, বোয়াল, কৈ ও শিংসহ বিভিন্ন প্রজাতির মাছও বিক্রি হচ্ছে। প্রতিদিন ভোরে শুরু হওয়া এই আড়তে মাত্র ২ থেকে ৩ ঘণ্টায় প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%