ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতারাও ছাড় পাবেন না: আইনমন্ত্রী


মাদক ও ধর্ষকের পক্ষে তদবির করলে নেতারাও ছাড় পাবেন না: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষক বা মাদক ব্যবসায়ীরা কোনো রাজনৈতিক দলের সম্পদ হতে পারে না। তিনি উল্লেখ করেন, এদের দমনে যদি কোনো রাজনৈতিক নেতা তদবির করেন, তবে সেই নেতাসহ তাদের একই মামলায় জড়িয়ে হাজতে পাঠানো হবে। মন্ত্রী বলেন, "আমার নিজের দলের নেতা হলেও রেহাই পাবেন না।"

বুধবার (১৭ জুন) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও হুঁশিয়ারি দেন যে, মাদক ও ধর্ষণের বিষয়ে সরকার কোনো আপশ করবে না এবং ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। দুর্নীতিবাজদের সতর্ক করে তিনি বলেন, "আপনি যত গোপনেই দুর্নীতি করেন না কেন, সরকার তা নজরদারি করছে। রাষ্ট্রের এখন অনেকগুলো চোখ, যা এড়ানো অসম্ভব।"

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে মাইকিং করছেন পোশাকশ্রমিক কবির মিয়া

তিনি বলেন, মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে এবং কোনো রাজনৈতিক তদবির সেখানে বাধা হতে পারবে না। সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে অবহেলার সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী সকাল ৯টায় অফিস করেন। কিন্তু জেলা ও উপজেলার অনেক সরকারি কর্মকর্তার মধ্যে এখনও অফিসে আসার অনীহা রয়েছে। মন্ত্রী বলেন, "কর্মকর্তারা যদি স্ব-স্ব স্থান থেকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, তবে সমাজ বা রাষ্ট্রে কোনো সংকট থাকবে না।"

মন্ত্রী কর্মকর্তাদের দক্ষতা (এফিসিয়েন্সি) বাড়ানোর এবং জনভোগান্তি কমানোর আহ্বান জানিয়ে বলেন, এক ছাতার নিচে সব সেবা নিশ্চিত করতে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছে।

মন্ত্রী বিগত ফ্যাসিস্ট আমলের মেগা প্রকল্পের 'দুর্নীতি'র খতিয়ান তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট আমলে পৌনে ৪ কিলোমিটার রাস্তা করতে প্রথমে ৬০ কোটি টাকা এবং পরে তা বাড়িয়ে ২৮০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছিল। আমরা যাচাই-বাছাই করে দুর্নীতি পাওয়ায় একনেক বৈঠকে সেটি স্থগিত করেছি। রাষ্ট্রের টাকা বেশুমার লুটপাট ও বিদেশে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার বন্ধে এখন প্রকল্পগুলোর বাস্তবতার মূল্যায়ন করা হচ্ছে।

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা এখন স্মার্ট হয়ে গেছে, তারা সীমান্তে মাদক পাচারে ড্রোন ব্যবহার করছে। আদালতে আইনি ফাঁকফোকর গলাতে তারা অল্প পরিমাণে (১০/১৫ পিস) মাদক বহন করে, যার ফলে বিচারকরা পরিমাণের দিকে তাকিয়ে সহজে জামিন দিয়ে দিচ্ছেন। তবে মাদক ব্যবসায়ীরা রাষ্ট্রের নীতি-নৈতিকতাকে চ্যালেঞ্জ করার মতো শক্তিশালী নয়। এদের দমনে সরকার আরও কঠোর হবে।

আরও পড়ুন: পাবিপ্রবিতে পানির ট্যাপ চুরির অভিযোগে বৃদ্ধা আটক

একই সঙ্গে তিনি কালীগঞ্জের চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

আইনমন্ত্রী ঝিনাইদহ জেলা প্রশাসনের একটি পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করে ঝিনাইদহ সারা দেশের মধ্যে নজির স্থাপন করেছে। এখান থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। ঝিনাইদহের এই মডেল সারা দেশে চালু করা হবে, যা শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুতের চাপ কমাবে।

চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই বাজেট অত্যন্ত চিন্তাশীল, সুদূরপ্রসারী, উচ্চাভিলাষী এবং জনকল্যাণের বাজেট। বিএনপি দেশ ও জনগণের রাজনীতি করে না বলেই এই বাজেট নিয়ে রাজপথে কোনো মিছিল-মিটিং করতে পারেনি। আর মদ ও সিগারেটের দাম বৃদ্ধিতে যারা মিছিল-মিটিং করেন, তারা মূলত বোকার স্বর্গে বাস করছেন। তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোম নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান, চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপি সভাপতি জাহিদুজ্জামান মনা, সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল, বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাসান।

আরও পড়ুন: দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী ঝিনাইদহ পৌরসভা এলাকায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক কসাইখানা এবং বিকেলে শৈলকূপা উপজেলার বারইপাড়া স্কুল মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিউবওয়েল নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


টিউবওয়েল নিয়ে বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

প্রতিনিধি জানান, কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে বিরোধের জেরে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের কোদালের আঘাতে। ঘটনাটি ঘটে বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায়। নিহতের মেয়ে রাইসা আক্তার বলেন, টিউবওয়েল ব্যবহারের ব্যাপারে তার বাবার সঙ্গে ছোট ভাই রাজিব ইসলাম সাগরের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়ে যায়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব কোদাল দিয়ে তার বড় ভাইয়ের ওপর হামলা করে। এতে ইসমাইল মানিক গুরুতর আহত হন। পরিবারের লোকজন তৎক্ষণাৎ ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে ছয়জন নিহত হয়েছে। রোববার, দেশটির সন্ত্রাস দমন বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বিস্তারিত বলা হয়, সন্ত্রাসীরা হামলার ষড়যন্ত্র এবং আইন নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা দেওয়ার জন্য শাকারদারা রোডে একটি চেকপয়েন্ট স্থাপন করেছিল। এতে জানানো হয়, তথ্য পাওয়ার পর সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সেখানে সন্ত্রাসীরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময়, দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে তিনটি কালাশনিকভ, নয়টি ম্যাগাজিন এবং একাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। একেবারে আলাদা বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খারিজের সদস্যরা সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে অগ্রসর হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে অভিযান চালানো হয়। অতর্কিত হামলা চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য একটি দল পাঠানো হয়। তবে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। একপর্যায়ে তীব্র গোলাগুলি শুরু হয়।’ গোলাগুলি শেষ হওয়ার পর ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আমবাগানে মিলল গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


দিনাজপুরে আমবাগানে মিলল গৃহবধূর মরদেহ, পলাতক স্বামী

দিনাজপুরের নবাবগঞ্জে আম বাগান থেকে রুপালী রানী নামে এক গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

বুধবার (১৭ জুন) সকালে দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের আমবাগান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত রুপালী রানী ওই এলাকার অরুণ চন্দ্র সরকারের স্ত্রী হিসেবে পরিচিত।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কদ্দুস জানিয়েছেন, সকালবেলা একটি আম বাগানে মরদেহ পড়েছে দেখতে পান স্থানীয়রা। পরে যখন বিষয়টি জানাজানি হয়, তখন উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল দুই ভাইয়ের

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী দুই সহোদর ভাই নিহত হয়েছেন, এছাড়া আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার সময় বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন আব্দুল খালেক প্রামাণিক (৬৫) এবং অপরজন হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের সন্তান।

আহতদের মধ্যে রয়েছে হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন, অন্যদিকে ঢাকা থেকে আসা ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে এবং অপর দুইজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে একজন নিহত হন এবং আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে নিয়ে গেলে হাচেন মারা যান। ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে, তবে ট্রাকটি আটক করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%