মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৫ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
একটি আকস্মিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে তিনি উল্লেখ করেছেন যে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব বলে আশা করছি। তবে যদি তা না হয়, তাহলে আমাদের খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। আমাদের হাতে বিপুল সামরিক সক্ষমতা রয়েছে।"
সূত্র: সিবিএস নিউজ
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রাম পৌর টাউন হলের নিরাপত্তাপ্রহরী মনসুর আলী হত্যার ঘটনায় অভিযুক্ত শাহনেওয়াজ সানির ফাঁসির দাবিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন। আজ মঙ্গলবার দুপুরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঁচ দফা দাবিতে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, দ্রুত বিচার আদালতে বিচার কার্যক্রম পরিচালনা, পৌরসভার মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিহতের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর কর্মচারী সংসদের সভাপতি আখতারুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সহসভাপতি আলী রেজা হিরন, যুগ্ম সম্পাদক নুরনবী আহমেদ রানা ও সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন রবিনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, "দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মচারীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে এই হত্যার সঠিক বিচার সম্পন্ন করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে বিকেলে পৌর টাউন হলে দায়িত্ব পালন করছিলেন মনসুর আলী (৬০)। এ সময় অভিযুক্ত শাহনেওয়াজ সানি টাউন হলে ঢোকার চেষ্টা করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মনসুর আলীকে ছুরিকাঘাত করেন সানি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মনসুর আলী কুড়িগ্রাম পৌরসভায় দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করার পাশাপাশি টাউন হলের নিরাপত্তাপ্রহীর দায়িত্ব পালন করতেন।
ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মনসুর আলীর স্ত্রী মল্লিকা বেগম (৫৫)। পরবর্তীতে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে বিদ্ধ ছুরিটি বের করেন। বর্তমানে তিনি রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
কর্তব্যরত অবস্থায় মনসুর আলীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পৌর কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পৌরসভার মাঠপর্যায়ে কর্মরত কর্মীদের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে বিশেষ ক্ষমতা আইনের অধীনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি ভাতশালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারে তার নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া মাসুদ রানা শেরপুর সদর উপজেলার ছনকান্দা ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আশরাফুল ও মনোয়ারা বেগমের ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সহযোগিতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে করার দায়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানি এবং এসআরবি-১, উত্তরা ক্যাম্পের অভিযানিক দল।
মঙ্গলবার বেলা ১২টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত মোঃ জাহিদ হাসান (৪৮) রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি।
এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্ববিরোধের জেরে সাইফুল আলম ড্যানিসহ কয়েকজন তাঁর ওপর হামলা করা হয় । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় জাহিদের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। ৮ নভেম্বর দায়ের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ড্যানি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৩ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবি সদরদপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজিবি সদরদপ্তর জানায় যে, জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী মাঠে কাজ করবেন।
এছাড়া, মাঠে সক্রিয় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ